Evil Eye Zodiac Signs: শত্রুকে চিনতে ব্যর্থ, কুনজরের ফাঁদে পড়ে সাজানো জীবন তছনছ! ৫ রাশির ওপর থাকে বাঁকা চোখের চাহনি

Evil Eye Zodiac Signs: কুনজরের প্রভাবে জীবনে বারবার বিপর্যয়? জেনে নিন কোন ৫ রাশির ওপর নজরদোষের প্রভাব সবচেয়ে বেশি পড়ে। এই ব্যাপারে জেনে নিন বিস্তারিত।

Evil Eye Zodiac Signs: কুনজরের প্রভাবে জীবনে বারবার বিপর্যয়? জেনে নিন কোন ৫ রাশির ওপর নজরদোষের প্রভাব সবচেয়ে বেশি পড়ে। এই ব্যাপারে জেনে নিন বিস্তারিত।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Evil Eye Zodiac Signs: শত্রু চিনতে পারে না এই রাশিগুলো।

Evil Eye Zodiac Signs: শত্রু চিনতে পারে না এই রাশিগুলো।

Evil Eye Zodiac Signs: জীবনে সব কিছু ঠিকঠাক চললেও অনেক সময় হঠাৎ করেই সবকিছু এলোমেলো হয়ে যেতে দেখা যায়। কাজের জায়গায় সমস্যা, সম্পর্কের টানাপোড়েন, অর্থনৈতিক ক্ষতি কিংবা মানসিক অস্থিরতা—কারণ খুঁজে পাওয়া যায় না, অথচ ক্ষতি হতে থাকে একের পর এক। শাস্ত্রমতে, এই ধরনের পরিস্থিতির পিছনে অনেক সময় নজরদোষ বা কুনজরের প্রভাব কাজ করে। সকলের ওপর এই খারাপ দৃষ্টির প্রভাব সমানভাবে পড়ে না। কারও জীবন অল্প আঁচড়েই এলোমেলো হয়ে যায়, আবার কেউ তুলনামূলকভাবে নিরাপদ থাকেন।

Advertisment

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, মানুষের স্বভাব, মানসিক গঠন এবং চারপাশের শক্তির সঙ্গে রাশির গভীর সম্পর্ক রয়েছে। কিছু রাশির জাতক-জাতিকারা স্বভাবগতভাবেই এমন হন, যাঁদের ওপর অন্যের ঈর্ষা, হিংসা বা কুদৃষ্টি সহজেই কাজ করে। তাঁরা নিজের অজান্তেই শত্রুকে বন্ধু ভেবে কাছে টেনে নেন এবং কুনজরের ফাঁদে পড়ে সাজানো জীবন তছনছ হয়ে যেতে থাকে।

আরও পড়ুন- মাঘে মুলো খাওয়া কেন নিষেধ! কী খাওয়া যাবে না এই মাসে? কোন কাজ থেকে বিরত থাকতে বলছে শাস্ত্র?

মিথুন

মিথুন রাশির জাতক-জাতিকারা অত্যন্ত সামাজিক এবং কথাবার্তায় সাবলীল হন। নতুন মানুষের সঙ্গে আলাপ করতে বা নিজের ব্যক্তিগত কথা ভাগ করে নিতে তাঁদের বিশেষ দ্বিধা থাকে না। এই সহজ-সরল এবং খোলামেলা স্বভাবই তাঁদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। কে বন্ধু আর কে শত্রু, সেটা যাচাই না করেই মনের কথা বলে ফেলেন। ফলে আশপাশের কেউ তাঁদের সাফল্য, সুখ কিংবা পরিকল্পনার ওপর কুনজর দিলে তার প্রভাব দ্রুত পড়তে শুরু করে। অনেক সময় বুঝে ওঠার আগেই ক্ষতি হয়ে যায়।

আরও পড়ুন- ওষুদের দরকার পড়বে না, রান্নাঘরের এই মশলাতেই শরীর থাকবে নীরোগ!

কর্কট

কর্কট রাশির ব্যক্তিরা অত্যন্ত আবেগপ্রবণ হন। প্রশংসা পেলে তাঁরা সহজেই গলে যান এবং সামনের মানুষটিকে আপন করে নেন। শাস্ত্র মতে, এই আবেগতাড়িত স্বভাবের কারণে কর্কট রাশির জাতক-জাতিকারা মানুষ চিনতে ভুল করেন। কেউ মিষ্টি কথা বললেই তাঁকে বিশ্বাস করেন। এর ফলেই ভুল মানুষের সঙ্গে মনের কথা ভাগ করে নেন এবং কুনজরের শিকার হতে হয়। আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় তাঁদের জীবনে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন- চা বানানোর এই বিষয়গুলো এড়িয়ে চলুন, সঠিক কায়দা জানুন চিকিৎসকের থেকে

সিংহ

সিংহ রাশির জাতক-জাতিকারা স্বভাবতই আত্মবিশ্বাসী এবং সকলের নজরের কেন্দ্রে থাকতে পছন্দ করেন। নিজের সাফল্য, যোগ্যতা কিংবা ক্ষমতা প্রকাশ করতে তাঁরা দ্বিধা করেন না। কিন্তু এই বৈশিষ্ট্যই অনেকের মনে ঈর্ষার জন্ম দেয়। সিংহ রাশির ব্যক্তিরা নিজের ভাল দিকগুলি প্রকাশ্যে আনায় অন্যের খারাপ নজর সহজেই তাঁদের ওপর পড়ে। ফলে যে সাফল্য নিয়ে তাঁরা গর্ব করেন, সেটাই ধীরে ধীরে সমস্যার রূপ নিতে শুরু করে।

আরও পড়ুন- ঘর হবে শান্তির নীড়! পজিটিভ এনার্জি ও সৌভাগ্য ফেরাতে ঘরে রাখুন এই ৮টি গাছ

বৃশ্চিক

বৃশ্চিক রাশির ব্যক্তিরা অত্যন্ত দক্ষ, কর্মঠ এবং দৃঢ় মানসিকতার অধিকারী হন। তাঁরা নিজের ক্ষমতা নিয়ে বেশি কথা না বললেও তাঁদের কাজই তাঁদের পরিচয় বহন করে। শাস্ত্রমতে, এই রাশির জাতক-জাতিকারা অন্যদের ঈর্ষার শিকার হন সবচেয়ে বেশি। কারণ তাঁদের সাফল্য অনেকের সহ্য হয় না। আশপাশের মানুষের গোপন কুনজর এবং খারাপ উদ্দেশ্য বৃশ্চিক রাশির ব্যক্তিদের জীবনে হঠাৎ বাধা সৃষ্টি করতে পারে।

মীন

মীন রাশির জাতক-জাতিকারা অত্যন্ত সংবেদনশীল এবং আধ্যাত্মিক প্রকৃতির হন। তাঁরা বাস্তব জগতের চেয়ে নিজের কল্পনা ও অনুভূতির জগতে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই কারণেই আশপাশের মানুষের আসল উদ্দেশ্য বুঝতে তাঁদের সময় লাগে। শাস্ত্রমতে, মীন রাশির ব্যক্তিরা নেতিবাচক শক্তির প্রভাব খুব দ্রুত গ্রহণ করেন। কুনজরের ঝামেলা তাঁদের জীবনে বারবার ফিরে আসে এবং মানসিকভাবে তাঁরা সহজেই দুর্বল হয়ে পড়েন।

সব মিলিয়ে বলা যায়, এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের জীবনে কুনজরের প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়ে। এর অর্থ এই নয় যে তাঁদের জীবন শুধুই সমস্যায় ভরা হবে, বরং সচেতন থাকলে অনেক ক্ষতিই এড়ানো সম্ভব। কম কথা বলা, সাফল্য সকলের সামনে প্রকাশ না করা এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সংযত থাকা এই রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষভাবে জরুরি বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে।

Zodiac Signs Evil Eye