দেখতে দেখতে নতুন বছরের শেষ, সপ্তাহটাও শেষ হতে চলল। অন্যদিকে শীতও পালাই পালাই করছে তবে শীতের সকালের কুশায়া উপভোগের সময় কই, সবটাই গিলে ফেলছে নটা ছটার ওই বদ্ধ কিউবিক্যাল। তবু এভাবেই দিন কাটবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর এর মধ্যেই আপনাকে খুঁজে নিতে হবে ভাল থাকার রসদ।
তাই নিজের ভাগ্য বদলানোর আগে বা উইকেন্ড প্ল্যান করার আগে একবার চোখ বুলিয়ে নিন রাশিফলে। দেখে নিন জ্যোতিষ শাস্ত্র কী বলছে। কোথায়, কখন সামলে চলতে হবে তা তো জেনে গেলেনই, এবার গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ুন কাজে।
গভীর কোনও চিন্তার কাজ হাতে আসতে পারে। পরের উপকার করে সম্মান প্রাপ্তি হবে। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই এখন শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তি যোগের সম্ভবনা রয়েছে। বায়ুপথে ভ্রমণে বাধা আসতে পারে। বাড়িতে অতিথি সমাবেশ হবে।
আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য সুখবর! চালু হল জিও ওয়াইফাই, বিনা খরচে কল করুন যতখুশি
আইনি কোনও কাজ খুব ভাল হতে পারে। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা থাকবে তবে তেমন কিছু হবে না। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে পাবেন।
আরও পড়ুন:ইডলি থেকে এগ রোল, ‘গগনযান’ যাত্রীদের জন্য তৈরি সুস্বাদু ভারতীয় খাবারের তালিকা
অন্যায় বহুদিন ধরে সহ্য করে চলেছেন, এবার সময় এসছে প্রতিবাদ করার। প্রতিবাদ করার সময় এসেছে। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান। আজ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি আসার সম্ভাবনা। দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি নিয়ে চিন্তা।
আরও পড়ুন: নৈহাটিতে তীব্র বিস্ফোরণ, কাঁপল চুঁচুড়াও, ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস মমতার
দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ। সারা দিনে যা কাজ করবেন, নিজেই সে সবে নেতৃত্ব দবেন বলে মনে হচ্ছে। শরীর ভালো যাবে না। মূত্র, সুগার ও উচ্চ রক্তচাপ জনিত রোগে কষ্ট পাবেন। হৃদরোগীরা সতর্ক থাকুন।
আরও পড়ুন:জেএনইউকাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের উপর ‘লাঠিচার্জ’ পুলিশের
ব্যক্তিত্বের সংঘাত হবেই। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারে পরিস্থিতি একটু খারাপ হতে পারে।
আরও পড়ুন: প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা, সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তের
খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি।
আরও পড়ুন:“তোমার বুকে নাথুরাম, আমার বুকে ক্ষুদিরাম”, স্লোগান যাদবপুরের মিছিলে
ব্যবসায় আজ ভাল সুযোগ আসতে পারে, কাজে লাগান। বাহিরের কোনও অশান্তি আপনাকে নাজেহাল করতে পারে। খুব নিকট কারও কাছ থেকে আঘাত থেকে সাবধান। পরিবারে সকলের কাছে সম্মান প্রাপ্তি এবং এই কারণে আনন্দ। প্রেমে তৃতীয় কারও জন্য অশান্তি হতে পারে।
আরও পড়ুন:দিলীপ ঘোষের নামে থানায় অভিযোগ, কিন্তু কে করলেন?
কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। জীবনে কিছু অর্জন করতে চাইলে নিজের আবেগ, সেন্টিমেন্টকে খুব গুরুত্ব দেবেন না। সামনের দুটো দিনে আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। আপনার নেপচুনের প্রভাব কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের চেয়েও বেশি শক্তিশালী। আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে।
আরও পড়ুন:প্রথম স্থান দখলে রাখল ‘রাণী’, দ্বিতীয় ‘শ্রীময়ী’
উপার্জন শুভ। চাকুরীক্ষেত্রে পদোন্নতির যোগ। ব্যবসায় নানা কারণে আর্থিক ক্ষতি। গুরুপাক খাদ্য বর্জন করুন। প্রেমে সাফল্য লাভ। সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। করুণা আদায়ের চেষ্টা না করে সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করলে তা কাজে দেবে। আজ অতিরিক্ত ব্যয় আপনাকে চিন্তায় ফেলতে পারে।
আরও পড়ুন:Chhapaak movie review: বলিষ্ঠ দীপিকা প্রাণপ্রতিষ্ঠা করেছেন চরিত্রে
মকর রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কোনও বিষয় নিয়ে ঝামেলা অশান্তিতে থাকতে পারেন। ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটি জনিত ঝামেলায় পড়তে পারেন। কোনও আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলে তাতে বাধা আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে।
আরও পড়ুন:ঠাণ্ডায় নাক বন্ধ হয়ে যাচ্ছে যখন তখন? কী করবেন?
আপনার সারা দিনের হাল হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। প্রেমের ক্ষেত্রে কোনও প্রস্তাব পেতে পারেন। তবে বুঝে সিদ্ধান্ত না নিলে মনোমালিন্য হবে। আবার মনোমালিন্য হলেও বিচ্ছেদ হবে না। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে।
আরও পড়ুন:সিএএ বিরোধীদের কড়া বার্তা দিয়ে মোদির পাশেই শাস্ত্রী
গুজবে খবরদার কান দেবেন না। আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন।আজ চলাফেরায় সতর্ক থাকুন, আঘাত প্রাপ্তি হতে পারে। চাকুরিক্ষেত্রে তেমন সমস্যা নেই। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেত্রে নতুন পরিকল্পনা সার্থক হবে।
Indian Express Bangla provides latest bangla news headlines from around the world. Get updates with today's latest Horoscope News in Bengali.
Web Title:
Copyright © 2020 The Indian Express [P] Ltd. All Rights Reserved.