/indian-express-bangla/media/media_files/2026/01/04/career-horoscope-2026-2026-01-04-09-44-14.jpg)
Career Horoscope 2026: ২০২৬ সালের কর্মভাগ্য জেনে নিন।
Career Horoscope 2026: কেউ ভাবছেন নতুন চাকরি বদলাবেন, কেউ বা দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে পদোন্নতির আশায় দিন গুনছেন। তবে জ্যোতিষ মতে, শুধু পরিশ্রম নয়, গ্রহের অবস্থানও কর্মজীবনের সাফল্যে বড় ভূমিকা পালন করে। রাশিফল অনুযায়ী নতুন বছরে কোন রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে এগিয়ে থাকবেন, আর কারা পড়তে পারেন সমস্যায়, তা জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
মেষ
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৬ সাল মোটের ওপর ইতিবাচক। কর্মক্ষেত্রে অধিপতির অবস্থান বড় কোনও পরিবর্তন না ঘটালেও বছরের শুরুতে এবং শেষ দিকে সামান্য চাপ অনুভূত হতে পারে। তবে জুন মাসে বৃহস্পতির রাশি পরিবর্তনের পর থেকে নভেম্বর পর্যন্ত সময়টা মেষ রাশির জন্য অত্যন্ত শুভ। নতুন চাকরির সুযোগ, দায়িত্ব বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা এই সময় প্রবল।
আরও পড়ুন- আত্মবিশ্বাসের অভাবে হাতছাড়া হচ্ছে পরপর সুযোগ? কিন্তু-কিন্তু ভাব কাটাতে মানুন শাস্ত্রসম্মত উপায়!
বৃষ
বৃষ রাশির ক্ষেত্রে বছরের প্রথম ভাগ তুলনামূলকভাবে ভালো কাটবে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কর্মক্ষেত্রে সাফল্য মিললেও, রাহুর প্রভাবে পরবর্তী সময় কিছু ভুল বোঝাবুঝি বা অফিস পলিটিক্স দেখা দিতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানতা জরুরি।
আরও পড়ুন- ঘড়ির কাঁটায় রাত কাবার হলেও ঘুমোন না? রাত জেগে এই তিন কাজ করলে রুষ্ট হন রাহু-কেতু-শনি!
মিথুন
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৬-এর প্রথম কয়েক মাস কিছুটা ধৈর্যের পরীক্ষা নেবে। জানুয়ারি থেকে মে পর্যন্ত ছোটখাটো বাধা এলেও জুন মাস থেকে পরিস্থিতি দ্রুত বদলাবে। বছরের দ্বিতীয়ার্ধে কাজের স্বীকৃতি ও স্থায়িত্ব আসবে।
আরও পড়ুন- হাসিতেই নাকি ধরা পড়ে আপনার গোপন চরিত্র! জানুন, কী বলছেন জ্যোতিষী!
কর্কট
কর্কট রাশির কর্মজীবনে এপ্রিল ও মে মাস একটু চাপের হতে পারে। তবে এই সময় পার করলেই বছরের বাকি অংশে উন্নতির পথ খুলে যাবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখাই সাফল্যের চাবিকাঠি।
আরও পড়ুন- শীতকালে কখন ও কীভাবে পান করবেন লেবু জল? মিলবে সর্বোচ্চ উপকার
সিংহ
সিংহ রাশির জাতক-জাতিকাদের শনির দৃষ্টি কর্মক্ষেত্রে কিছুটা সংযম শেখাবে। বৃহস্পতির বক্রগতির ফলে জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত ভালো ফল মিললেও, পরবর্তী সময় মিশ্র অভিজ্ঞতা মিলতে পারে। অহংকার এড়িয়ে চললে লাভ হবে।
কন্যা
কন্যা রাশির জন্য ২০২৬ সালের প্রথম পাঁচ মাস অত্যন্ত শুভ। বৃহস্পতির অবস্থানের কারণে চাকরিতে স্থায়িত্ব, পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। মে মাসের পর ফল কিছুটা ওঠানামা করতে পারে।
তুলা
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বছরের শুরুটা কঠিন। জানুয়ারি থেকে মে পর্যন্ত কর্মক্ষেত্রে বাধা এলেও জুন মাসের পর ভাগ্য ঘুরবে। নতুন চাকরি বা বড় প্রজেক্টে সাফল্য আসতে পারে।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির কর্মভাগ্যে কেতুর প্রভাব বছরের বেশির ভাগ সময় থাকবে। ফলে সিদ্ধান্তে ভুল, অস্থিরতা বা পেশাগত হতাশা দেখা দিতে পারে। বিশেষ করে বছরের শেষ মাসের আগে পর্যন্ত সাবধান থাকা জরুরি।
ধনু
ধনু রাশির ক্ষেত্রে শনি কর্মক্ষেত্রে ধীরগতির ইঙ্গিত দিচ্ছে। উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রাখাই বুদ্ধিমানের কাজ। স্থিরতা বজায় রাখলে ভবিষ্যতে সুফল মিলবে।
মকর
মকর রাশির জাতক-জাতিকারা জানুয়ারি থেকে মে পর্যন্ত ভালো ফল পেলেও, বছরের পরের অংশে মিশ্র পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ধৈর্যই সাফল্যের মূল।
কুম্ভ
কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তন বড় টার্নিং পয়েন্ট। মে মাসের পর থেকে কর্মক্ষেত্রে উন্নতি, সম্মান ও সুযোগ বাড়বে।
মীন
মীন রাশির জাতক-জাতিকারা বছরের শুরুতে শুভ ফল পেলেও, পরবর্তী সময়ে কিছু অনিশ্চয়তা দেখা দিতে পারে। পরিকল্পনা বদলাতে হতে পারে, তবে হতাশ না হওয়াই ভালো।
সবশেষে মনে রাখতে হবে, জন্মছক, মহাদশা ও অন্তঃদশা অনুযায়ী ফলের তারতম্য হতেই পারে। তবে প্রস্তুত থাকলে নতুন বছর কর্মজীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us