/indian-express-bangla/media/media_files/2026/01/24/higher-education-success-2026-01-24-16-43-57.jpg)
Higher Education Success: উচ্চশিক্ষায় সাফল্য।
Higher Education Success: উচ্চশিক্ষায় সাফল্য অর্জন করতে শুধু মেধা নয়, প্রয়োজন একাগ্রতা, ধৈর্য এবং সঠিক দিশা। শাস্ত্রমতে, এই দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রহ-নক্ষত্র ও দেবদেবীর আশীর্বাদ। বিদ্যা, বুদ্ধি, সৃজনশীলতা ও জ্ঞানের দেবী মা সরস্বতীর আরাধনা করলে শিক্ষাক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। এই বছর ২৩ জানুয়ারি, শুক্রবার সারা দেশে আড়ম্বরের সঙ্গে পালিত হয়েছে সরস্বতী পুজো।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশিচক্রের প্রতিটি রাশির ওপর কোনও না কোনও দেবতার কৃপা থাকে। তবে পাঁচটি রাশি এমন রয়েছে, যাদের উপর দেবী সরস্বতীর আশীর্বাদ তুলনামূলক ভাবে বেশি থাকে। এই রাশির জাতক-জাতিকারা সাধারণত পড়াশোনায় মনোযোগী হন, উচ্চশিক্ষায় সাফল্য পান এবং কর্মজীবনেও জ্ঞানের জোরে এগিয়ে যেতে সক্ষম হন।
আরও পড়ুন- শীতলষষ্ঠী পালন তো করছেন, এই নিয়মগুলো জানেন তো?
মেষ
রাশিচক্রের প্রথম রাশি মেষ। শাস্ত্রমতে, মেষ জাতক-জাতিকাদের ওপর দেবী সরস্বতীর কৃপা বিশেষভাবে থাকে। এঁরা স্বভাবতই সাহসী এবং আত্মবিশ্বাসী হন। দেবীর আশীর্বাদে মেষ রাশির ব্যক্তিদের বুদ্ধি হয় প্রখর এবং নতুন জ্ঞান অর্জনের প্রতি প্রবল আগ্রহ দেখা যায়। পড়াশোনায় একবার মন বসলে তাঁরা সহজে লক্ষ্যচ্যুত হন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার যোগও এঁদের মধ্যে প্রবল থাকে।
আরও পড়ুন- সরস্বতী পুজোর পরদিন কেন খাওয়া হয় গোটা সিদ্ধ? জানুন বিস্তারিত
মিথুন
বুধের রাশি মিথুন দেবী সরস্বতীর আরেক কৃপাপ্রাপ্ত রাশি। মিথুন জাতক-জাতিকারা অত্যন্ত কৌতূহলী প্রকৃতির হন এবং যে কোনও বিষয়ে গভীরে গিয়ে জানতে চান। ভাষা, সাহিত্য, গণিত কিংবা সৃজনশীল কাজ—সব ক্ষেত্রেই এঁদের দক্ষতা চোখে পড়ার মত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জ্ঞানের পরিধিও বাড়ে। সরস্বতীর কৃপায় মিথুন রাশির ব্যক্তিরা উচ্চশিক্ষায় যেমন সফল হন, তেমনই গবেষণা বা সৃজনশীল পেশাতেও নাম করতে পারেন।
আরও পড়ুন- সরস্বতী পুজোয় বান্ধবীকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন? একদিনেই সারুন রোম্যান্স আর আনন্দের প্ল্যান!
কন্যা
কন্যা রাশির জাতক-জাতিকারা নিখুঁত কাজের জন্য পরিচিত। শাস্ত্রমতে, দেবী সরস্বতীর আশীর্বাদে এঁরা যে কোনও বিষয় গভীর মনোযোগ দিয়ে অধ্যয়ন করতে পারেন। কন্যা রাশির ব্যক্তিরা সময়ানুবর্তী, ধীরস্থির এবং দায়িত্ববান হন। পড়াশোনায় ফাঁকি দেওয়া বা অর্ধেক জেনে সন্তুষ্ট থাকা তাঁদের স্বভাব নয়। এই কারণেই উচ্চশিক্ষায়, বিশেষ করে বিজ্ঞান, চিকিৎসা বা বিশ্লেষণমূলক বিষয়ের ক্ষেত্রে এঁরা উল্লেখযোগ্য সাফল্য পান।
আরও পড়ুন- কবে, কখন কীভাবে জন্ম হল জ্ঞানের দেবী সরস্বতীর? বসন্ত পঞ্চমীতে জানুন বিস্তারিত
ধনু
ধনু রাশি জ্ঞানের গ্রহ বৃহস্পতির দ্বারা পরিচালিত। সরস্বতীর কৃপায় ধনুর জাতক-জাতিকাদের ভাগ্য আলোকিত হয়। এঁরা কঠোর পরিশ্রমে বিশ্বাসী এবং জটিল পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারেন। উচ্চশিক্ষার পথে নানা বাধা এলেও দেবীর কৃপা ও নিজের অধ্যবসায়ের জোরে ধনু রাশির ব্যক্তিরা শেষ পর্যন্ত সাফল্যের শিখরে পৌঁছন। শিক্ষকতা, উচ্চতর গবেষণা ও প্রশাসনিক কাজে এঁদের সাফল্য লক্ষণীয়।
কুম্ভ
কুম্ভ রাশির জাতক-জাতিকারা সাধারণত সৎ এবং আদর্শবাদী হন। মিথ্যা বা অসৎ পথ এঁদের পছন্দ নয় বলেই শাস্ত্রমতে দেবী সরস্বতীর বিশেষ কৃপাদৃষ্টি লাভ করেন কুম্ভ রাশির ব্যক্তিরা। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ দেখা যায় এবং উচ্চশিক্ষায় পৌঁছনোর প্রবণতা বেশি থাকে। নতুন বিষয় শেখা, আধুনিক প্রযুক্তি বা উদ্ভাবনী চিন্তায় কুম্ভ রাশির ব্যক্তিরা অন্যদের থেকে এগিয়ে থাকেন।
দেবী সরস্বতীর কৃপায় এই রাশির জাতক-জাতিকারা পড়াশোনা ও কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করতে পারেন বলেই বিশ্বাস। তবে মনে রাখতে হবে, দেবীর কৃপা তখনই কার্যকর হয়, যখন তার সঙ্গে পরিশ্রম ও অধ্যবসায় যুক্ত থাকে। কারণ বিদ্যার দেবী অলসতাকে নয়, সাধনাকেই আশীর্বাদ করেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us