Bengali Daily Horoscope 20 Feb 2026: অর্থপ্রাপ্তির বিরাট যোগ, কাছের মানুষকে ভেবে চিন্তে ধার দিন, বিয়ের কথাবার্তা পাকা হবে এই রাশির জাতকদের, পড়ুন আজকের রাশিফল

Bengali Daily Horoscope 20 Feb 2026: গ্রহের অবস্থান অনুসারে কিছু রাশির জাতকদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, আবার কিছু রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে।

Bengali Daily Horoscope 20 Feb 2026: গ্রহের অবস্থান অনুসারে কিছু রাশির জাতকদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, আবার কিছু রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ajker Rashifal Bengali, 13 December, 2024.

আপনার রাশি অনুসারে কেমন কাটবে আপনার দিনটি?

Bengali Daily Horoscope 20 Feb 2026:(আজকের রাশিফল, ২০ ফেব্রুয়ারি ২০২৬): শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখটি ১২টি রাশির জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রহের অবস্থান অনুসারে কিছু রাশির জাতকদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, আবার কিছু রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মেষ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের অর্থ ও ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেওয়াটাই উপযুক্ত।  দেখে নিন, আপনার রাশি অনুসারে কেমন কাটবে আপনার দিনটি? 

Advertisment
  • মেষ: পরিবারের সঙ্গে মনের কথা ভাগ করে নিলে মানসিক চাপ কমবে। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য দিনটি অনুকূল নয়। দাম্পত্য সম্পর্কে স্বামী ও স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। তবে তৃতীয় কোন সম্পর্ক দাম্পত্যজীবনে প্রভাব ফেলতে পারে।  শুভ সংখ্যা ৯, শুভ রঙ লাল। প্রতিকার হিসেবে হনুমান চালিসা পাঠ করতে পারেন।
  • বৃষ: সৃজনশীল কাজে মন দিলে সাফল্য আসবে। দাম্পত্য জীবন উপভোগের অনুকূল সময়। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, যদিও পারিবারিক অনুষ্ঠানে বাড়তি খরচ হতে পারে। বুঝে শুনে খরচ করবেন।  শুভ সংখ্যা ২, শুভ রঙ সাদা বা ক্রিম। প্রতিকার হিসেবে কোনও কন্যাকে সাদা মিষ্টি দান করুন।
  • মিথুন: আজ আপনি পজিটিভ শক্তিতে ভরপুর থাকবেন এবং কাজে মনোযোগ বাড়বে। পরিবারের জন্য সময় বের করা জরুরি। বেকারদের চাকরি পেতে আরও পরিশ্রম করতে হবে। লটারি বা ফাটকা থেকে আয়ের সম্ভাবনা। শুভ সংখ্যা ৫, শুভ রঙ সবুজ। গণেশের পূজা করলে উপকার মিলতে পারে।
  • কর্কট: আজকের দিনে চলা ফেরার বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ আপনার সরলতার সুযোগ নিতে পারে। কঠোর পরিশ্রমের ফল মিলবে, তবে মানসিক চাপ বাড়তে পারে। বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনাও রয়েছে। শুভ সংখ্যা ৭, শুভ রঙ সাদা বা রূপালি। শিবলিঙ্গে জল অর্পণ করুন।
  • সিংহ: আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য অশান্তি দেখা দিতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় দীর্ঘ দিনের কোন কাজ সম্পন্ন হতে পারে। পরিবারে নতুন অথিতি আসার খবর পেতে পারেন। শুভ সংখ্যা ১, শুভ রঙ জাফরান। সূর্যকে জল অর্পণ করুন।
  • কন্যা: দীর্ঘদিনের জটিল অসুস্থতা থেকে স্বস্তি মিলবে।  পারিবারিক কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় মনখারাপ হতে পারে। নতুন কিছু শুরু করার জন্য আজকের দিনটিকে বেছে নিতে পারেন। শুভ সংখ্যা ৬, শুভ রঙ হালকা সবুজ। তুলসী গাছে প্রদীপ জ্বালান।
  • তুলা: আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়ানো দরকার। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ভবিষ্যতে লাভজনক হতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রঙ গোলাপি। দেবী লক্ষ্মীর পূজা করুন।
  • বৃশ্চিক: পুরনো সমস্যা আবার সামনে আসতে পারে। অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। ভবিষ্যৎ পরিকল্পনায় অভিজ্ঞদের পরামর্শ নেওয়া শ্রেয়। শুভ সংখ্যা ৩, শুভ রঙ মেরুন। হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন।
  • ধনু: সৃজনশীল কাজে অগ্রগতি হবে। দাম্পত্য জীবন সুখের হবে এবং সম্মান বৃদ্ধি পাবে। পারিবারিক খরচ বাড়তে পারে। দেনা বাড়ায় মানসিক চাপ বাড়বে। শুভ সংখ্যা ৪, শুভ রঙ হলুদ। কলা গাছের পূজা করতে পারেন।
  • মকর: আর্থিক উন্নতির ইঙ্গিত রয়েছে। মামার বাড়ির দিক থেকে অর্থ ও সম্পত্তি লাভের সম্ভাবনা।  তবে বৈবাহিক জীবনে সামান্য সমস্যা দেখা দিতে পারে। সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে ভবিষ্যতে লাভবান হবেন। শুভ সংখ্যা ১, শুভ রঙ গাঢ় নীল। শনি চালিশা পাঠ করুন।
  • কুম্ভ: মন কিছুটা অস্থির থাকতে পারে। দাম্পত্য জীবন সুরেলা হবে। আর্থিক চাপে পড়লেও ধৈর্য ও পরিশ্রম সাফল্য এনে দেবে। শুভ সংখ্যা ১১, শুভ রঙ আকাশি নীল। হনুমান মন্দিরে প্রদীপ জ্বালান।
  • মীন: পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা মানসিক স্বস্তি দেবে। শেয়ার বাজারে বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। দাম্পত্য সম্পর্কে আকর্ষণ বাড়বে। শুভ সংখ্যা ১২, শুভ রঙ হলুদ বা সোনালি। গরুকে গুড় ও ছোলা খাওয়ানো শুভ।
Weekly Horoscope Horoscope Bengali Horoscope Ajker Rashifal