Palm Mole Astrology: অনামিকা, তালু ও কবজিতে তিল থাকলে কী ইঙ্গিত দেয় ভাগ্য? জানুন জ্যোতিষশাস্ত্র কী বলে

Palm Mole Astrology: হাতের তালু, অনামিকা, কনিষ্ঠা বা কবজিতে তিল থাকলে তা কি শুধুই কাকতালীয়? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হাতের বিভিন্ন অংশে থাকা তিলের অর্থ কী, জানুন বিস্তারিত ব্যাখ্যা।

Palm Mole Astrology: হাতের তালু, অনামিকা, কনিষ্ঠা বা কবজিতে তিল থাকলে তা কি শুধুই কাকতালীয়? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হাতের বিভিন্ন অংশে থাকা তিলের অর্থ কী, জানুন বিস্তারিত ব্যাখ্যা।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Palm Mole Astrology: হাতের তিলের অর্থ জানুন।

Palm Mole Astrology: হাতের তিলের অর্থ জানুন।

Palm Moles Astrology: তিল শরীরের একটি স্বাভাবিক অংশ হলেও জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব অসাধারণ। প্রাচীন শাস্ত্র মতে, শরীরের কোথায় তিল রয়েছে তার ওপর ভিত্তি করে ব্যক্তির স্বভাব, ভাগ্য, কর্মজীবন ও মানসিক প্রবণতা সম্পর্কে নানা ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে হাতের বিভিন্ন অংশে থাকা তিলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়, কারণ হাতই মানুষের কর্ম ও ভবিষ্যতের প্রতীক।

Advertisment

হাতের কোথায় তিল থাকলে, তার কী অর্থ?

হাতের তালুর মাঝখানে যাঁদের তিল থাকে, তাঁরা সাধারণত খুব উচ্চাকাঙ্ক্ষী হন। জীবনে লক্ষ্য স্থির করে এগিয়ে চলাই এঁদের প্রধান বৈশিষ্ট্য। কোনও কাজ অসম্ভব বলে মনে করেন না এবং পরিশ্রম করতে কখনও পিছপা হন না। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এঁদের সহজাত এবং কর্মক্ষেত্রে এঁরা অনেক সময় অন্যদের থেকে আলাদা করে নজরে পড়েন।

আরও পড়ুন- ভাগ্যের রূপ বদলাতেও কার্যকরী চন্দন, সহজ এই ৬ টোটকা মানলে জীবনের নানা দিকে আসবে উন্নতি

তালুর ওপরের অংশে, বিশেষ করে কবজির কাছাকাছি তিল থাকলে সেই ব্যক্তি অত্যন্ত সংবেদনশীল ও অন্তর্দৃষ্টিসম্পন্ন হয়ে থাকেন। শাস্ত্র মতে, এঁদের ষষ্ঠেন্দ্রিয় খুব সক্রিয় হয়। ভবিষ্যৎ সম্পর্কে আগাম আভাস পেতে পারেন বলে বিশ্বাস করা হয়। অন্যের কষ্ট এঁদের সহজে নাড়া দেয় এবং সহানুভূতিশীল মনোভাব এঁদের চরিত্রের বড় দিক।

আরও পড়ুন- স্বাস্থ্য, কেরিয়ার, অর্থ ও প্রেম, ২০২৬ কেমন কাটবে কুম্ভ রাশির জাতকদের? 

বৃদ্ধাঙ্গুলিতে তিল থাকা ব্যক্তিরা অত্যন্ত সৃজনশীল ও চিন্তাশীল প্রকৃতির হন। যে কোনও সমস্যার গভীরে গিয়ে সমাধান খোঁজার প্রবণতা থাকে। শিল্প, সাহিত্য কিংবা নতুন চিন্তাভাবনায় এঁদের দক্ষতা চোখে পড়ে। নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকার ক্ষমতাও এঁদের অন্যতম শক্তি।

আরও পড়ুন- শান্তির ঘুমে বারবার হানা দিচ্ছে দুঃস্বপ্ন? স্বপ্নের ‘জুজু’কে শায়েস্তা করুন সহজ ৮ উপায়ে! 

তর্জনীতে তিল থাকলে সেই ব্যক্তি সাধারণত ক্ষমতা ও সাফল্যের প্রতি আকৃষ্ট হন। নেতৃত্বগুণ প্রবল হয় এবং নিজের লক্ষ্য পূরণে যে কোনও পরিশ্রম করতে প্রস্তুত থাকেন। প্রশাসনিক কাজ, ম্যানেজমেন্ট বা সংগঠনের দায়িত্বে এঁরা সফল হন বলেই শাস্ত্রের ব্যাখ্যা।

আরও পড়ুন- স্বাস্থ্য, প্রেম, বিবাহ, আর্থিক ক্ষেত্রে পরিবর্তন, ২৬-এ কোনপথে মিথুন?

মধ্যমা আঙুলে তিল থাকলে বোঝা যায়, সেই মানুষটি জীবনে ভারসাম্য বজায় রাখতে জানেন। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্দর সমন্বয় রাখতে পারেন। আবেগ ও বাস্তবতার মধ্যে সামঞ্জস্য রেখে চলাই এঁদের প্রধান বৈশিষ্ট্য। অনামিকায় তিল থাকা জাতক-জাতিকারা শিল্পীসত্তার অধিকারী হন বলে মনে করা হয়। গান, নাচ, অভিনয়, আঁকা বা সৃজনশীল যে কোনও কাজে এঁরা পারদর্শী হন। খ্যাতি ও প্রশংসা পাওয়ার যোগও অনেক ক্ষেত্রে থাকে।

কনিষ্ঠা আঙুলে তিল থাকলে সেই ব্যক্তি কথা বলায় অত্যন্ত দক্ষ হন। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। বিক্রয়, মিডিয়া, রাজনীতি কিংবা যে কোনও পেশায় যেখানে কথা বলার দক্ষতা প্রয়োজন, সেখানে এঁরা সহজেই নজর কাড়েন। হাতের কব্জির মাঝামাঝি তিল থাকা মানুষরা খুবই আবেগপ্রবণ ও মানবিক হন। হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। অন্যের ক্ষতি হয় এমন কিছু করতে এঁরা স্বভাবতই চান না। পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে এঁরা অত্যন্ত যত্নশীল।

হাতের পাতায় তিল থাকা ব্যক্তিরা সাধারণত খুব সচেতন ও আত্মবিশ্বাসী হলেও অহংকারহীন হন। নিজের কাজ প্রচার করতে ভালোবাসেন না, বরং নীরবে দায়িত্ব পালন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার মানসিকতাই এঁদের আসল শক্তি। তবে মনে রাখা জরুরি, জ্যোতিষশাস্ত্র বিশ্বাসের ওপর নির্ভরশীল। তিলের এই ব্যাখ্যাগুলি জীবনকে বোঝার একটি দৃষ্টিভঙ্গি মাত্র। বাস্তব জীবনে পরিশ্রম, সিদ্ধান্ত ও মানসিকতা মানুষকে সত্যিকারের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়।

Astrology moles Palm