/indian-express-bangla/media/media_files/2026/03/03/holi-2026-rashifal-4-march-dhulendi-chandra-kanya-rashi-dhoner-bristi-2026-03-03-22-13-33.jpg)
চন্দ্রের কন্যা রাশিতে প্রবেশে কার ভাগ্যে আনবে টাকার ‘বৃষ্টি’?
Holi 2026 Rashifal Horoscope | Bengali Horoscope | Weekly Horoscope : ৪ মার্চ সারা দেশে হোলি উদযাপিত হবে। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, এদিন বিকেলে চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করবে, যার প্রভাব পড়বে সবকটি রাশির উপর। কারও জন্য আর্থিক উন্নতির অপার সম্ভাবনার পাশাপাশি কারও জন্য এই সময়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। মেষ থেকে মীন রাশি দেখে নিন কেমন কাটতে পারে আপনার আজকের হোলির দিন।
পড়ুন আজকের রাশিফল
মেষ: উৎসবের দিনে মেষ রাশির জাতক-জাতিকাদের মধ্যে নতুন উদ্যম সঞ্চার হবে। দুপুর ১টা ৪৬ মিনিট পর্যন্ত চন্দ্র পঞ্চম ঘরে অবস্থান করায় সৃজনশীলতা বাড়বে। কর্মক্ষেত্রে চাপ কম থাকবে। ব্যবসায়ীদের আয় বাড়তে পারে। আর্থিক দিক মোটামুটি শুভ, তবে রাহুকাল এড়িয়ে চলাই ভালো। সম্পর্কে মধুরতা বাড়বে, স্বাস্থ্য মোটের উপর সুস্থ থাকবে।
বৃষ: পারিবারিক আনন্দ বজায় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বিশেষ শুভ। জমি বা সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে সুখবর মিলতে পারে। ঠান্ডা খাবার এড়িয়ে চলুন। দাঁতে ব্যাথা কষ্ট দেবে।
মিথুন:মিডিয়া বা সৃজনশীল পেশায় সাফল্যের সম্ভাবনা। পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা। লটারি বা ফাটকা উপার্জনের সম্ভাবনা। প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। অ্যালার্জি থেকে সতর্ক থাকুন।
কর্কট: পরিবারকেন্দ্রিক দিন কাটবে কর্কট রাশির। দীর্ঘদিন পাওনা আটকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। অতিরিক্ত মিষ্টি খাওয়া এড়িয়ে চলাই ভালো।
সিংহ: আত্মবিশ্বাসে জীবনে আশাতীত সাফল্য। নতুন উদ্যোগ শুরু করার জন্য দিনটি শুভ। আর্থিক দিক শক্তিশালী থাকবে। প্রেমের সম্পর্কে স্বচ্ছতা বাড়বে। মাথাব্যথা বা রোদে সমস্যা হতে পারে।
কন্যা: দুপুরের পর চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করায় উদ্বেগ কাটবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রে হিসেব করে চলুন। চোখ ও মাথার সমস্যায় সতর্ক থাকুন।
তুলা: আয় বৃদ্ধি ও লাভের সম্ভাবনা। শেয়ার বাজার বা বিনিয়োগে সাফল্য মিলতে পারে। প্রেমের সম্পর্কে রোমান্স বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে।
বৃশ্চিক: কর্মক্ষেত্রে সাফল্য ও সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। পারিবারিক জীবন আনন্দময় থাকবে। পিঠ বা জয়েন্টের ব্যথায় সতর্কতা প্রয়োজন।
ধনু: ভাগ্য সহায় থাকবে ধনু রাশির। শিক্ষামূলক কাজে সাফল্য মিলবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সম্পর্ক আরও দৃঢ় হবে। হজমের সমস্যায় কষ্ট পাবেন।
মকর: দিনের প্রথমভাগে কিছু বাধা এলেও দুপুরের পর পরিস্থিতির উন্নতি হবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা জরুরি। গাড়ি চালানো ও রঙ খেলায় সাবধানতা অবলম্বন করুন।
কুম্ভ: অংশীদারিত্বমূলক কাজে সাফল্য আসতে পারে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। বিনিয়োগের আগে বিশেষজ্ঞের মতামত নিন। চোখের যত্ন নেওয়া প্রয়োজন।
মীন: আর্থিক উন্নতির বিরাট সম্ভাবনা রয়েছে মীন রাশির। চাকুরিতে পদোন্নতির খবর মিলতে পারে। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে। স্বাস্থ্যের অবস্থা উন্নত হবে।তবে খাদ্যাভ্যাসে সংযম জরুরি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us