January Debt Horoscope 2026: জানুয়ারিতে ঋণ ও শত্রুর ফাঁদে পড়তে পারেন কোন রাশি? ভাগ্য মিলিয়ে দেখে নিন

January Debt Horoscope 2026: জানুয়ারিতে কোন রাশির জন্য ঋণগ্রহণ বিপজ্জনক, কোথায় শত্রুর থেকে ক্ষতি ও প্রতিযোগিতায় ব্যর্থতার আশঙ্কা? ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎ একনজরে জেনে নিন।

January Debt Horoscope 2026: জানুয়ারিতে কোন রাশির জন্য ঋণগ্রহণ বিপজ্জনক, কোথায় শত্রুর থেকে ক্ষতি ও প্রতিযোগিতায় ব্যর্থতার আশঙ্কা? ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎ একনজরে জেনে নিন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Horoscope: রাশিফল

Horoscope: রাশিফল।

January Debt Horoscope 2026: নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, নতুন লক্ষ্য এবং বহু মানুষের ক্ষেত্রে নতুন করে খরচের চাপ। জানুয়ারি মাসে অনেকেই বাড়ি, গাড়ি, ব্যবসা বা ব্যক্তিগত প্রয়োজন মেটাতে ঋণের কথা ভাবেন। আবার অনেক সময় পরিচিত বা আত্মীয়দের অনুরোধে ঋণ দিতে হয়। কিন্তু শাস্ত্রমতে, সব সময় ঋণ নেওয়া বা দেওয়া শুভ ফল দেয় না। বিশেষ করে গ্রহের অবস্থান অনুকূলে না থাকলে ঋণই ভবিষ্যতে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এর সঙ্গে যুক্ত হয় শত্রুতা, প্রতিযোগিতা ও আর্থিক চাপ।

Advertisment

মেষ

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য জানুয়ারি মাস তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। এইসময় ঋণ সংক্রান্ত বিষয়ে বড় কোনও ঝামেলার যোগ নেই। শত্রুরাও বিশেষ ক্ষতি করতে পারবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা কর্মক্ষেত্রে লড়াইয়ে মেষ রাশির ব্যক্তিরা এগিয়ে থাকবেন।

আরও পড়ুন- জায়গার অভাবে ফ্রিজের মাথায় জিনিস রাখছেন? এই ভুলে নষ্ট হতে পারে ঘরের বাস্তু

বৃষ

বৃষ রাশির ক্ষেত্রে চিত্রটা একটু ভিন্ন। শত্রুজনিত সমস্যা তেমন না থাকলেও ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সাবধান থাকা প্রয়োজন। বিশেষ করে কাউকে টাকা ধার দিলে তা ফেরত পেতে দেরি হতে পারে। প্রতিযোগিতায় সাফল্যের সম্ভাবনা মাঝারি।

আরও পড়ুন- এবছরে কি মনের মতো চাকরি পাবেন? কর্মক্ষেত্রে সমস্যায় পড়বেন কারা? দেখে নিন রাশি মিলিয়ে

মিথুন

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য জানুয়ারির প্রথম ভাগ কিছুটা চ্যালেঞ্জিং। এইসময় ঋণ ও শত্রু সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। মাসের দ্বিতীয় ভাগে পরিস্থিতির উন্নতি হলেও প্রতিযোগিতায় প্রত্যাশিত ফল না-ও মিলতে পারে।

আরও পড়ুন- আত্মবিশ্বাসের অভাবে হাতছাড়া হচ্ছে পরপর সুযোগ? কিন্তু-কিন্তু ভাব কাটাতে মানুন শাস্ত্রসম্মত উপায়!

কর্কট

কর্কট রাশির ব্যক্তিদের জন্য জানুয়ারি মাসে আর্থিক ও মানসিক চাপ বাড়তে পারে। ঋণ দান ও গ্রহণ—উভয় ক্ষেত্রেই সতর্ক থাকা জরুরি। শত্রুরা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। প্রতিযোগিতায় সাফল্যের হার কম থাকবে।

আরও পড়ুন- ঘড়ির কাঁটায় রাত কাবার হলেও ঘুমোন না? রাত জেগে এই তিন কাজ করলে রুষ্ট হন রাহু-কেতু-শনি!

সিংহ

সিংহ রাশির জাতক-জাতিকারা মাসের প্রথম ভাগে স্বস্তি পেলেও দ্বিতীয় ভাগে সাবধান হন। এই সময় ঋণ সংক্রান্ত সমস্যা বা শত্রুর চক্রান্তে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিযোগিতায় প্রথমার্ধে সাফল্য মিললেও পরে বাধা আসতে পারে।

কন্যা

কন্যা রাশির জন্য জানুয়ারি মাস অত্যন্ত অনুকূল। ঋণ ও শত্রু কোনওটাই বড় সমস্যা তৈরি করবে না। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কন্যা রাশির জাতক-জাতিকারা ভালো ফল করবেন এবং আত্মবিশ্বাস বাড়বে।

তুলা

তুলা রাশির ব্যক্তিদের জন্যও এই সময় শুভ। জানুয়ারিতে ঋণ ও শত্রু নিয়ে তেমন চিন্তা নেই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সাফল্য আসবে এবং আর্থিক সিদ্ধান্তেও লাভের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জানুয়ারির প্রথম ভাগে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে ঋণ সংক্রান্ত বিষয়ে ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। মাসের দ্বিতীয় ভাগ তুলনামূলকভাবে শান্ত হলেও প্রতিযোগিতায় খুব বেশি সাফল্য মিলবে না।

ধনু

ধনু রাশির ব্যক্তিদের জন্য জানুয়ারি মাসে ভাগ্য সহায় থাকবে। ঋণ ও শত্রু কোনও সমস্যাই সৃষ্টি করবে না। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ধনু রাশির জাতক-জাতিকারা এগিয়ে থাকবেন।

মকর

মকর রাশির ক্ষেত্রে ঋণ গ্রহণ নিয়ে সাবধানতা জরুরি। অপ্রয়োজনে ঋণের বোঝা বাড়ালে ভবিষ্যতে চাপ আসতে পারে। শত্রুতা তেমন সমস্যা করবে না, তবে প্রতিযোগিতায় সাফল্যের হার কম হতে পারে।

কুম্ভ

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য মাসের প্রথম ভাগ কিছুটা কঠিন। ঋণ ও শত্রু সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। দ্বিতীয় ভাগে পরিস্থিতি উন্নত হবে এবং প্রতিযোগিতায় ফল ভালো হতে পারে।

মীন

মীন রাশির ব্যক্তিদের জন্য জানুয়ারি মাস মোটের ওপর শুভ। ঋণ ও শত্রু কোনও বড় সমস্যা তৈরি করবে না। প্রতিযোগিতায় সাফল্য আসবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

সব মিলিয়ে জানুয়ারি ২০২৬-এ ঋণ, শত্রু ও প্রতিযোগিতার ক্ষেত্রে রাশি অনুযায়ী সচেতন থাকাই বুদ্ধিমানের কাজ। ভাগ্যের ইঙ্গিত বুঝে সিদ্ধান্ত নিলে নতুন বছর সত্যিই শুভ হয়ে উঠতে পারে।

debt Horoscope January