Face Reading Astrology: মুখের গড়নেই লুকিয়ে মানুষের আসল স্বভাব! জানলে চোখে পড়বে চরিত্রের গোপন দিক

Face Reading Astrology: মুখের গঠন দেখে মানুষের চরিত্র, মানসিকতা ও আচরণ বোঝা যায়? ফেস রিডিং অ্যাস্ট্রোলজি অনুযায়ী জানুন চোখ, নাক, ঠোঁট, কপাল ও চিবুক কী ইঙ্গিত দেয়।

Face Reading Astrology: মুখের গঠন দেখে মানুষের চরিত্র, মানসিকতা ও আচরণ বোঝা যায়? ফেস রিডিং অ্যাস্ট্রোলজি অনুযায়ী জানুন চোখ, নাক, ঠোঁট, কপাল ও চিবুক কী ইঙ্গিত দেয়।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Face Reading Astrology: চোখ দেখে যায় মানুষ চেনা।

Face Reading Astrology: চোখ দেখে যায় মানুষ চেনা।

Face Reading Astrology: কথায় বলে মানুষের মুখই তার মনের আয়না। একজন মানুষের মনের ভিতরে কী চলছে, সে কী ধরনের চিন্তাভাবনা করে বা কেমন স্বভাবের মানুষ—এই সবকিছুই নাকি ধীরে ধীরে ফুটে ওঠে তাঁর মুখের গঠনে। প্রাচীন শাস্ত্র ও জ্যোতিষ মতে, মুখের প্রতিটি অংশ মানুষের ব্যক্তিত্বের কোনও না কোনও দিক প্রকাশ করে। শুধু অভিব্যক্তি নয়, চোখের রং, নাকের আকার, ঠোঁটের গঠন কিংবা কপালের বিস্তার দেখেও অনেক কিছু বোঝা সম্ভব বলে মনে করা হয়।

Advertisment

ফেস রিডিং অ্যাস্ট্রোলজি অনুযায়ী, মানুষের মুখমণ্ডল বিভিন্ন অঙ্গের সমন্বয়ে তৈরি এবং প্রতিটি অঙ্গের নিজস্ব ভাষা রয়েছে। সেই ভাষা পড়তে পারলে একজন মানুষের স্বভাব, মানসিক শক্তি এবং জীবনদর্শন সম্পর্কে ধারণা পাওয়া যায়। অনেক সময় আমরা লক্ষ্য করি, কাউকে না চিনেও প্রথম দেখাতেই তাঁর সম্পর্কে কিছু অনুভব করি। শাস্ত্র বলছে, এই অনুভূতির পিছনেও মুখের গঠন বড় ভূমিকা পালন করে।

আরও পড়ুন- আজ কেমন যাবে ১২ রাশির দিন? দেখুন আপনার ভাগ্যে কী আছে!

কালো মণি

মুখমণ্ডলের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল চোখ। একজন মানুষের সঙ্গে কথা বলার সময় আমাদের দৃষ্টি স্বাভাবিকভাবেই তার চোখের দিকে যায়। চোখ শুধু দেখার অঙ্গ নয়, এটি মনের দরজাও। শাস্ত্র মতে, কালো রঙের চোখের মণি যাঁদের, তাঁরা গোপনীয়তা পছন্দ করেন। এঁরা নিজেদের মনের কথা খুব সহজে প্রকাশ করেন না এবং প্রয়োজনের বাইরে কিছু বলতে চান না। যা জানেন, তার সবটাই অন্যকে জানিয়ে দেওয়া তাঁদের স্বভাবে নেই।

আরও পড়ুন- মন ভোলানো কথায় ওস্তাদ এই ৪ রাশি, কথার জালে ফেলে মুহূর্তে আদায় করে নেয় কাজ!

বাদামি মণি

অন্য দিকে, বাদামি চোখের মণির মানুষেরা স্বাধীনচেতা প্রকৃতির হন। তাঁরা নিজের কাজ নিজে করতে ভালোবাসেন এবং নতুন কিছু তৈরি করার আগ্রহ তাঁদের মধ্যে প্রবল। সৃজনশীল কাজে এঁদের মন বসে এবং নিজের মত প্রকাশে এঁরা পিছপা হন না। 

আরও পড়ুন- বুক ফাটলেও মুখ ফোটে না, আহ্লাদের মুখোশের আড়ালে দুঃখ লুকোন এই ৫ রাশি

সবুজ মণি

সবুজ চোখের মানুষেরা সাধারণত শান্ত স্বভাবের হন। ঝগড়া, অশান্তি কিংবা নেতিবাচক পরিবেশ থেকে নিজেদের দূরে রাখতেই তাঁরা স্বাচ্ছন্দ্যবোধ করেন। 

আরও পড়ুন- রান্নাঘরের ৩ জিনিস স্নানের জলে মেশালেই ‘শুদ্ধ’ হবে ভাগ্য! তবে মানতে হবে নির্দিষ্ট নিয়ম

ছাইরঙা মণি

ছাইরঙা চোখের মণির ব্যক্তিরা মানসিকভাবে খুব শক্ত হন। যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁদের অন্যতম বড় গুণ। 

নীল মণি

নীল চোখের মানুষদের সাহসী বলা হয়। নিজের স্বার্থের চেয়ে অন্যের প্রয়োজনে এগিয়ে আসতেই তাঁরা বেশি স্বচ্ছন্দ বোধ করেন।

চওড়া ভ্রু

চোখের ওপরের ভ্রুও মানুষের চরিত্র সম্পর্কে ইঙ্গিত দেয়। চওড়া ভ্রুর মানুষরা সাধারণত জ্ঞানপিপাসু হন। নতুন কিছু শেখা, জানা এবং অভিজ্ঞতা অর্জনে তাঁদের আগ্রহ প্রবল। 

সরু ভ্রু

অপর দিকে, সরু ভ্রুর ব্যক্তিরা লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলতে জানেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এঁরা দৃঢ় ও বাস্তববাদী হন।

মোটা ঠোঁট

ঠোঁটের গঠনও শাস্ত্রে বিশেষ গুরুত্ব পেয়েছে। যাঁদের ঠোঁট মোটা ধরনের, তাঁরা মনের কথা মুখের ওপর বলতে ভালোবাসেন। এঁরা পিছনে কথা বলার চেয়ে সরাসরি কথা বলাকেই বেশি গুরুত্ব দেন। সম্পর্কের ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেওয়ার প্রবণতাও তাঁদের মধ্যে দেখা যায়। 

সরু ঠোঁট

সরু ঠোঁটের মানুষরা তুলনামূলকভাবে সংযত স্বভাবের হন। নিজের অনুভূতি সহজে প্রকাশ করেন না এবং প্রিয় মানুষ যেন তাঁদের মনের কথা নিজে থেকেই বুঝে নেবে, তাঁরা এমনটাই আশা করেন।

তিক্ষ্ণ নাক

নাক মানুষের অহংবোধ ও আত্মবিশ্বাসের প্রতীক বলে মনে করা হয়। তীক্ষ্ণ নাকের ব্যক্তিরা আত্মবিশ্বাসী হলেও কিছুটা অহঙ্কারী হতে পারেন। তবে তাঁদের ধৈর্য অসাধারণ এবং লক্ষ্য থেকে সহজে বিচ্যুত হন না। 

ভোঁতা নাক

ভোঁতা নাকের মানুষরা সাধারণত সহজ-সরল প্রকৃতির হন। জীবনকে নিজের ছন্দে উপভোগ করতে জানেন এবং অন্যের সাফল্যে আনন্দ পান।

চওড়া কপাল

কপালের বিস্তারও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। শাস্ত্র মতে, চওড়া কপাল যাঁদের, তাঁদের ভাগ্য সহায় হয় এবং জীবনে প্রাপ্তি বেশি হয়। কপালে দাগ বা ভাঁজ যত বেশি, জীবনে বাধা তত বেশি আসতে পারে বলেও মনে করা হয়।

লম্বা চিবুক

চিবুক মানুষের দৃঢ়তা ও মানসিক প্রবণতার পরিচয় বহন করে। লম্বা চিবুকের মানুষরা সাধারণত জেদি স্বভাবের হন এবং সহজে রেগে যান। তাঁদের চাহিদাও তুলনামূলক বেশি হয়। 

ছোট চিবুক

ছোট চিবুকের ব্যক্তিদের মন নরম হয়, তবে আরামপ্রিয়তা ও আলসেমির প্রবণতাও তাঁদের মধ্যে দেখা যায়। সব মিলিয়ে বলা যায়, মুখের গঠন মানুষের চরিত্রের অনেক গোপন দিক প্রকাশ করে। তবে এটি অন্ধ বিশ্বাস না করে, ব্যক্তিত্ব বোঝার একটি প্রাচীন দৃষ্টিভঙ্গি হিসেবেই দেখা উচিত।

face Astrology Reading