Good Luck Signs: বাড়ি থেকে বেরোনোর সময় শবযাত্রা দেখা কি অশুভ? জানুন কোন জিনিস দেখলে সফল হয় কাজ!

Good Luck Signs: বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় কী কী জিনিস দেখা শুভ? শবযাত্রা দেখা কি সত্যিই অশুভ নাকি সৌভাগ্যের লক্ষণ? জ্যোতিষশাস্ত্র কী বলছে জানুন।

Good Luck Signs: বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় কী কী জিনিস দেখা শুভ? শবযাত্রা দেখা কি সত্যিই অশুভ নাকি সৌভাগ্যের লক্ষণ? জ্যোতিষশাস্ত্র কী বলছে জানুন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Good Luck Signs: শুভ লক্ষণ চিনে নিন।

Good Luck Signs: শুভ লক্ষণ চিনে নিন।

Good Luck Signs: বাড়ি থেকে কোনও গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় আমরা প্রায়ই আশপাশের ঘটনা বা দৃশ্যের দিকে অজান্তেই নজর দিই। অনেকের মনেই প্রশ্ন আসে, যাত্রার শুরুতে কিছু দেখলে তা কি শুভ না অশুভ ইঙ্গিত দেয়? জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী, যাত্রার মুহূর্তে দেখা কিছু নির্দিষ্ট জিনিস আমাদের কাজের ফলাফলের পূর্বাভাস দিতে পারে বলে বিশ্বাস করা হয়। 

Advertisment

অনেকেই মনে করেন, বাড়ি থেকে বেরোনোর সময় শবযাত্রা দেখা মানেই অশুভ সংকেত। বাস্তবে জ্যোতিষশাস্ত্রে এই ধারণা পুরোপুরি ভুল। শাস্ত্রমতে, শবযাত্রা দেখা পরিবর্তনের প্রতীক। এটি জীবনের এক অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত বহন করে। সেই কারণেই বহু জ্যোতিষী বিশ্বাস করেন, বাড়ি থেকে বেরোনোর সময় শবযাত্রা দেখা মানে পুরনো বাধা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হওয়া। বিশেষ করে আর্থিক বা পেশাগত কাজে বেরোনোর সময় এটি শুভ লক্ষণ হিসেবেই ধরা হয়।

জ্যোতিষশাস্ত্রে প্রাণী, প্রকৃতি এবং দৈনন্দিন জীবনের সাধারণ দৃশ্যকেও অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, বাড়ি থেকে বেরোনোর সময় গরু দেখা খুবই শুভ বলে মনে করা হয়। গরু ভারতীয় সংস্কৃতিতে লক্ষ্মী ও সমৃদ্ধির প্রতীক। গরু ও বাছুর একসঙ্গে দেখা গেলে তা আরও বেশি সৌভাগ্যের ইঙ্গিত বহন করে। বিশ্বাস করা হয়, এতে অর্থনৈতিক উন্নতি এবং কাজের সাফল্য নিশ্চিত হয়।

আরও পড়ুন- মুখের গড়নেই লুকিয়ে মানুষের চরিত্র, মুখ পড়েই বলা যায় কে কেমন!

ঠিক একইভাবে, বাইরে বেরোনোর সময় রাস্তার ওপর পড়ে থাকা কয়েন বা নোট চোখে পড়লে তা শুভ সংকেত হিসেবে ধরা হয়। এটি আকস্মিক অর্থলাভ বা আটকে থাকা কাজ সহজে সম্পন্ন হওয়ার ইঙ্গিত দেয়। অনেকেই এমন অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন, যাত্রার শুরুতে এই দৃশ্য দেখার পর দিনটি অপ্রত্যাশিতভাবে ভালো কেটেছে।

আরও পড়ুন- আগামী বছর কেমন কাটবে কন্যা রাশির? দেখুন বিস্তারিত রাশিফল!

কোনও শুভ কাজে যাওয়ার আগে পান দেখাও জ্যোতিষ মতে শুভ লক্ষণের মধ্যে পড়ে। পানকে শুভ শক্তি এবং সামাজিক সাফল্যের প্রতীক ধরা হয়। বিশেষ করে কোনও বৈঠক, পরীক্ষা বা নতুন কাজের উদ্দেশ্যে বেরোনোর সময় পান দেখা মানে সেই কাজে সম্মান ও সাফল্য লাভের সম্ভাবনা বেশি। হাতি দেখা অত্যন্ত শুভ বলে শাস্ত্রে উল্লেখ আছে। যদিও শহরে হাতি দেখা বিরল, তবে মন্দিরের সামনে বা কোনও অনুষ্ঠানে হাতি দেখা গেলে সেটিকে সৌভাগ্যের বড় লক্ষণ হিসেবে ধরা হয়। হাতি শক্তি, ধৈর্য এবং স্থায়িত্বের প্রতীক। তাই যাত্রার সময় হাতি দেখা মানে দীর্ঘমেয়াদি সাফল্যের ইঙ্গিত।

আরও পড়ুন- রাতে বালিশের নীচে রাখুন তেজপাতা, পাবেন এই সব বিরাট উপকারিতা!

যাত্রাপথে জ্যান্ত মাছ দেখাকেও অত্যন্ত শুভ বলা হয়। মাছ জীবনের প্রবাহ, উন্নতি ও প্রাচুর্যের প্রতীক। বাইরে যাওয়ার সময় জ্যান্ত মাছ দেখা মানে কাজে গতি আসবে এবং লাভের সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায়িক কাজে বেরোনোর সময় এটি বিশেষ শুভ বলে মনে করা হয়। প্রকৃতির সঙ্গে যুক্ত কিছু দৃশ্যও শুভ সংকেত বহন করে। যেমন, কোথাও যাওয়ার পথে গাছে ফুটে থাকা ফুল দেখলে তা আনন্দ ও সাফল্যের ইঙ্গিত দেয়। ফুল মানে নতুন সম্ভাবনা এবং ইতিবাচক শক্তির প্রবাহ। একইভাবে, পাত্র ভর্তি গুড় দেখা মিষ্টতা ও সমৃদ্ধির প্রতীক। এটি দেখলে মনে করা হয়, কাজের ফলও মিষ্টি হবে।

আরও পড়ুন- ক্রিসমাস পার্টির পর এই ৪টি বিষয় মনে রাখলে বাড়ি ফিরবেন নিরাপদে

পাখিদের একসঙ্গে খাবার ভাগ করে খেতে দেখা অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি সহযোগিতা, শান্তি এবং পারিবারিক বা সামাজিক সম্পর্কের উন্নতির ইঙ্গিত দেয়। যাত্রার সময় এমন দৃশ্য মানে কাজের পথে সাহায্যকারী মানুষ পাওয়া যাবে। জল জ্যোতিষশাস্ত্রে জীবন ও শক্তির প্রতীক। বাড়ি থেকে বেরোনোর সময় জল ভর্তি পাত্র দেখা মানে পথ মসৃণ হবে এবং কোনও বড় বাধা আসবে না। বিশেষ করে নতুন উদ্যোগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে এটি শুভ লক্ষণ বলে ধরা হয়।

দাবিত্যাগ

সব মিলিয়ে বলা যায়, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যাত্রার সময় দেখা অনেক সাধারণ দৃশ্যই আমাদের মনের মধ্যে ইতিবাচক ভাবনা তৈরি করে। এই বিশ্বাসগুলি কুসংস্কার হোক বা লোকাচার, বহু মানুষ আজও এগুলি বিশ্বাস করেন। তাই সঠিকটা জেনে নিন। একইসঙ্গে মনে রাখা দরকার, এই প্রতিবেদনটি জ্যোতিষ ও লোকবিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এর কিন্তু কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। 

signs good luck