lunar eclipse 2026 in india date and time : দোলের দিনেই বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ, মেনে চলুন এই নিয়ম, সুখ-সমৃদ্ধি নিজে এসে ধরা দেবে

lunar eclipse 2026 in india date and time : চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ আগামী ৩ মার্চ, মঙ্গলবার, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৬ সালের এই চন্দ্রগ্রহণই হবে বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ।

lunar eclipse 2026 in india date and time : চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ আগামী ৩ মার্চ, মঙ্গলবার, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৬ সালের এই চন্দ্রগ্রহণই হবে বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Lunar Eclipse 3 March 2026, Chandra Grahan 2026 India, Longest lunar eclipse 2026, Lunar eclipse timing India, Sutak time 2026, Holi lunar eclipse, Full moon eclipse March, Lunar eclipse visibility India

দোলের দিনেই বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ

lunar eclipse 2026 in india date and time : চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ  আগামী ৩ মার্চ, মঙ্গলবার, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৬ সালের এই চন্দ্রগ্রহণই হবে বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে দুপুর ৩টা ২০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। মোট ৩ ঘণ্টা ২৭ মিনিট ধরে চলেছে গ্রহণ । পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৪টা ৩৪ মিনিটে, যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে।

Advertisment

আরও পড়ুন-২৩ ফেব্রুয়ারি থেকে এক রাশিতে মঙ্গল-রাহু, ২রা এপ্রিল পর্যন্ত ৪ রাশির জাতকরা বিশেষ সাবধানতা মেনে চলুন!

তবে ভারতে এই চন্দ্রগ্রহণ খুব অল্প সময়ের জন্য দৃশ্যমান হবে। কারণ অধিকাংশ স্থানে চন্দ্রোদয় হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিট নাগাদ এবং গ্রহণ শেষ হবে ৬টা ৪৭ মিনিটে। অর্থাৎ প্রায় ২৫ মিনিটের জন্য গ্রহণ দেখা যাবে। বিভিন্ন শহরে চন্দ্রোদয়ের সময় সামান্য হেরফের হতে পারে। যেমন দিল্লিতে প্রায় ৬টা ২২ মিনিটে চাঁদ দেখা যাবে, ফলে সেখানেও সীমিত সময়ের জন্য গ্রহণ উপভোগ করা সম্ভব হবে।

Advertisment

ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু অংশে গ্রহণ আংশিকভাবে দৃশ্যমান হতে পারে। পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল, পাশাপাশি মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অসম ও অরুণাচল প্রদেশে আংশিক দৃশ্যমানতার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিল্লি, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের কিছু এলাকায়ও চাঁদ আংশিকভাবে দেখা যাবে। 

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চন্দ্রগ্রহণের সূতক কাল গ্রহণের প্রায় ৯ ঘণ্টা আগে শুরু হয়। সেই হিসেবে সূতক শুরু হবে ৩ মার্চ সকাল ৬টা ২০ মিনিটে এবং গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে শেষ হবে। সূতক কালে শুভ কাজ, পূজা-অর্চনা, রান্নাবান্না বা ভোজন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। অনেকেই এই সময়ে দেবমূর্তি স্পর্শ না করা, চুল-নখ না কাটা ইত্যাদি নিয়ম মেনে চলেন।

ধর্মীয় আচার অনুযায়ী, গ্রহণকালে ‘ওঁ সোমায় নমঃ’ বা ‘ওঁ চন্দ্রায় নমঃ’ মন্ত্র জপ করা শুভ বলে মনে করা হয়। অনেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করেন। গ্রহণ শেষে গঙ্গাজল মিশ্রিত জলে স্নান এবং বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করার প্রথাও প্রচলিত। পাশাপাশি সাদা বস্তু যেমন চাল, চিনি, দুধ বা রূপো দান করাকে পুণ্য বলে মানা হয়। 

আরও পড়ুন- সাফল্যের দরজা খুলে যাবে, মুঠো মুঠো অর্থপ্রাপ্তির বিরাট যোগ কোন কোন রাশির জাতক-জাতিকাদের? সপ্তাহের শুরুতেই খেলা শুরু ভাগ্যের

Horoscope