/indian-express-bangla/media/media_files/2025/12/09/year-2026-2025-12-09-03-49-25.jpg)
Year 2026: কীভাবে মিলবে নতুন বছরে সাফল্য?
Money Remedies 2026: নতুন বছর ঘনিয়ে এলে সকলের মনেই একটা প্রশ্ন ঘুরতে থাকে—আসছে বছরটা কেমন যাবে? বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বছরটি যদি অনুকূল হয়, তবে জীবনের অনেক সংকটই সহজ হয়ে যায়। মানুষের জীবনে টাকার প্রয়োজন চিরকালীন। কেউ বিলাসিতার স্বপ্ন দেখেন, কেউ চান খেটে খাওয়া জীবনে একটু স্বস্তি আসুক। অনেক সময় প্রচুর পরিশ্রম করেও অর্থকষ্ট কাটতে চায় না, ফলে মানসিক ক্লান্তি এবং আত্মবিশ্বাসে ভাটা পড়ে। শাস্ত্র বলছে, ২০২৬ সালের প্রথম দিন থেকে রাশি অনুযায়ী কিছু সহজ নিয়ম মানলে অর্থকষ্ট দূর হবে এবং জীবনে নতুন অর্থপ্রবাহের সূচনা ঘটবে। এই টোটকাগুলি কঠিন নয়, বরং নিয়মিত অভ্যাসে পরিণত করলে জীবনে স্থায়ী উন্নতি হতে পারে।
মেষ
মেষ রাশির জাতকদের জন্য সূর্যের শক্তি আর্থিক উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে। প্রতিদিন সকালে ঘুম ভেঙে প্রথমেই কিছুক্ষণ সূর্যের আলোয় দাঁড়ালে দিনের শক্তি বৃদ্ধি পায়। স্নান শেষে সূর্যপ্রণাম এবং রবিবারে লক্ষ্মী-নারায়ণকে গুড়ের পায়েস অর্পণ অর্থের স্থায়িত্ব বাড়ে।
আরও পড়ুন- চলতি সপ্তাহে কেমন যাবে প্রেমের সম্পর্ক? দেখুন সাপ্তাহিক প্রেমের রাশিফল!
বৃষ
বৃষ রাশির জাতকদের জন্য শিবের আশীর্বাদ অত্যন্ত ফলপ্রসূ। প্রতিদিন শিবের দর্শন এবং শুক্রবারে শিবকে জল ও অখণ্ড চাল অর্পণ অর্থপ্রবাহ বজায় রাখতে সাহায্য করে।
আরও পড়ুন- স্রেফ চুল দেখেই যায় মানুষ চেনা, জানেন কী ভাবে?
মিথুন
মিথুন রাশির জাতকদের জীবনে মা দুর্গার শক্তি আর্থিক স্থিতিকে দৃঢ় করে। ঘরে দেবীর ছবি স্থাপন করে প্রতিদিন সকালে তাঁর মুখ দেখে দিন শুরু করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। বুধবারে গণেশকে লাল জবা অর্পণ করলে জীবনের টাকার সমস্যা অনেকটাই কমে।
আরও পড়ুন- কার জীবনে মিলবে সৌভাগ্য, কে হবেন ব্যর্থ? দেখুন সাপ্তাহিক রাশিফল
কর্কট
কর্কট রাশির জাতকদের জন্য শ্রীকৃষ্ণের উপাসনা অত্যন্ত শুভ। তুলসীপাতা সহযোগে কৃষ্ণপুজো এবং মাখন-মিছরি নৈবেদ্য প্রদান অর্থকষ্ট দূর করতে সহায়ক।
আরও পড়ুন- কীভাবে সাজাবেন নবদম্পতির ঘর? ফুলশয্যার সময় মাথায় রাখুন বাস্তুর এই নিয়মগুলি
সিংহ
সিংহ রাশির জাতকদের জীবনে সূর্যের শক্তি প্রভাব বিস্তার করে। প্রতিদিন সূর্যপ্রণাম আর্থিক সমস্যা থেকে মুক্তি দেয়। মঙ্গলবার হনুমানজিকে লাল জবা ছুঁইয়ে নিজের পার্সে রেখে দিলে অর্থভাগ্য বৃদ্ধি পায়।
আরও পড়ুন- সুপারি দিয়ে এই উপায়গুলি করলেই জীবনে আসবে উন্নতির স্রোত!
কন্যা
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য গণেশের পূজা বিশেষ কার্যকর। বুধবারে গণপতিকে অখণ্ড চাল নিবেদন এবং প্রতিদিন সকালে তাঁর দর্শন আর্থিক সংকটকে দূরে রাখে।
তুলা
তুলা রাশির জাতকদের ক্ষেত্রে দই-চিনি শুভ শক্তির প্রতীক। যে কোনও শুভ কাজে বের হওয়ার আগে দই-চিনি খেলে সারা দিনে সৌভাগ্য বৃদ্ধি পায়। প্রতিদিন স্নানের পর লক্ষ্মীমন্ত্র পাঠ করলে অর্থসম্পদের উন্নতি চোখে পড়বে।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের জন্য বাজরংবলির উপাসনা অত্যন্ত শুভ। মঙ্গলবার বজরংবলিকে কমলা সিঁদুর ও কমলা রঙের বোঁদে নিবেদন এবং অনাথ শিশুদের লাল রঙের জিনিস দান করলে অর্থভাগ্য উজ্জ্বল হয়।
ধনু
ধনু রাশির জাতকদের জন্য কেশরের শক্তি বিশেষ গুরুত্বপূর্ণ। রাতের শেষে ঘুমোতে যাওয়ার আগে অল্প কেশর মুখে নিলে অর্থভাগ্য বৃদ্ধি পায়। বৃহস্পতিবার শ্রীবিষ্ণুকে মিছরি ও কেশর অর্পণ করলে অর্থনৈতিক দিক থেকে উন্নতি নিশ্চিত হয়।
মকর
মকর রাশির জাতক-জাতিকাদের শনিদেবের আশীর্বাদ প্রাপ্তি জরুরি। প্রতি শনিবার নিরামিষ আহার গ্রহণ এবং শনিপুজো করলে অর্থপ্রবাহ বাড়ে। গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় নীল জামা বা নীল রুমাল রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায়।
কুম্ভ
কুম্ভ রাশির জাতকদের জন্য রুপোলি উপাদান অত্যন্ত শুভ। অফিস ডেস্ক বা ঘরের টেবিলে জলভর্তি রুপোলি ঘট এবং দু’টি রুপোর কয়েন রাখলে অর্থকষ্ট দূর হয়। সোমবার মহাদেবের উপাসনা এবং উপবাস রাখলে আর্থিক উন্নতি প্রত্যক্ষভাবে দেখা দেয়।
মীন
মীন রাশির জাতকদের জন্য হলুদ মিশ্রিত দুধ অত্যন্ত শুভ। প্রতিদিন রাতে হলুদ মেশানো দুধ পান করলে বৃহস্পতি শক্তিশালী হয় এবং অর্থভাগ্য উজ্জ্বল হয়। শুক্রবার লক্ষ্মীদেবীর উপাসনা করলে আর্থিক দিক আরও উন্নত হয়।
এই সব টোটকা দেখতে সহজ হলেও নিয়মিত পালন করলে জীবনের আর্থিক সমস্যা কমতে থাকে এবং মানসিক শান্তি বৃদ্ধি পায়। নতুন বছরে টাকার অভাব দূর করে স্থিতি ও সমৃদ্ধির দিকে এগোতে চাইলে নিজের রাশির উপযোগী এই নিয়মগুলো অনুসরণ করলে ফল মিলবে চোখে পড়ার মতো।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us