Zodiac Signs: জিভ তো নয় যেন মিছরির ছুরি! আড়ালে ছড়ি ঘোরাতে ওস্তাদ, আঙুলের ডগায় সকলকে নাচাতে পছন্দ করে ৫ ধূর্ত রাশি

Zodiac Signs: জিভে মধু, মনে ছল! জ্যোতিষশাস্ত্র বলছে এমন পাঁচটি রাশি আছে যাঁরা কথার ফাঁদে ফেলে সহজেই অন্যের মন ও মাথা নিয়ন্ত্রণ করতে পারে। আপনিও কি সেই তালিকায়?

Zodiac Signs: জিভে মধু, মনে ছল! জ্যোতিষশাস্ত্র বলছে এমন পাঁচটি রাশি আছে যাঁরা কথার ফাঁদে ফেলে সহজেই অন্যের মন ও মাথা নিয়ন্ত্রণ করতে পারে। আপনিও কি সেই তালিকায়?

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Love Horoscope Signs: ভালোবাসার ক্ষেত্রে এই রাশিগুলো ভাগ্যবান।

Zodiac Signs: মানুষের মন নিয়ন্ত্রণ করে এই রাশিগুলো।

Zodiac Signs: ভাল বা খারাপ—মানুষের স্বভাব গঠনের নেপথ্যে বহু কারণ কাজ করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জন্মলগ্নে কোন রাশি প্রভাব বিস্তার করছে, তার ওপর নির্ভর করেই ব্যক্তির আচরণ, চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ধরণ অনেকটাই তৈরি হয়। কেউ খুব সরল, কেউ আবার অতিরিক্ত বুদ্ধিদীপ্ত। আবার কিছু মানুষ আছেন, যাঁদের মুখে মধু আর অন্তরে থাকে গভীর হিসাব। বাইরে থেকে এঁদের নিরীহ মনে হলেও, আসলে কথার মারপ্যাঁচে অপরকে নিয়ন্ত্রণ করাই তাঁদের সহজাত দক্ষতা।

Advertisment

মিথুন

মিথুন রাশির জাতক-জাতিকারা এই তালিকায় প্রথমেই জায়গা করে নেন। এঁদের কথাবার্তা এতটাই সাবলীল ও আকর্ষণীয় যে প্রথম দেখাতেই মানুষ মুগ্ধ হয়ে যায়। যে কোনও পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা মিথুনদের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু এই গুণই অনেক সময় ধূর্ততায় রূপ নেয়। নিজের অস্বস্তিকর প্রশ্ন বা বিষয় এড়িয়ে যেতে এঁরা কথার মোড় এমনভাবে ঘুরিয়ে দেন যে বিপরীত ব্যক্তি বুঝতেই পারেন না কখন মূল বিষয় হারিয়ে গেল। কথার ফাঁকে নিজের স্বার্থসিদ্ধি করে নেওয়াই মিথুনদের আসল কৌশল।

আরও পড়ুন- সরস্বতী পুজোর ফর্দ, দেখে নিন কোনওটি মিস করেননি তো?

কন্যা

কন্যা রাশির মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাঁদের পরিকল্পনামূলক চিন্তাভাবনা। এঁরা কখনও হঠাৎ সিদ্ধান্ত নেন না। কোনও পরিস্থিতিতে জড়ানোর আগেই মনের মধ্যে গোটা চিত্রটা এঁকে ফেলেন। তর্ক হোক বা আলোচনা, কন্যা রাশির জাতক-জাতিকারা আগে থেকেই জানেন শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে। ধীরে অপরের মনে নিজের ভাবনা ঢুকিয়ে দেওয়া এঁদের কাছে জলভাত। বাইরে থেকে শান্ত ও যুক্তিবাদী মনে হলেও, ভিতরে সব সুতো থাকে তাঁদের হাতেই।

আরও পড়ুন- কালসর্পের থেকেও ভয়ংকর এই দোষে ধ্বংস হতে পারে কেরিয়ার, বিবাহ ও সম্মান

তুলা

তুলা রাশির মানুষরা কূটনীতির মাস্টার। ভারসাম্য বজায় রাখাই এঁদের স্বভাব, কিন্তু সেই ভারসাম্যের আড়ালেই লুকিয়ে থাকে সূক্ষ্ম চাল। কাকে কখন কী বলা দরকার, কোন মুহূর্তে চুপ থাকলে লাভ—সব হিসাব তুলা রাশির জাতক-জাতিকারা নিখুঁতভাবে কষে রাখেন। এঁরা কখনও সরাসরি আধিপত্য দেখান না, বরং এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে বিপরীত ব্যক্তি নিজেই তাঁদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়।

আরও পড়ুন- এবছরের জয়া একাদশী কবে? শুভ যোগ, ধর্মীয় তাৎপর্য, সঠিক তিথি সম্পর্কে জেনে নিন

বৃশ্চিক

বৃশ্চিক রাশির মানুষদের সবচেয়ে বড় শক্তি তাঁদের পর্যবেক্ষণ ক্ষমতা। এঁরা খুব কম কথা বলেন, কিন্তু চোখ-কান খোলা রাখেন সব সময়। আশপাশের মানুষের দুর্বলতা, ভয় কিংবা আকাঙ্ক্ষা খুব দ্রুত বুঝে ফেলেন। সেই তথ্যই পরে কাজে লাগান নিজের স্বার্থে। কার কাছে কোন সুরে কথা বললে কাজ হবে, সেই গোপন সূত্র বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের রপ্ত। ধীরে মানুষের মনে নিজের জায়গা তৈরি করে নেওয়াই তাঁদের আসল খেলা।

আরও পড়ুন- এই সবজিটি শুধু অন্ত্র-বান্ধবই নয়, 'সুপারপাওয়ার'ও! কেন বলছেন করিনা কাপুর?

কুম্ভ

কুম্ভ রাশির মানুষদের ধূর্ততা সবচেয়ে সূক্ষ্ম। পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে এঁরা এতটাই দক্ষ যে নিজের ভুলও অনায়াসে ঢেকে দিতে পারেন। চারপাশের পরিবেশ এমনভাবে সাজান যাতে দোষ সব সময় অন্যের ঘাড়ে গিয়ে পড়ে। নিজেকে যুক্তিবাদী ও মানবিক হিসেবে তুলে ধরতে কুম্ভ রাশির জাতক-জাতিকারা সিদ্ধহস্ত। এই সব কৌশল তাঁরা সাধারণত নিজের উন্নতি ও লক্ষ্যপূরণের জন্যই ব্যবহার করেন, কিন্তু বাইরে থেকে বিষয়টি ধরতে পারা প্রায় অসম্ভব।

সব মিলিয়ে বলা যায়, এই পাঁচ রাশির মানুষরা জন্মগতভাবেই মানসিক কৌশলে পারদর্শী। তবে মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্র কেবল প্রবণতার ইঙ্গিত দেয়, চরিত্রের চূড়ান্ত রূপ নির্ভর করে ব্যক্তির মূল্যবোধ এবং সিদ্ধান্তের ওপর। বুদ্ধিকে যেমন ভালো কাজে লাগানো যায়, তেমনই ভুল পথেও নেওয়া সম্ভব—পছন্দটা শেষ পর্যন্ত মানুষের হাতেই থাকে।

Zodiac Signs