/indian-express-bangla/media/media_files/2025/04/21/oJ6Zk4MlhI673chtcgpF.jpg)
February Money Horoscope: ফেব্রুয়ারিতে আপনার অর্থভাগ্য জেনে নিন।
February Money Horoscope: ফেব্রুয়ারি মাস শুরু হলেই অনেকের মনেই প্রথম যে প্রশ্নটা আসে, সেটা হল এই মাসে টাকা হাতে থাকবে কি না। বছর বদলালেও সংসারের খরচ, ব্যক্তিগত প্রয়োজন কিংবা হঠাৎ আসা ব্যয়ের চাপ কখনও কমে না। মাসের শুরুতেই যদি বোঝা যায় আয় ও খরচের ভারসাম্য কোথায় দাঁড়াতে পারে, তা হলে আগেভাগেই সতর্ক হওয়া সম্ভব। গ্রহের অবস্থান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে কিছু রাশির জন্য অর্থভাগ্য বেশ অনুকূল হলেও, কয়েকটি রাশির ক্ষেত্রে খরচ নিয়ন্ত্রণ না করলে সমস্যায় পড়ার সম্ভাবনা স্পষ্ট।
মেষ
মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগ তুলনামূলকভাবে স্বস্তির। এই সময় আয় আসার সুযোগ থাকলেও মাসের দ্বিতীয় ভাগে গ্রহের অবস্থান বদলের কারণে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। প্রয়োজন ছাড়া টাকা খরচ করলে মাসের শেষ দিকে চাপে পড়তে পারেন। তাই শুরু থেকে বাজেট মেনে চলাই হবে বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন- স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, ব্যবসা, প্রেম, অর্থ- কর্কট রাশির ২০২৬ কেমন কাটবে?
বৃষ
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসে পরিশ্রমের তুলনায় প্রাপ্তি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় পুরোপুরি বন্ধ হবে না, তবে আশানুরূপ ফল না-ও মিলতে পারে। এই সময় অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চললে ভবিষ্যতের জন্য সুবিধা হবে। ধৈর্য রাখলে পরবর্তী মাসে পরিস্থিতির উন্নতি হতে পারে।
আরও পড়ুন- স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, ব্যবসা ও প্রেমের ব্যাপারে মিথুন রাশির বছর কাটবে কেমন?
মিথুন
মিথুন রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারির শুরুটা কিছুটা ধীরগতির হলেও মাস যত এগোবে, আয় তত ধীরে বাড়তে শুরু করবে। প্রথম দিকে যদি খরচ নিয়ন্ত্রণে রাখা যায়, তবে দ্বিতীয় ভাগে আর্থিক স্বস্তি আসতে পারে। পরিকল্পনা করে চলাই এই রাশির জন্য সবচেয়ে জরুরি।
আরও পড়ুন- ঘর মোছার জলে শুধু নুন দিলেই অশুভ শক্তি দূর হবে না, সঠিক নিয়ম না মানলে এইসব ক্ষতি হওয়ার সম্ভাবনা!
কর্কট
কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আয় সংক্রান্ত বিষয়ে কিছুটা বাধার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরিশ্রম করেও সম্পূর্ণ সাফল্য না পাওয়ার কারণে মানসিক চাপ তৈরি হতে পারে। এই সময় ধার নেওয়া বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলাই ভালো।
আরও পড়ুন- এই টোটকায় টাকা আসবে হু-হু করে, পছন্দের মানুষও গ্রহণ করবে প্রেমের প্রস্তাব!
সিংহ
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস আর্থিক দিক থেকে বেশ শুভ। আয় বৃদ্ধি, আটকে থাকা টাকা ফেরত পাওয়া কিংবা নতুন আর্থিক সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তবে ভালো সময় বলেই অযথা খরচ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে নজর দেওয়া উচিত।
কন্যা
কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহ আর্থিক দিক থেকে তুলনামূলকভাবে ভালো হলেও শুরু থেকে মাঝামাঝি সময় কিছুটা সাবধানতা প্রয়োজন। হঠাৎ খরচ বেড়ে যেতে পারে, তাই হিসেব করে চললে সমস্যায় পড়তে হবে না।
তুলা
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে আয়ের তুলনায় খরচ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বিলাসবহুল জিনিসপত্র কেনার প্রবণতা থাকলে তা নিয়ন্ত্রণ করা জরুরি। না হলে মাসের শেষে অর্থনৈতিক চাপ স্পষ্ট হতে পারে।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসে আয় নিয়ে খুব বেশি আশা না করাই ভালো। নিয়মিত আয় থাকলেও নতুন কোনও বড় সুযোগের সম্ভাবনা কম। এই সময় সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যতে উপকার হবে।
ধনু
ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে অর্থভাগ্য বেশ অনুকূল। আয় বৃদ্ধি, নতুন কাজের সুযোগ কিংবা আর্থিক স্বস্তি পাওয়ার যোগ রয়েছে। মানসিকভাবেও স্বচ্ছন্দে সময় কাটাতে পারবেন।
মকর
মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে আর্থিক দিক থেকে কিছুটা টানাপড়েন থাকলেও দ্বিতীয় ভাগে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। শুরুতে খরচ নিয়ন্ত্রণে রাখলে পরে স্বস্তি পাওয়া যাবে।
কুম্ভ
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস অত্যন্ত শুভ। আয় বৃদ্ধি, সঞ্চয় বাড়ানো এবং আর্থিক স্থিতি মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ভবিষ্যতের জন্য পরিকল্পনা করলে ভালো ফল মিলবে।
মীন
মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে মাসের শুরুতে আয় সংক্রান্ত বিষয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও পরবর্তী সময়ে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। ধৈর্য ধরে চললে আর্থিক স্থিতি বজায় রাখা সম্ভব।
সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে যাঁদের রাশিতে খরচের যোগ বেশি, তাঁদের শুরু থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। সময়মতো খরচ নিয়ন্ত্রণ করতে পারলে এই মাসে সহজেই সামলে নেওয়া সম্ভব।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us