Dream Meaning: রাতে দেখা কিছু স্বপ্ন কাউকে বলা নিষেধ, মুখ খুললেই উল্টে যেতে পারে ভাগ্য!

Dream Meaning: রাতে দেখা সব স্বপ্ন কি বলা উচিত? জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু স্বপ্ন কারও সঙ্গে ভাগ করলে নষ্ট হতে পারে সৌভাগ্য। কোন স্বপ্ন বলা বারণ, বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

Dream Meaning: রাতে দেখা সব স্বপ্ন কি বলা উচিত? জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু স্বপ্ন কারও সঙ্গে ভাগ করলে নষ্ট হতে পারে সৌভাগ্য। কোন স্বপ্ন বলা বারণ, বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Dream Meaning: স্বপ্নের অর্থ।

Dream Meaning: স্বপ্নের অর্থ।

Dream Meaning: রাতে ঘুমের মধ্যে দেখা স্বপ্ন অনেক সময় আমাদের কাছে অবাস্তব, উদ্ভট কিংবা হাস্যকর মনে হয়। ঘুম ভাঙার পরেই সেই স্বপ্ন বন্ধুকে, পরিবারের কাউকে কিংবা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে ইচ্ছে করে। তবে জ্যোতিষশাস্ত্র ও স্বপ্নতত্ত্ব বলছে, সব স্বপ্ন কখনই প্রকাশ করা উচিত নয়। কারণ কিছু স্বপ্ন এমন বার্তা বহন করে, যেগুলি প্রকাশ্যে এলে তার প্রভাব উল্টো হতে পারে।

Advertisment

জ্যোতিষশাস্ত্র যা বলছে

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী স্বপ্ন কেবল মস্তিষ্কের কল্পনা নয়, বরং ভবিষ্যতের ইঙ্গিত, মানসিক অবস্থা ও ভাগ্যের পরিবর্তনের সংকেত বহন করে। অনেক স্বপ্ন শুভ হলেও সেগুলি প্রকাশ করলে সেই শুভ ফল নষ্ট হয়ে যেতে পারে। আবার কিছু স্বপ্ন সতর্কবার্তা দেয়, যেগুলি মুখে আনলে ক্ষতির আশঙ্কা বাড়ে।

আরও পড়ুন- অপরকে হেয় না করলে ঘুম আসে না! কটাক্ষ করার ক্লাসে ‘ফার্স্ট বয়’ এই ৬ রাশি

স্বপ্নে দুর্ঘটনা দেখলে অনেকেই ভয় পেয়ে সেই কথা অন্যকে জানিয়ে দেন। কিন্তু শাস্ত্র মতে, দুর্ঘটনার স্বপ্ন প্রকাশ করলে তা বাস্তবে ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই এই ধরনের স্বপ্ন নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা শ্রেয়। এতে অশুভ প্রভাব কাটে বলে বিশ্বাস করা হয়।

আরও পড়ুন- স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে রাখেন এই ৭ রাশির পাত্র, মেয়ের বিয়ে দিলে চিন্তামুক্ত হন মা-বাবা!

কারও মৃত্যুর স্বপ্ন দেখা খুবই অস্বস্তিকর হলেও জ্যোতিষ মতে এটি আদতে শুভ। এই স্বপ্ন সংশ্লিষ্ট ব্যক্তির আয়ু বৃদ্ধির ইঙ্গিত দেয়। কিন্তু এই স্বপ্নের কথা অন্যকে জানালে সেই শুভ ফল নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করা হয়। তাই মৃত্যুর স্বপ্ন গোপন রাখাই শ্রেয়।

আরও পড়ুন- পায়ে সোনা পরা কি অশুভ? ভাগ্যে কি খারাপ প্রভাব পড়ে? জানুন শাস্ত্রীয় ব্যাখ্যা

স্বপ্নে নিজেকে ফুলের বাগান, সবুজ উপত্যকা বা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দেখতে পাওয়া অত্যন্ত শুভ লক্ষণ। এটি জীবনে সুখ, সমৃদ্ধি ও নতুন সুযোগ আসার ইঙ্গিত দেয়। কিন্তু এই স্বপ্নের কথা প্রকাশ করলে সৌভাগ্যের গতি কমে যেতে পারে। তাই এমন স্বপ্ন নিজের মনে চেপে রাখাই ভালো।

আরও পড়ুন- আজ কেমন যাবে ১২ রাশির ভাগ্য? জানুন বিস্তারিত রাশিফল 

অনেকেই স্বপ্নে ঈশ্বর বা দেবদেবীর দর্শন পান। জ্যোতিষ মতে এটি অত্যন্ত শুভ সংকেত, যা মনোবাসনা পূরণের ইঙ্গিত দেয়। বিশ্বাস করা হয়, এই স্বপ্ন প্রকাশ করলে ঈশ্বরের কৃপা কমে যেতে পারে। তাই এমন স্বপ্ন গোপন রাখাই উত্তম।

অসুস্থতার স্বপ্ন অনেকের কাছে ভয়ের হলেও শাস্ত্র বলছে, এই স্বপ্ন আয়ু বৃদ্ধির লক্ষণ। তবে এই স্বপ্ন অন্যকে জানালে উল্টো প্রভাব পড়তে পারে। তাই অসুস্থতার স্বপ্নও প্রকাশ না করাই ভালো। স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে একটি বিষয় মনে রাখা জরুরি, সব স্বপ্নের অর্থ একরকম হয় না। ব্যক্তির মানসিক অবস্থা, বর্তমান পরিস্থিতি ও গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর স্বপ্নের অর্থ নির্ভর করে। তাই স্বপ্ন দেখে আতঙ্কিত না হয়ে তা বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

dream meaning