/indian-express-bangla/media/media_files/2025/12/26/emotional-mask-2025-12-26-03-33-32.jpg)
Emotional Mask: অনুভূতি লুকিয়ে রাখতে ভালোবাসেন এই রাশির জাতকরা।
Emotional Mask: সব মানুষ সমান ভাবে নিজের মনের কথা প্রকাশ করতে পারেন না। কেউ কেউ কষ্ট পেলেই চোখের জল ফেলেন, আবার কেউ হাসির আড়ালে নিজের সমস্ত দুঃখ চেপে রাখেন। বাইরে থেকে তাঁদের দেখে বোঝার উপায় থাকে না, ভিতরে কী ঝড় বইছে। জ্যোতিষশাস্ত্র মনে করে, মানুষের এই স্বভাবগত বৈশিষ্ট্যের সঙ্গে তাঁর রাশির গভীর যোগ রয়েছে। কোন রাশির মানুষ কীভাবে আবেগ প্রকাশ করবেন বা করবেন না, সেটার উপর নির্ভর করে তাঁদের গ্রহ-নক্ষত্রের অবস্থান।
ভীষণ সংবেদনশীল
রাশিচক্রে এমন কিছু রাশি রয়েছে যাঁরা নিজের অনুভূতিকে নিজের মধ্যেই আটকে রাখতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। বুকের ভিতর কষ্ট জমে পাহাড় হয়ে গেলেও, মুখে তাঁরা কখনও তা প্রকাশ করেন না। আশপাশের মানুষ তাঁদের সবসময় হাসিখুশি বা শক্ত মনের মানুষ ভাবলেও বাস্তবে তাঁরা ভীষণ সংবেদনশীল। এই কারণেই তাঁদের বোঝা সবথেকে কঠিন হয়ে ওঠে।
আরও পড়ুন- রান্নাঘরের ৩ জিনিস স্নানের জলে মেশালেই ‘শুদ্ধ’ হবে ভাগ্য! তবে মানতে হবে নির্দিষ্ট নিয়ম
কন্যা রাশির মানুষরা সাধারণত বাস্তববাদী ও যুক্তিবাদী হন। আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দেন বলেই তাঁরা মনে করেন, দুর্বলতা প্রকাশ করা মানেই নিজেকে ছোট করে ফেলা। তাই জীবনে যত বড় কষ্টই আসুক না কেন, তাঁরা নিজের মধ্যে সবটা সামলে নেন। অন্যের সামনে তাঁরা সবসময় শক্ত ও স্থির থাকার চেষ্টা করেন। ভিতরে ভিতরে কষ্ট পেলেও কাউকে সেটা জানানোর প্রয়োজন তাঁরা অনুভব করেন না।
আরও পড়ুন- ঘুমের জগতে বারবার কড়া নাড়ছে সালঙ্কারা সুন্দরী! ভাগ্যের দিশা বদলের ইঙ্গিত, জানুন শুভ না অশুভ!
বৃশ্চিক রাশির মানুষদের আবেগ অত্যন্ত গভীর। তাঁরা ভালবাসলে পুরো মন দিয়ে ভালবাসেন, কিন্তু আঘাত পেলে নিজেকে গুটিয়ে নেন। নিজের কষ্ট কাউকে বলে হালকা হওয়ার প্রবণতা তাঁদের নেই। বরং তাঁরা আশা করেন, প্রিয় মানুষটি নিজেই তাঁদের চোখের ভাষা বা আচরণ দেখে সব বুঝে নেবে। আবেগ লুকিয়ে রাখার এই স্বভাবই অনেক সময় তাঁদের একা করে দেয়।
আরও পড়ুন- বাড়ি থেকে বেরোনোর সময় শবযাত্রা দেখা কি অশুভ? জানুন কোন জিনিস দেখলে সফল হয় কাজ!
মকর রাশির জাতক-জাতিকাদের ওপর শনির প্রভাব অত্যন্ত বেশি। এই রাশির মানুষরা আত্মসংযমে বিশ্বাসী। তাঁরা খুব সহজে কাউকে নিজের কাছের মানুষ হতে দেন না। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে তাঁরা স্বচ্ছন্দ নন। নিজের সমস্যা নিজের মতো করে সামলাতেই তাঁরা বেশি পছন্দ করেন। ফলে তাঁদের কষ্ট বাইরে থেকে ধরা পড়ে না।
আরও পড়ুন- মুখের গড়নেই লুকিয়ে মানুষের চরিত্র, মুখ পড়েই বলা যায় কে কেমন!
কুম্ভ রাশির মানুষরা স্বাধীনচেতা ও আত্মনির্ভরশীল। আবেগগত ভাবে তাঁরা নিজেকে সবার থেকে একটু দূরে রাখেন। কারও ওপর নির্ভর করতে তাঁদের ভালো লাগে না। নিজের সমস্যা নিজেই সমাধান করতে চান। তাই মনের কষ্ট বা দুঃখ তাঁরা নিজের মধ্যেই চেপে রাখেন। খুব কাছের মানুষও অনেক সময় বুঝতে পারেন না, কুম্ভ রাশির মানুষের ভিতরে কী চলছে।
মীন রাশির মানুষরা স্বপ্নের জগতে বাস করেন। বাস্তবের কষ্ট তাঁরা নিজের কল্পনার আড়ালে ঢেকে ফেলেন। মনের কথা মনে রাখতেই তাঁরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। পাছে কেউ ভুল বোঝে, এই ভয়ে তাঁরা নিজের আবেগ প্রকাশ করতে চান না। বাইরে থেকে তাঁদের শান্ত ও নির্লিপ্ত মনে হলেও ভিতরে ভিতরে তাঁরা গভীর অনুভূতির মানুষ।
এই পাঁচ রাশির মানুষেরা মূলত নিজেদের আবেগকে ঢেকে রাখতে শিখে গিয়েছেন জীবনের অভিজ্ঞতা থেকে। তাঁরা মনে করেন, কষ্ট প্রকাশ করলে মানুষ সুযোগ নিতে পারে। তাই হাসিই তাঁদের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু এই নীরব কষ্টই অনেক সময় তাঁদের মানসিক চাপ বাড়িয়ে দেয়। কাছের মানুষদের উচিত, তাঁদের আচরণ ও নীরবতার দিকে একটু বেশি নজর দেওয়া। কারণ অনেক সময় বলা নয়, না বলাটাই সবচেয়ে বড় আর্তনাদ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us