/indian-express-bangla/media/media_files/2026/01/21/free-spirit-zodiac-signs-2026-01-21-15-58-29.jpg)
Free Spirit Zodiac Signs: রাশিফল অনুযায়ী এঁরা ছন্নছাড়া জীবনেই সুখ খুঁজে পান।
Free Spirit Zodiac Signs: জীবনে নিয়ম-নিষ্ঠার প্রয়োজন অস্বীকার করা যায় না। সময় মেনে কাজ করা, নির্দিষ্ট ছকে চলা এবং দায়িত্বশীল আচরণ অনেক ক্ষেত্রেই সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। কিন্তু বাস্তব জীবনে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের কাছে এই সব নিয়মই যেন অদৃশ্য শিকল। তাঁরা বিশ্বাস করেন, জীবন মানে নিজের মত করে বাঁচা। আশপাশের মানুষের মতামত, সমাজের চোখরাঙানি বা কর্মক্ষেত্রের কঠোর নিয়ম—কিছুই তাঁদের দমিয়ে রাখতে পারে না। জ্যোতিষশাস্ত্র বলছে, রাশিচক্রের কিছু রাশির মানুষের মধ্যে এই ছন্নছাড়া অথচ স্বাধীনচেতা মনোভাব সবচেয়ে বেশি দেখা যায়। বলতে গেলে, এই মানুষরা নিয়মের বাইরে গিয়েই জীবনের আনন্দ খুঁজে পান।
সব সময় নিজের ছন্দে জীবন কাটানোর ফলে এই মানুষদের নিয়ে প্রায়ই অভিযোগ শোনা যায়। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁদের অনিয়মিত বলে মনে করেন, আবার পরিবারে বয়োজ্যেষ্ঠদের চোখে তাঁরা দায়িত্বজ্ঞানহীন। তবু এই রাশির মানুষেরা নিজেদের বদলাতে খুব একটা আগ্রহী নন। কারণ তাঁদের কাছে স্বাধীনতা এবং আত্মতৃপ্তিই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
আরও পড়ুন- সরস্বতী পূজা উপলক্ষে জানান হৃদয়ছোঁয়া শুভেচ্ছাবার্তা, কী বলবেন প্রিয়জনকে?
মেষ রাশি
মেষ রাশির মানুষদের কথা ভাবলেই প্রথমে যে বিষয়টি চোখে পড়ে, তা হল, তাঁদের হুজুগে স্বভাব। যা মনে আসে, তাই করে ফেলতে এঁরা দ্বিতীয়বার ভাবেন না। পরিকল্পনা করে ধাপে ধাপে এগোনোর চেয়ে মুহূর্তের আবেগে কাজ করতেই তাঁরা বেশি স্বচ্ছন্দ বোধ করেন। এই কারণেই বহু সময় মেষ রাশির ব্যক্তিরা সমস্যায় পড়েন। তবুও নিয়মের মধ্যে নিজেকে আটকে রাখার চেষ্টা তাঁরা খুব কমই করেন। জীবনের গতি নিজের হাতে রাখতেই তাঁরা ভালোবাসেন।
আরও পড়ুন- শুধু ঠাকুরের আসন নয়, সন্ধ্যায় বাড়ির এই ৪ জায়গায় প্রদীপ জ্বালালেই খুলবে সৌভাগ্যের দ্বার!
মিথুন রাশি
মিথুন রাশির মানুষেরা আবার মানসিক দিক থেকে অত্যন্ত চঞ্চল। একটি বিষয়ে তাঁদের আগ্রহ খুব বেশিদিন স্থায়ী হয় না। এক কাজ শেষ না করেই অন্য কাজে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা এঁদের ছন্নছাড়া জীবনের অন্যতম কারণ। অতিরিক্ত কৌতূহল এবং নতুন কিছু জানার তাগিদে এঁদের জীবন অনেক সময় অগোছালো হয়ে ওঠে। তবুও এই অনিয়মিত জীবনেই মিথুন রাশির ব্যক্তিরা এক ধরনের আনন্দ খুঁজে পান।
তুলা
তুলা রাশির মানুষেরা সকলের মন জুগিয়ে চলতে চান। ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে গিয়ে অনেক সময় নিজের প্রয়োজন ও ইচ্ছাকে তাঁরা উপেক্ষা করেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা ও গড়িমসি তুলা রাশির একটি বড় বৈশিষ্ট্য। নিয়ম মেনে চলতে গিয়ে বা সবাইকে খুশি রাখতে গিয়ে তাঁদের জীবন প্রায়ই এলোমেলো হয়ে পড়ে। তবুও তুলা রাশির ব্যক্তিরা নিজেদের মত করে পথ খুঁজে নিতে ভালোবাসেন।
আরও পড়ুন- সরস্বতী পুজোর ফর্দ, দেখে নিন কোনওটি মিস করেননি তো?
ধনু
ধনু রাশির মানুষেরা জন্মগতভাবেই স্বাধীনচেতা। কারও নির্দেশ মেনে বা সমাজের বাঁধাধরা নিয়মে জীবন কাটানো তাঁদের কাছে প্রায় অসম্ভব। তাঁরা নিজের ছন্দে বাঁচতে চান এবং সেই পথে বাধা এলে বিদ্রোহ করতেও পিছপা হন না। অনেক সময় এই মনোভাব তাঁদের ক্ষতির কারণ হলেও স্বাধীনতা ছাড়তে তাঁরা রাজি নন। তালিকায় ধনু রাশির স্থান তাই একেবারেই প্রথম সারিতে।
আরও পড়ুন- কালসর্পের থেকেও ভয়ংকর এই দোষে ধ্বংস হতে পারে কেরিয়ার, বিবাহ ও সম্মান
কুম্ভ
কুম্ভ রাশির মানুষেরাও স্বাধীন জীবনযাপনে বিশ্বাসী। চেনা ছকের বাইরে গিয়ে ভাবতে ও কাজ করতে তাঁরা ভালোবাসেন। সমাজের বহু পুরনো নিয়ম বা ধারণাকে ভেঙে নতুন পথ খোঁজাই তাঁদের স্বভাব। এই কারণে আশপাশের মানুষের চোখে তাঁরা প্রায়ই চক্ষুশূল। কিন্তু কে কী বলছে বা ভাবছে, তা নিয়ে কুম্ভ রাশির মানুষ খুব একটা মাথা ঘামান না। নিজের মত করে জীবন কাটানোই তাঁদের কাছে সবচেয়ে বড় সাফল্য।
এই পাঁচ রাশির মানুষের জীবন, নিয়মের বাঁধনে খুব একটা কাজ করে না। ছন্নছাড়া জীবন অনেক সময় সমস্যার কারণ হলেও এই রাশির ব্যক্তিরা তাতেই নিজেদের খুঁজে পান। জ্যোতিষ মতে, এই স্বাধীনচেতা মানসিকতাই তাঁদের জীবনের শক্তি। সমাজের নিয়ম মানা সবার পক্ষে যে সম্ভব বা প্রয়োজনীয় নয়—এই রাশির মানুষরাই তার জলজ্যান্ত উদাহরণ।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us