Dining Table Vastu Tips: খাবারের টেবিল অগোছালো রাখলেই বিপদ! এই ৬ জিনিস রাখলে ডেকে আনছেন অমঙ্গল

Dining Table Vastu Tips: বাস্তুশাস্ত্র মতে খাবার টেবিলের ওপর কিছু জিনিস রাখা মারাত্মক অশুভ সংকেত। ভাঙা পাত্র, ওষুধ, নষ্ট খাবার বা ধারালো বস্তু রাখলে সংসারে বাড়তে পারে অশান্তি।

Dining Table Vastu Tips: বাস্তুশাস্ত্র মতে খাবার টেবিলের ওপর কিছু জিনিস রাখা মারাত্মক অশুভ সংকেত। ভাঙা পাত্র, ওষুধ, নষ্ট খাবার বা ধারালো বস্তু রাখলে সংসারে বাড়তে পারে অশান্তি।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Dining Table Vastu Tips: খাবার টেবিলের বাস্তু টিপস জেনে নিন।

Dining Table Vastu Tips: খাবার টেবিলের বাস্তু টিপস জেনে নিন।

Dining Table Vastu Tips: বাড়িতে শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি বজায় রাখতে বাস্তুশাস্ত্রের গুরুত্ব অস্বীকার করা যায় না। আমাদের দৈনন্দিন জীবনের এমন অনেক জায়গা রয়েছে, যেখানে অজান্তেই আমরা বাস্তুর নিয়ম ভঙ্গ করে ফেলি। তার মধ্যে অন্যতম হল খাবার টেবিল। পরিবারের সকল সদস্য প্রতিদিন অন্তত একবার এই জায়গায় একত্রিত হন। তাই এই স্থানের শক্তি সরাসরি পারিবারিক সম্পর্ক, মানসিক শান্তি ও আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলে বলে বাস্তুমতে মনে করা হয়।

Advertisment

খাবার টেবিল যদি সবসময় অগোছালো থাকে, সেখানে অপ্রয়োজনীয় বা নিষিদ্ধ জিনিস রাখা হয়, তবে ধীরে ধীরে বাড়িতে নেতিবাচক শক্তি জমা হতে শুরু করে। এর প্রভাব পড়ে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর, সম্পর্কের ওপর। এমনকী কর্মজীবনেও তা বাধা সৃষ্টি করতে পারে। অনেক সময় দেখা যায়, কারণ না জেনেই সংসারে ঝগড়া, অশান্তি বা আর্থিক টানাপোড়েন বাড়ছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এর একটি বড় কারণ হতে পারে খাবার টেবিলের ভুল ব্যবহার।

আরও পড়ুন- ১৫ এপ্রিল পর্যন্ত ৩ রাশির ভাগ্য খুলে দেবে কলিযুগের রাজা রাহু, হঠাৎ অর্থলাভ, বিদেশ যোগের প্রবল সম্ভাবনা

ভাঙা বা চিড় ধরা পাত্র খাবার টেবিলের ওপর রাখা বাস্তুমতে অত্যন্ত অশুভ। এই ধরনের পাত্র দারিদ্র্যের প্রতীক বলে মনে করা হয়। চিড় ধরা গ্লাস, ফাটা বাটি বা কানাভাঙা থালা শুধু যে ব্যবহার অনুপযোগী তা-ই নয়, এগুলি বাড়িতে নেতিবাচক শক্তি টেনে আনে বলেও বিশ্বাস করা হয়। তাই এমন পাত্র যত দ্রুত সম্ভব বাড়ি থেকে সরিয়ে ফেলা উচিত।

আরেকটি বড় বাস্তুদোষ

খাবার টেবিলের ওপর ওষুধ রাখা আরেকটি বড় বাস্তুদোষ। অনেক বাড়িতেই সুবিধার জন্য ওষুধের বাক্স টেবিলের ওপর রাখা হয়। বাস্তুমতে, এর ফলে বাড়িতে রোগব্যাধি স্থায়ী হতে পারে। খাবারের জায়গা ও ওষুধের স্থান এক হওয়া শরীর ও মনের ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই ওষুধ সবসময় আলাদা ক্যাবিনেট বা নির্দিষ্ট জায়গায় রাখা শ্রেয়।

আরও পড়ুন- ‘লক্ষ্মী’র সঙ্গে সদ্ভাব নেই! চেষ্টা করেও অর্থ সঞ্চয়ে ব্যর্থ হন যে ৪ রাশি, হাতে টাকা থাকেই না

পচা, বাসি বা নষ্ট খাবার খাবার টেবিলের ওপর রেখে দেওয়া হলে তা দ্রুত নেতিবাচক শক্তি ছড়ায়। এই ধরনের খাবার মানসিক অশান্তি, ক্লান্তি ও অবসাদের কারণ হতে পারে বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে। খাওয়ার পর অবশিষ্ট খাবার জমিয়ে না রেখে দ্রুত সরিয়ে ফেলা উচিত এবং টেবিল পরিষ্কার রাখা প্রয়োজন।

আরও পড়ুন- যত প্রেম তত প্রতারণা! ভালবাসার জালে জড়ালেই আঘাত আসে প্রিয় মানুষের থেকে, মন দিয়ে ঠকেন ৩ রাশি

অনেকে সৌন্দর্যের জন্য খাবার টেবিলের উপর ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ রাখেন। কিন্তু বাস্তুমতে, কাঁটা জাতীয় গাছ ঝগড়া, মতবিরোধ ও মানসিক চাপ বাড়ায়। বিশেষ করে ডাইনিং স্পেসে এই ধরনের গাছ রাখলে পারিবারিক সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। এর পরিবর্তে সবুজ মানিপ্ল্যান্ট বা রঙিন ফুলগাছ রাখা অনেক বেশি শুভ বলে মনে করা হয়।

আরও পড়ুন- ফ্রিজে রাখা এই ৫ খাবার ফের গরম করে খেলে বিষিয়ে যেতে পারে শরীর, সতর্কবার্তা চিকিৎসকের

খাবার টেবিলের ওপর ধারালো বস্তু রাখা থেকেও বিরত থাকা উচিত। ছুরি, কাঁচি বা অন্য কোনও ধারালো জিনিস টেবিলে পড়ে থাকলে তা সম্পর্কের তিক্ততা বাড়ায় বলে বিশ্বাস। রান্নার প্রয়োজনে ব্যবহার করা হলেও কাজ শেষে তা সঙ্গে সঙ্গেই সরিয়ে রাখা উচিত।

এছাড়াও নোংরা কাপড়, অকেজো যন্ত্র বা অপ্রয়োজনীয় জিনিস খাবার টেবিলের ওপর ফেলে রাখা উচিত নয়। খাবার টেবিল সর্বদা পরিষ্কার, হালকা ও গুছানো থাকলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে। বাস্তুমতে, একটি পরিচ্ছন্ন খাবার টেবিল পরিবারে সুখ, সুস্বাস্থ্য ও আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে।

সামান্য এই নিয়মগুলি মেনে চললে শুধু বাস্তু দোষ কাটে না, বরং দৈনন্দিন জীবনে শৃঙ্খলা ও মানসিক শান্তিও ফিরে আসে। তাই আজ থেকেই খাবার টেবিলের দিকে একটু বেশি নজর দিন, দেখবেন পরিবর্তন নিজেই ধরা দেবে।

Vastu Tips Dining Table