/indian-express-bangla/media/media_files/2025/12/23/face-reading-astrology-2025-12-23-11-27-18.jpg)
Face Reading Astrology: মুখের গঠন দেখে মানুষ চিনুন।
Face Reading Astrology: কথায় বলে মানুষের মুখই তার মনের আয়না। বহু প্রাচীন কাল থেকেই জ্যোতিষশাস্ত্র ও সামুদ্রিক শাস্ত্রে বিশ্বাস করা হয় যে একজন মানুষের মুখের গঠন, চোখের ভাষা, ভ্রুর আকার কিংবা নাক-ঠোঁটের গড়ন দেখেই তার চরিত্র সম্পর্কে অনেকটাই ধারণা করা সম্ভব। আধুনিক মনোবিজ্ঞানের আগেও এই বিশ্বাস সমাজে প্রচলিত ছিল এবং আজও বহু মানুষ মুখ পড়ার মাধ্যমে কাউকে বোঝার চেষ্টা করেন।
শাস্ত্রমতে, মানুষের মুখ শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ নয়, বরং তার মানসিকতা, স্বভাব, ধৈর্য, রাগ, ভালোবাসা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন। একজন মানুষ যখন কথা বলেন বা চুপ করে থাকেন, তখনও তার চোখ, ভ্রু কিংবা ঠোঁট অনেক কিছু বলে দেয়, যা অনেক সময় মুখের কথার চেয়েও বেশি সত্য প্রকাশ করে।
চোখ
চোখকে বলা হয় আত্মার দরজা। একজন মানুষের চোখের রঙ, দৃষ্টি ও অভিব্যক্তি থেকেই তার ভেতরের জগৎ সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায় বলেই শাস্ত্রের মত। যাঁদের চোখের মণি গাঢ় কালো, তাঁরা সাধারণত গোপনীয় স্বভাবের হয়ে থাকেন। এঁরা নিজেদের অনুভূতি সহজে প্রকাশ করেন না এবং প্রয়োজন ছাড়া নিজের মনের কথা কাউকে বলেন না। অন্যদিকে যাঁদের চোখের মণি বাদামি, তারা স্বাধীনচেতা ও সৃজনশীল প্রকৃতির হন। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পছন্দ করেন এবং জীবনে নতুন কিছু করার আগ্রহ থাকে। সবুজ চোখের মানুষরা মনের দিক থেকে খুব শান্ত ও ভালো বলা হয়। তাঁরা ঝগড়া-বিবাদ এড়িয়ে চলেন এবং সম্পর্কের ক্ষেত্রে সহনশীল হন। ছাইরঙা চোখের মানুষরা কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়েন না। কর্মঠ স্বভাবের কারণে যে কোনও পরিবেশে মানিয়ে নিতে পারেন। নীল চোখের ব্যক্তিরা সাহসী ও মানবিক প্রকৃতির হন। নিজের স্বার্থের চেয়ে অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেন।
আরও পড়ুন- আগামী বছর কেমন কাটবে কন্যা রাশির? দেখুন বিস্তারিত রাশিফল!
ভ্রু
ভ্রুর গঠনও মানুষের স্বভাব বোঝার একটি গুরুত্বপূর্ণ অংশ। যাঁদের ভ্রু চওড়া, তাঁরা সাধারণত কৌতূহলী ও জ্ঞানপিপাসু হন। নতুন কিছু শেখা, জানা এবং অভিজ্ঞতা অর্জনের প্রতি তাঁদের প্রবল আগ্রহ থাকে। সরু ভ্রুর মানুষরা লক্ষ্য স্থির করে এগিয়ে চলতে জানেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁরা বাস্তববাদী এবং অনেক সময় নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও রাখেন।
আরও পড়ুন- রাতে বালিশের নীচে রাখুন তেজপাতা, পাবেন এই সব বিরাট উপকারিতা!
ঠোঁট
ঠোঁট দেখেও একজন মানুষের আবেগ ও সম্পর্কের ধরন বোঝা যায় বলেই শাস্ত্রের দাবি। যাঁদের ঠোঁট মোটা, তাঁরা স্পষ্টভাষী হন এবং যা মনে আসে তা মুখের ওপর বলতে দ্বিধা করেন না। এঁরা সাধারণত খোলামেলা প্রকৃতির হলেও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা কর্তৃত্বপরায়ণ। সরু ঠোঁটের মানুষরা নিজেদের অনুভূতি সহজে প্রকাশ করেন না। ভালোবাসার ক্ষেত্রে তাঁরা আশা করেন, সঙ্গী তাঁদের মনের কথা নিজে থেকেই বুঝে নেবে। কষ্ট পেলেও অনেক সময় চুপ করে থাকেন।
আরও পড়ুন- ক্রিসমাস পার্টির পর এই ৪টি বিষয় মনে রাখলে বাড়ি ফিরবেন নিরাপদে
নাক
নাক মানুষের আত্মসম্মান ও ব্যক্তিত্বের প্রতীক হিসেবে ধরা হয়। তীক্ষ্ণ নাকের মানুষরা আত্মবিশ্বাসী হলেও অহংকারী হয়ে উঠতেও পারেন। তাঁরা নিজেদের লক্ষ্যে অবিচল থাকেন এবং ধৈর্যের সঙ্গে কাজ শেষ করেন। ভোঁতা নাকের মানুষরা সহজ-সরল ও উদার মনের হয়ে থাকেন। তাঁরা অন্যের বিচার না করে সবাইকে গ্রহণ করতে জানেন এবং অপরের সাফল্যে আনন্দ পান।
আরও পড়ুন- লক্ষ্মী পেঁচার ঠিকানা, বরফ পড়লে কোথায় থাকে এই প্রাণী?
কপাল
কপালও ভাগ্য ও জীবনের পথচলার ইঙ্গিত দেয় বলেই শাস্ত্রের বিশ্বাস। যাঁদের কপালে বেশি দাগ বা রেখা থাকে, তাঁদের জীবনে বাধা বা সংগ্রাম তুলনামূলক বেশি হতে পারে। আবার যাঁদের কপাল চওড়া ও পরিষ্কার, তাঁদের ভাগ্য সহায় থাকে এবং জীবনে প্রাপ্তি সহজে আসে বলে মনে করা হয়।
চিবুক
চিবুক মানুষের দৃঢ়তা ও মানসিক শক্তির প্রতীক। লম্বা চিবুকের মানুষরা সাধারণত জেদি ও দৃঢ়চেতা হন। নিজের চাহিদা পূরণে তাঁরা অনড় থাকেন এবং সহজে আপস করেন না। ছোট চিবুকের মানুষদের মন নরম হয়, তবে তাঁরা অনেক সময় অলসতা বা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। সব মিলিয়ে শাস্ত্র অনুযায়ী মুখের গড়ন মানুষের চরিত্রের অনেক দিক তুলে ধরে। যদিও এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রমাণে প্রতিষ্ঠিত নয়, তবুও প্রাচীন বিশ্বাস ও অভিজ্ঞতার ওপর ভর করেই এই মুখ পড়ার বিদ্যা আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us