কেমন কাটবে দিন তাই নিয়ে রয়েছে চিন্তা ভাবনা। পড়ে নিন রাশিফল। সংযত কতটা হবে সেই সম্পর্কে অবগত হয়ে নিন। কেমন যাবে আজকের দিনটি?
নিজের কোনও লোক শত্রুতা করতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে।আজ কোনও ভাবে কিছু অর্থ হাতে আসতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির ভাল সাহায্য পাবেন আজ। ব্যবসায় কোনও বাধার জন্য মাথা গরম থাকবে। বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। বাহিরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে।
পেটের কষ্ট বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ।আজ একটু মানসিক উদ্বেগ থাকতে পারে। শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময়। বিবাহিত জীবনে সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় একটু বাধা আসবে। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। কোনও বিবাদের জন্য ক্ষতি হতে পারে।
শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।কাজের ক্ষমতা একটু কমতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে।
মায়ের অসুস্থতার জন্য খরচ হতে পারে।আজ সারা দিন ব্যবসা ভাল চলবে কিন্তু সঞ্চয় কম হবে। কারও কোনও জিনিসের দায়িত্ব নিয়ে বিবাদের আশঙ্কা। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন ওঠানামর সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ।
আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।আজ পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও কর্মের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মানসিক কষ্ট হতে পারে।
দাম্পত্য জীবনে শান্তি থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমন হতে পারে। কিছু কেনাবেচা করার জন্য দিনটি শুভ। কমবয়সীদের কথা শুনলে বিপদে পড়তে পারেন। পেটের সমস্যা বৃদ্ধি।সৎ গুরু দেবের সাহায্য পেতে পারেন। আজ ব্যবসায় ফল ভাল খারাপ মিশিয়ে থাকবে। অতিরিক্ত পরিশ্রম হওয়ায় শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের চাকরির খবর পেতে পারেন।
বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। ধর্ম আলোচনায় আজ আপনি খুব দূর পর্যন্ত যাবেন। আজ কোনও ভাবে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি করতে পারে। বাবা-মায়ের সঙ্গে বিবাদ বৃদ্ধি। ভাল লোকের দ্বারা বিপদ থেকে উদ্ধার। কোনও কারণে আজ আপনার সম্মানহানি হতে পারে।
নিজের বুদ্ধির জোড়ে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি। পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।কর্ম স্থানে তর্ক বাধতে পারে। আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন।
আপনার থেকে বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা। আন্ত্রিক জাতীয় রোগে ভোগান্তি।সম্পন্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হবেন। অফিসে সুনাম বৃদ্ধি। ভাল যুক্তির জন্য তর্কে জয় লাভ। ফাটকা থেকে আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে মূল্যবান কিছু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সাধু সেবা করতে পেরে শান্তি।
শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতাথাকবে। শিক্ষায় সাফল্য বৃদ্ধি পাবে। সমাজের কোনও কাজের জন্য আপনার চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় হতে পারে। বন্ধুর পিছনে খরচ হবে।কোনও রকম আঘাত লাগতে পারে। আজ প্রতিবেশীদের ষড়যন্ত্রে কোনও কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। আজ পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল হবে।
পারিবারে শান্তি বজায় থাকবে। যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত,তাদের জন্য দিনটি শুভ। আজ উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি অনুকূল। প্রেমে অপমান জুটতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।কোনও ভাল কাজে গিয়ে অপমানিত হতে পারেন। আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কোনও কাজে সফল হবেন। কোনও বন্ধুর জন্য কর্মে জটিলতা কেটে যেতে পারে।
সকালের দিকে খরচ বৃদ্ধি। প্রিয় ব্যক্তিকে কটূ কথা বলবার জন্য অনুতাপ। ছেলের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য মানসিক চঞ্চলতা বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল সুবিধা আসতে পারে। বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন।
Get all the Latest Bengali News and Bengali Horoscope at Indian Express Bangla. You can also catch all the latest update on Bangla Rashifal by following us on Twitter and Facebook