/indian-express-bangla/media/media_files/2026/01/31/maghi-purnima-2026-2026-01-31-16-00-23.jpg)
Maghi Purnima 2026: মাঘী পূর্ণিমায় পালনীয় নিয়মগুলো জেনে নিন।
Maghi Purnima 2026: মাঘী পূর্ণিমা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি, রবিবার এই বিশেষ তিথি পালিত হবে। বিশ্বাস করা হয়, এই দিনে গঙ্গাস্নান, দান-ধ্যান এবং নিয়ম মেনে জীবনযাপন করলে বহু পাপ ক্ষয় হয় এবং সংসারে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। যেহেতু ফেব্রুয়ারি মাস শুরুই হচ্ছে মাঘী পূর্ণিমার মাধ্যমে, তাই এই দিনটিকে ভবিষ্যতের জন্য বিশেষ শুভ সূচনাকাল হিসেবেও ধরা হয়।
মাঘী পূর্ণিমার সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ্মী এবং নারায়ণের কৃপালাভের বিশ্বাস। ধর্মীয় মতে, এই দিনে গৃহে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। তবে এই শক্তিকে ধরে রাখতে হলে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। সামান্য অবহেলা বা নিষিদ্ধ কাজ সংসারে অশান্তি, অর্থকষ্ট বা মানসিক চাপ ডেকে আনতে পারে বলেই বিশ্বাস।
লেনদেন
এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখা দরকার, তা হল অর্থ লেনদেন। মাঘী পূর্ণিমার দিন কারও কাছ থেকে টাকা ধার নেওয়া বা কাউকে ধার দেওয়া একেবারেই অনুচিত বলে মনে করা হয়। বিশ্বাস অনুযায়ী, এই দিনে ধার দেওয়া অর্থ ঘরের লক্ষ্মীকে বাইরে পাঠানোর শামিল এবং ধার নিলে ভবিষ্যতে ঋণের বোঝা বাড়ে।
আরও পড়ুন- মাঘী পূর্ণিমায় গঙ্গাস্নানে পুণ্য অর্জন নিশ্চিত, কবে পড়ছে এই বিশেষ তিথি, স্নানের শুভ সময়?
তেল এবং নুন
তেল ও নুন এই দিনে বিশেষভাবে সংবেদনশীল উপাদান হিসেবে ধরা হয়। কেউ যদি মাঘী পূর্ণিমার দিন আপনার কাছে তেল বা নুন চাইতে আসেন, তবে তা না দেওয়াই শ্রেয়। একইভাবে এই দিনে তেল ও নুন দান করাও নিষিদ্ধ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এর ফলে সংসারের স্থায়িত্ব ও আর্থিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন- স্নানের জলে এই জিনিসগুলো ১ চিমটি মেশান, দূর হবে গ্রহের কুপ্রভাব, সৌভাগ্য মুঠোবন্দি
ঝাঁটার ব্যবহার
মাঘী পূর্ণিমার দিন বাড়ি পরিষ্কার করা ভালো হলেও কোনও ভাঙা বা পুরনো জিনিস বাড়ির বাইরে ফেলা ঠিক নয়। বিশেষ করে ঝাঁটা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। ঝাঁটা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত হয়, আর এই দিনে ঝাঁটা ফেলা মানে ঘর থেকে সৌভাগ্য দূর করা।
আরও পড়ুন- নতুন বছরে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কবে, প্রথম গ্রহণ কখন, ভারত থেকে দেখা যাবে কি?
সদর দরজা ধুয়ে নেওয়া
এই পবিত্র দিনে কিছু সহজ নিয়ম মানলে ভাগ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে বিশ্বাস। সম্ভব হলে ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। যদি তা সম্ভব না হয়, তাহলে ভোরবেলা উঠে বাড়ির সদর দরজা গঙ্গাজল ও সামান্য কেওড়া জল মিশিয়ে ধুয়ে নেওয়া ভালো। এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে শুভ শক্তির প্রবেশ ঘটে।
আরও পড়ুন- জয়া একাদশীতে বিরাট যোগ, কোন পূজায় মিলবে সুখ-শান্তি?
লক্ষ্মী ও নারায়ণের পুজো
মাঘী পূর্ণিমার দিন হলুদ ফুল ও মিষ্টি দিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ। পুজোর সময় মন শান্ত রেখে ভক্তিভরে প্রার্থনা করলে দাম্পত্য জীবন, অর্থনৈতিক সমস্যা, মানসিক অশান্তি অনেকটাই দূর হয় বলে বিশ্বাস।
বিশেষ টোটকা
এই দিনের একটি বিশেষ টোটকা বহু মানুষ অনুসরণ করেন। পুজোর সময় মা লক্ষ্মীর সামনে একটি হলুদ কাপড়ের ওপর সাতটি হলুদ কড়ি, সাতটি গাঁট হলুদ, সামান্য কেশর, একটি রুপোর কয়েন এবং কিছু আতপ চাল রেখে ১০৮ বার মহালক্ষ্মী মন্ত্র জপ করা হয়। পরদিন এই সব জিনিস একত্রে পুঁটলি করে টাকার স্থানে রেখে দিলে অর্থনৈতিক উন্নতি হয় বলেই বিশ্বাস।
মাঘী পূর্ণিমা মূলত আত্মশুদ্ধি ও নতুন শুরুর দিন। এই দিনে মন থেকে হিংসা, লোভ ও নেতিবাচক চিন্তা ত্যাগ করলে তার প্রভাব দীর্ঘদিন থাকে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন যদি এই ভাবেই শুরু করা যায়, তবে সারা মাস এমনকী সারা বছরও তুলনামূলকভাবে শান্ত ও ইতিবাচক কাটে বলেই বিশ্বাস।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us