একটা নতুন বছর, পুরনো সব ভুলে নতুন করে শুরু করার পালা। যা গেছে তা যাক, এক রাশ নতুন স্বপ্ন দানা বাঁধুক চোখে। কাটুক সমস্ত বাঁধা বিপত্তি। সুন্দর হোক আপনার আগামী। ভুল গুলো শুধরে নিয়ে ফের নতুন করে পথ চলা শুরু হোক আজ থেকেই।
আর নতুন পথ চলা শুরুর আগে, সকালের ব্রেকফাস্ট সারতে সারতে চট করে একবার দেখে নিন রাশিফল কী বলছে। কেমন কাটবে আপনার গোটা দিন। দেখে নিন আজকের রাশিফল। যদি কিছু মন্দও থেকে থাকে তবেও ঘাবড়ানোর কারণ নেই কোনও। নিজের তাগিদে আর কর্মজোরেই বদলে ফেলা যায় ভাগ্য।
বুধ আপনার যোগাযোগের রাস্তা তৈরি করেছে। এ ক্ষেত্রে অর্থ উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যত সমৃদ্ধির পরিকল্পনার সময় এসে গিয়েছে। লোভ বৃদ্ধি পাওয়ার জন্য অপমানিত হওয়ার সম্ভাবনা। আজ পরিবারে কারও ব্যবহার আপনার ক্ষোভ সৃষ্টি করতে পারে। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে আগুন, ঘটনাস্থলে ৯টি ইঞ্জিন
অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভাল না থাকায় বিভ্রান্তি দেখা দিতে পারে। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে।
আরও পড়ুন:‘ভারতবর্ষে হিংসা এবং প্রতিশোধের কোনও জায়গা নেই’, যোগীকে নিশানা প্রিয়াঙ্কার
আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে। আপনার গুরুত্ব বাড়বে। আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে।
আরও পড়ুন:৩৭০ ধারা অবলুপ্তির দিন থেকে জম্মু-কাশ্মীরে আটক ৫ রাজনৈতিক নেতাকে মুক্তি
অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আসলে আপনি আপনার শুরুর সময়টা ভুলতে ভয় পাচ্ছেন। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:‘তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে প্রায়শ্চিত্ত করেছি’
সময়টা খারাপ যাচ্ছে কিছুদিন, তবে সময়ের পরিবর্তন হবে এবার। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে। বাড়িতে কোনও বিবাদের কারণে মানসিক ক্ষোভ বৃদ্ধি। ভাল কাজ করে আজ সুনাম পেতে পারেন। নতুন কোনও বন্ধু পেতে পারেন। ব্যবসার দিকে কাজের চাপ বৃদ্ধি। প্রেমের জন্য কোনও অশান্তি বৃদ্ধি। অসৎ লোক থেকে সাবধান।
আরও পড়ুন:‘আমাদের সভায় যেন না আসে, তাহলে হাসপাতালে যেতে হবে’, তৃণমূলকে হুমকি দিলীপের
আবারও পুরনো ছন্দে ফেরার সময় এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চন্দ্র আপনার সেরার সেরাটি দিতে সাহয্য করবে, পাশাপাশি কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। তার সঙ্গে যোগাযোগ হলেই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে।
আরও পড়ুন:বিদায়ী দশকের সেরা ২৩টি বলিউড ছবি, এক নজরে
নতুন করে সবটা শুরু করার এটাই সুবর্ণ সুযোগ, এবং সামাজিক যত অবহেলা আপনার রয়েছে তাও কেটে যেতে পারে। তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে।
আরও পড়ুন:দশক ফুরোল, বাঙালি জীবনে কী এল, কী হারাল?
একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে।
আরও পড়ুন:বছরের শুরুতেই দ্বিগুন দাম বাড়ল এয়ারটেল রিচার্জ প্ল্যানের?
পূর্বের চিন্তাগুলি সামনে আনতে সমস্ত বিকল্প পথ খুলে রাখুন। আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা না করাই ভাল। এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যায় হতে পারে। চাকরির স্থানে কাজের কষ্ট বৃদ্ধি। পিতার শরীর নিয়ে চিন্তা ও খরচ।
অদ্ভুত নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। আপনার বিরোধিতা করবে অনেকেই। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই, বুদ্ধিমত্তার সঙ্গে লড়তে হবে, ফলস্বরূপ আপনার অবস্থান আরও দৃঢ় হবে এ ক্ষেত্রে।
আরও পড়ুন:“ক্যামেরার পিছনে আমার বাবা”, খেলার মাঠে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে মেয়ে
পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে। পেটের কোনও সমস্যার জন্য আজ কাজের ক্ষতি হতে পারে।
আরও পড়ুন:বৃদ্ধাশ্রম থেকে প্রেম, তারপর বিয়ে, বয়স ষাটোর্ধ্ব
কাছের মানুষজনের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে। মানসিক শান্তি পাবেন পুরনো সমস্যার থেকে। দিন ভাল কাটবে সব মিলিয়ে। কোনও বাজে খবর বাড়িতে আসার সম্ভাবনা। আজ রাগের মাত্রা বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ভাল ফল পাবেন না।
Indian Express Bangla provides latest bangla news headlines from around the world. Get updates with today's latest Horoscope News in Bengali.
Web Title:
Copyright © 2020 The Indian Express [P] Ltd. All Rights Reserved.