/indian-express-bangla/media/media_files/2026/01/02/love-horoscope-2026-01-02-21-34-00.jpg)
Love Horoscope: সম্পর্কের ব্যাপারে জ্যোতিষতত্ত্ব কী বলে, জেনে নিন।
Love Horoscope: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রেম মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুভূতি। তবে সকলের প্রেমের অভিজ্ঞতা একরকম হয় না। কেউ সারা জীবন একজনকেই ভালবাসেন, আবার কেউ একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন। জ্যোতিষতত্ত্ব বলছে, এই পার্থক্যের নেপথ্যে রয়েছে রাশিচক্রের প্রভাব। যা বিশ্লেষণ করলে বোঝা যায়, কোন রাশির জাতক-জাতিকারা সম্পর্কে যাওয়ার আগে খুব একটা হিসেব কষেন না।
মেষ
মেষ রাশির জাতক-জাতিকাদের কাছে ভালবাসা মানেই দায়বদ্ধতা। তাঁরা আবেগপ্রবণ হলেও প্রেমের ব্যাপারে খুব স্পষ্ট। একবার যাকে ভালবাসেন, তাঁকে নিয়েই ভবিষ্যৎ ভাবেন। তাই মেষ রাশির মানুষের জীবনে সাধারণত একবারই গভীর প্রেম আসে। বারবার প্রেমে পড়া তাঁদের স্বভাব নয়।
বৃষ
বৃষ রাশির জাতক-জাতিকারা প্রেমের গুরুত্ব বোঝেন, কিন্তু বাস্তববাদী। পরিস্থিতি অনুকূলে না থাকলে নিজের স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেন। জ্যোতিষ (Astrology Love Life) অনুযায়ী, বৃষ রাশির জীবনে অন্তত দু’বার প্রেম আসার সম্ভাবনা থাকে। প্রথম প্রেম আবেগের, দ্বিতীয় প্রেম বাস্তবতার।
আরও পড়ুন- জানুয়ারি ২০২৬ মাসিক রাশিফল, নতুন বছরে কোন রাশির জীবনে আসছে সাফল্য আর কোন রাশিকে থাকতে হবে সতর্ক?
মিথুন
মিথুন রাশির জাতক-জাতিকারা প্রেমে পড়েন খুব দ্রুত। কথা বলার দক্ষতা ও ব্যক্তিত্বের জোরে তাঁরা সহজেই অন্যকে আকর্ষণ করেন। জ্যোতিষশাস্ত্র (Zodiac Love Prediction) অনুযায়ী, মিথুন রাশির জীবনে একাধিক প্রেম আসা অস্বাভাবিক নয়। একটি সম্পর্ক চলাকালীনই নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যায়।
আরও পড়ুন- জানুয়ারি মাসে এই ৩টি যোগাসন করুন, ৩০ দিনের মধ্যেই শরীর ও মনের পার্থক্য বুঝতে পারবেন
কর্কট
কর্কট রাশির জাতক-জাতিকারা খুব যত্নশীল প্রেমিক। তবে অতিরিক্ত প্রত্যাশা তাঁদের দুর্বলতা। প্রথম প্রেমে হৃদয় ভাঙার পর তাঁরা আবার প্রেমে পড়তে অনেক সময় নেন। রিলেশনশিপ অ্যাস্ট্রোলজি (Relationship Astrology) অনুযায়ী, কর্কট রাশির প্রেম গভীর হলেও সংখ্যা কম।
সিংহ
সিংহ রাশির জাতক-জাতিকারা প্রেমে আত্মবিশ্বাসী ও আকর্ষণীয়। তাঁরা প্রশংসা পছন্দ করেন এবং আবেগে বাঁচেন। প্রেমে বারবার পড়লেও প্রতিবারই নতুন করে বিশ্বাস করেন। জ্যোতিষশাস্ত্র (Love Horoscope) অনুযায়ী, সিংহ রাশির জীবনে একাধিক প্রেম আসার যোগ প্রবল।
আরও পড়ুন- কী করলে ২০২৬ সালে ভালো থাকবে শরীর ও মন? খোঁজ পান সুস্থ থাকার গোপন চাবিকাঠির
কন্যা
কন্যা রাশির জাতক-জাতিকারা আত্মসম্মানকে সবথেকে বেশি গুরুত্ব দেন। প্রেম কখনওই তাঁদের লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা হতে পারে না। তাই জীবনে একবারই সত্যিকারের প্রেম আসার সম্ভাবনা বেশি।
তুলা
তুলা রাশির জাতক-জাতিকারা সহজেই প্রেমে পড়েন। সম্পর্ক থেকে তাঁরা শিক্ষা নেন। জ্যোতিষশাস্ত্র (Astrology Love Life) বলছে, তুলা রাশির জীবনে সাধারণত তিনটি গুরুত্বপূর্ণ প্রেম আসে, যা তাঁদের মানসিকভাবে পরিণত করে তোলে।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা প্রেমে গভীর ও আবেগপ্রবণ। প্রথম দু’টি সম্পর্ক অনেক সময় ব্যর্থ হলেও তৃতীয় প্রেমেই জীবনের সঠিক সঙ্গী খুঁজে পান।
ধনু
ধনু রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা। খুব দ্রুত প্রেমে পড়লেও দায়বদ্ধতা এলে পিছু হটেন। ফলে তাঁদের জীবনে একাধিক প্রেম আসে।
মকর
মকর রাশির জাতক-জাতিকারা বাস্তববাদী ও সংযত। আজীবনের সঙ্গী না পেলে সম্পর্কে জড়াতে চান না। তাই তাঁদের জীবনে একবারই প্রকৃত প্রেম আসে।
কুম্ভ
কুম্ভ রাশির জাতক-জাতিকারা ব্যক্তিস্বাধীনতাকে অগ্রাধিকার দেন। প্রেমে সিদ্ধান্তহীনতার কারণে জীবনে অন্তত দু’বার প্রেমে পড়ার যোগ থাকে।
মীন
মীন রাশির জাতক-জাতিকারা রূপকথার মতো প্রেম চান। জীবনে একবারই তাঁরা সত্যিকারের প্রেমে পড়েন এবং সেই সম্পর্ক হারানোর ভয় তাঁদের তাড়া করে বেড়ায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us