/indian-express-bangla/media/media_files/2026/01/08/main-door-vastu-tips-2026-01-08-12-03-48.jpg)
Main Door Vastu Tips: বাস্তু টিপস অনুযায়ী বাড়ির সদর দরজা হল শক্তি প্রবেশের প্রধান পথ।
Main Door Vastu Tips: বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সদর দরজা শুধু মানুষের যাতায়াতের পথ নয়, এটি শক্তিরও প্রধান প্রবেশদ্বার। যে বাড়ির সদর দরজা পরিচ্ছন্ন, আলো-বাতাসপূর্ণ ও সঠিক নিয়মে সাজানো থাকে, সেই বাড়িতে স্বাভাবিকভাবেই শুভ শক্তির প্রভাব বেশি হয়। অন্যদিকে সদর দরজার আশপাশে অযত্ন, নোংরা পরিবেশ বা ভুল বস্তু থাকলে সেখানে নেগেটিভ এনার্জি জমতে শুরু করে, যার প্রভাব পড়ে সংসারের শান্তি, অর্থভাগ্য এবং মানসিক স্বাস্থ্যের ওপর।
অনেক সময় দেখা যায়, অকারণে সংসারে অশান্তি, আর্থিক বাধা বা মন ভারী লাগার অনুভূতি তৈরি হচ্ছে। বাস্তু মতে এর অন্যতম কারণ হতে পারে সদর দরজার শক্তি ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। তাই নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি কিছু বিশেষ জিনিস সঠিক স্থানে রাখলে এই সমস্যা অনেকটাই কমে যেতে পারে।
আরও পড়ুন- একবার কষ্ট পেলে আর ফিরে তাকান না যে ৫ রাশি, কাঁদানোর ফল হয় ভয়ঙ্কর
বাস্তু শাস্ত্রে বলা হয়েছে, রক সল্ট বা খনিজ লবণ অত্যন্ত শক্তিশালী নেগেটিভ এনার্জি শোষক। সদর দরজার পাশে একটি ছোট টুল বা স্ট্যান্ডের ওপর কাচের বাটিতে রক সল্ট রেখে দিলে বাইরে থেকে আসা অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। বিশেষ করে কারও কুনজর বা খারাপ দৃষ্টির প্রভাব থাকলে এই লবণ তা শোষণ করে নেয়। প্রতি শনিবার পুরনো রক সল্ট ফেলে দিয়ে নতুন লবণ রাখলে এর কার্যকারিতা বজায় থাকে।
আরও পড়ুন- মৌনী অমাবস্যা কবে, ১৮ না ১৯ জানুয়ারি? এর ধর্মীয় তাৎপর্যর কথা শুনলে আপনিও সঠিক তারিখের খোঁজ করবেন
সদর দরজার ওপরে আমপাতা বা গাঁদাফুলের তোরণ ঝোলানো ভারতীয় সংস্কৃতিতে বহু পুরোনো একটি রীতি। এর পিছনে রয়েছে গভীর বাস্তু ও আধ্যাত্মিক ব্যাখ্যা। সবুজ আমপাতা এবং উজ্জ্বল গাঁদাফুল পরিবেশের মধ্যে পজিটিভ ভাইব্রেশন তৈরি করে। মনে করা হয়, এই তোরণ বাড়িতে শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্যের আগমন ঘটায়। বিশেষ উৎসব বা পূজার সময় নয়, চাইলে সারা বছরই এটি ব্যবহার করা যেতে পারে, শুধু নিয়মিত পরিবর্তন করা প্রয়োজন।
আরও পড়ুন- বাস্তবের 'সত্যবাদী যুধিষ্ঠির'! পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মিথ্যার আশ্রয় নেন না এই ৪ রাশি
বাড়িতে কুনজর বা নজর লাগার প্রভাব অনেক সময় সরাসরি বোঝা যায় না, কিন্তু তার প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে। বাস্তু মতে সদর দরজার সামনে পাতা পাপোশের তলায় ফটকিরির গুঁড়ো রাখলে বাইরে থেকে আসা নেগেটিভ এনার্জি আটকে যায়। এটি এক ধরনের প্রাকৃতিক শক্তি প্রতিরোধক হিসেবে কাজ করে। প্রতি শনিবার পুরোনো ফটকিরি সরিয়ে নতুন ফটকিরি রাখা হলে এই প্রতিকার আরও কার্যকর হয়।
আরও পড়ুন- শীতের হিমেল হাওয়ায় সুখ খুঁজে পান, ঠান্ডায় কর্মক্ষমতা বাড়ে এই ৭ রাশির
ধন ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর কৃপা পেতে সদর দরজার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তু শাস্ত্রে বলা হয়, সদর দরজার ওপরে ৯টি সিঁদুরের ফোঁটা দিলে লক্ষ্মীদেবী প্রসন্ন হন। এই ফোঁটাগুলি শক্তির প্রতীক হিসেবে কাজ করে এবং বাড়িতে অর্থাভাব, ঋণ বা আর্থিক সংকট দূর করতে সাহায্য করে। বিশ্বাস করা হয়, নিয়ম মেনে এটি করলে সংসারে ধনসম্পদের প্রবাহ বজায় থাকে।
বাস্তু প্রতিকার
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সব বাস্তু প্রতিকার তখনই ফলপ্রসূ হয় যখন সদর দরজার স্থানটি পরিষ্কার, আলোযুক্ত ও অপ্রয়োজনীয় জিনিসমুক্ত থাকে। ভাঙা জুতো, পুরনো ঝাঁটা বা অচল জিনিস সদর দরজার কাছে রাখা উচিত নয়। কারণ এগুলি শক্তির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। অতএব, যদি আপনি চান বাড়িতে শান্তি, সুখ ও পজিটিভ এনার্জির পরিবেশ বজায় থাকুক, তাহলে আজ থেকেই সদর দরজার দিকে বিশেষ নজর দিন। সামান্য এই বাস্তু নিয়মগুলি মেনে চললেই ঘরের পরিবেশে ধীরে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us