Maha Shivratri 2026 Date: এবছর কবে পড়েছে মহাশিবরাত্রি? জানুন নিশীথ কাল ও চার প্রহরের পুজোর সময়

Maha Shivratri 2026 Date: ২০২৬ সালের মহাশিবরাত্রি কবে পড়েছে? সহজ বাংলায় জানুন নিশীথ কালের পুজোর সময়, চার প্রহরের শিবপুজো, উপোস ভঙ্গের নিয়ম ও ব্রত পালনের সম্পূর্ণ বিধি।

Maha Shivratri 2026 Date: ২০২৬ সালের মহাশিবরাত্রি কবে পড়েছে? সহজ বাংলায় জানুন নিশীথ কালের পুজোর সময়, চার প্রহরের শিবপুজো, উপোস ভঙ্গের নিয়ম ও ব্রত পালনের সম্পূর্ণ বিধি।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Maha Shivratri 2026 Date: আসন্ন শিবরাত্রি সম্পর্কে বিস্তারিত জানুন।

Maha Shivratri 2026 Date: আসন্ন শিবরাত্রি সম্পর্কে বিস্তারিত জানুন।

Maha Shivratri 2026 Date: মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ ব্রত। প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহাপর্ব পালিত হয়। শাস্ত্র মতে, এই বিশেষ তিথিতেই ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। সেই কারণেই মহাশিবরাত্রি শুধুমাত্র উপোস বা ব্রত পালনের দিন নয়, এটি শিব-পার্বতীর মিলনের স্মরণে ভক্তি, সাধনা এবং আত্মশুদ্ধির এক মহাসংযোগ।

Advertisment

২০২৬ সালে মহাশিবরাত্রি নিয়ে ভক্তদের মধ্যে বিশেষ কৌতূহল দেখা যাচ্ছে। পঞ্জিকা অনুযায়ী ফাল্গুনে কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা ০৪ মিনিটে এবং শেষ হচ্ছে ১৬ ফেব্রুয়ারি ভোর ৫টা ৩৪ মিনিটে। যেহেতু প্রদোষ কাল ও নিশীথ কাল শিবপুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই বছর মহাশিবরাত্রি পালিত হবে ১৫ ফেব্রুয়ারি, রবিবার।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় 

মহাশিবরাত্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল নিশীথ কাল। বিশ্বাস করা হয়, এই সময়েই ভগবান শিব সর্বাধিক প্রসন্ন হন এবং ভক্তদের প্রার্থনা গ্রহণ করেন। ২০২৬ সালে মহাশিবরাত্রির নিশীথ কালের পুজোর সময় পড়ছে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫২ মিনিট থেকে রাত ১২টা ৪২ মিনিট পর্যন্ত। অর্থাৎ প্রায় ৫০ মিনিট সময় ধরে এই মহামুহূর্তে শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা অর্পণ করা যাবে।

আরও পড়ুন- ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মেষ থেকে মীন, কার ভাগ্য খুলবে, কার সতর্ক থাকা দরকার?

মহাশিবরাত্রিতে চার প্রহরে শিবপুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। সন্ধ্যার পর থেকে শুরু করে পরদিন ভোর পর্যন্ত চারটি প্রহরে শিবের অভিষেক করা হলে ব্রত পূর্ণ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। প্রথম প্রহরের পুজোর সময় ১৫ ফেব্রুয়ারি সন্ধে ৬টা ০১ মিনিট থেকে রাত ৯টা ০৯ মিনিট পর্যন্ত। এই সময় ভক্তরা শিবলিঙ্গে জল ও দুধ ঢেলে পুজো শুরু করেন।

আরও পড়ুন- বিয়ের আগে এই ৪টি মেডিকেল পরীক্ষা করান, প্রতিটি বর-কনের ভবিষ্যৎ সুরক্ষিত করুন!

দ্বিতীয় প্রহরের পুজো হয় ১৫ ফেব্রুয়ারি রাত ৯টা ০৯ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা ১৭ মিনিট পর্যন্ত। এই প্রহরে শিবমন্ত্র জপের বিশেষ গুরুত্ব রয়েছে। তৃতীয় প্রহরের পুজো অনুষ্ঠিত হয় ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা ১৭ মিনিট থেকে ভোররাত ৩টা ২৫ মিনিট পর্যন্ত। এই সময় নিশীথ কাল অন্তর্ভুক্ত থাকায় শিবভক্তরা বিশেষ নিষ্ঠায় পুজো করেন। চতুর্থ ও শেষ প্রহরের পুজোর সময় ১৬ ফেব্রুয়ারি ভোররাত ৩টা ২৫ মিনিট থেকে ভোর ৫টা ৩৪ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন- ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি পেতে লেবুর রস ও বেসন এইভাবে ব্যবহার করুন!

মহাশিবরাত্রির উপোস সাধারণত নির্জলা উপোস হিসেবেই পালন করা হয়। তবে শারীরিক অসুবিধা থাকলে ফলাহার গ্রহণ করা যায়। ২০২৬ সালে মহাশিবরাত্রির উপোস পালন করতে হবে ১৫ ফেব্রুয়ারি এবং উপোস ভাঙার সময় হবে ১৬ ফেব্রুয়ারি ভোর ৬টা ৩৩ মিনিটের পরে। নির্দিষ্ট সময়ের আগে উপোস ভাঙা শাস্ত্রসম্মত নয় বলে মনে করা হয়।

আরও পড়ুন- সিটি স্ক্যান কি ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়? গবেষণায় উঠে এল ভয়ংকর তথ্য

ব্রত পালনের নিয়ম অনুযায়ী, ভক্তরা ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করেন এবং ঘরে বা মন্দিরে শিবপুজো করেন। অনেকেই নিজের হাতে মাটির শিবলিঙ্গ তৈরি করে তাতে পুজো দেন। সারাদিন উপোস রেখে চার প্রহরে দুধ, জল, বেলপাতা, ধুতুরা ও ভস্ম দিয়ে শিবের অভিষেক করা হয়। বিশ্বাস করা হয়, এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও দাম্পত্য শান্তি বৃদ্ধি পায় এবং সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়।

Date 2026 maha shivratri