/indian-express-bangla/media/media_files/2026/02/01/dream-meaning-2026-02-01-11-06-06.jpg)
Dream Meaning: স্বপ্নে পশু দেখার অর্থ জেনে নিন।
Dream Meaning: ঘুমের জগৎ রহস্যে ভরা। চোখ বন্ধ করলেই আমরা প্রবেশ করি এক অদ্ভুত জগতে, যেখানে বাস্তব আর কল্পনার সীমানা মিলিয়ে যায়। এই জগতে দেখা নানা দৃশ্য, মানুষ কিংবা পশুর উপস্থিতি শুধু কল্পনা নয়, শাস্ত্রমতে এর প্রত্যেকটির মধ্যেই লুকিয়ে থাকে কোনও না কোনও বার্তা। বিশেষ করে স্বপ্নে পশু দেখা বহু প্রাচীন কাল থেকেই শুভ ও অশুভ ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়ে আসছে।
শাস্ত্র যা বলছে
শাস্ত্র বলছে, স্বপ্ন সব সময় সবার কাছে স্পষ্ট অর্থ বহন করবে এমন নয়। অনেক সময় স্বপ্নের গভীরে থাকা ইঙ্গিত আমাদের চোখ এড়িয়ে যায়। তাই আমরা বহু স্বপ্নকে গুরুত্ব না দিয়ে ভুলে যাই। কিন্তু বাস্তবে এই স্বপ্নগুলিই ভবিষ্যতের সুখ, কষ্ট, উন্নতি বা সমস্যার পূর্বাভাস দিতে পারে। স্বপ্নে দেখা কিছু পশু জীবনে সুখের সময় আসার ইঙ্গিত দেয়।
আরও পড়ুন- রাশি মেনে মানিব্যাগে এই জিনিস রাখলে বাড়বে অর্থভাগ্য, দেখে অবাক হবেন নিজেই
স্বপ্নে গরু দেখা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। গরু সমৃদ্ধি, পবিত্রতা ও শান্তির প্রতীক। ঘুমের মধ্যে যদি সাদা রঙের গরুর দেখা পাওয়া যায়, তা হলে বুঝতে হবে অর্থ সংক্রান্ত সমস্যা খুব শীঘ্রই কেটে যাবে। জীবনে স্থায়িত্ব আসবে এবং পরিশ্রমের ফল পাওয়া শুরু হবে। স্বপ্নে বাছুর দেখাও সুখবর বহন করে আনে। এটি নতুন সম্ভাবনা, আনন্দ এবং পারিবারিক শান্তির ইঙ্গিত দেয়।
আরও পড়ুন- শনির দোষে অতিষ্ঠ জীবন? বড়ঠাকুরের কৃপা পেতে শনিবার করুন এই সহজ প্রতিকার!
অনেকেই স্বপ্নে কুকুর দেখলে ভয় পেয়ে যান, বিশেষ করে যদি কুকুর তাড়া করে বা কামড়ায়। কিন্তু শাস্ত্র মতে এই ধরনের স্বপ্ন মোটেও অশুভ নয়। বরং এটি দীর্ঘদিনের কোনও জটিল সমস্যা থেকে মুক্তির সংকেত দেয়। কুকুরের কামড় মানে সেই সমস্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং খুব শীঘ্রই তা জীবন থেকে বিদায় নেবে। স্বপ্নে কুকুরকে দৌড়োতে দেখলে বুঝতে হবে জীবনে অগ্রগতির সময় শুরু হতে চলেছে।
আরও পড়ুন- ফেব্রুয়ারি ১, রবিবার মাঘী পূর্ণিমা, কোন কাজ করলে কাটে বিয়ে এবং চাকরির বাধা?
স্বপ্নে বিড়ালের উপস্থিতি লক্ষ্য পূরণের প্রতীক। বহু দিন ধরে যে স্বপ্ন বা লক্ষ্য আপনি মনে পুষে রেখেছেন, তার বাস্তব রূপ দেওয়ার সময় এসে গেছে—এই বার্তাই দেয় বিড়ালের স্বপ্ন। এটি আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মানসিক শক্তি ফিরে পাওয়ার ইঙ্গিতও দেয়। বিশেষ করে যদি স্বপ্নে বিড়াল শান্ত অবস্থায় থাকে, তা হলে তা অত্যন্ত শুভ।
আরও পড়ুন- মাঘী পূর্ণিমায় গঙ্গাস্নানে পুণ্য অর্জন নিশ্চিত, কবে পড়ছে এই বিশেষ তিথি, স্নানের শুভ সময়?
ব্যাঙের স্বপ্নও শাস্ত্রমতে সৌভাগ্যের লক্ষণ। ব্যাঙ জল ও স্থলের সংযোগকারী প্রাণী হওয়ায় এটি পরিবর্তন এবং অগ্রগতির প্রতীক। স্বপ্নে ব্যাঙ দেখলে বুঝতে হবে আর্থিক দিক থেকে উন্নতির সময় আসছে। আটকে থাকা টাকা ফিরে পাওয়া, নতুন আয়ের পথ খুলে যাওয়া কিংবা কাজের জায়গায় শুভ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয় এই স্বপ্ন দেখলে।
এই ধরনের স্বপ্ন দেখলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বরং নিজের বর্তমান পরিস্থিতি ও মানসিক অবস্থার সঙ্গে মিলিয়ে স্বপ্নের ইঙ্গিত বোঝার চেষ্টা করা উচিত। শাস্ত্র বলছে, শুভ স্বপ্ন জীবনে আশার আলো জ্বালায় এবং কঠিন সময় পার হওয়ার শক্তি দেয়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us