/indian-express-bangla/media/media_files/2025/04/29/d6DwFB608mysWR3vXGAb.jpg)
Horoscope: রাশিচক্র।
Palm Reading Personality Traits: হাতের তালু শুধু কাজ করার একটি অঙ্গই নয়, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একজন মানুষের চরিত্র, মানসিকতা ও জীবনদর্শনের এক নীরব প্রতিচ্ছবি। হাতের তালু অনুসারে প্রতিটি মানুষের তালুর গঠন ও রং আলাদা হয় এবং সেই ভিন্নতাই প্রকাশ করে তাদের স্বভাবগত বৈশিষ্ট্য। অনেকেই মনে করেন হস্তরেখা না জানলে ভবিষ্যৎ জানা সম্ভব নয়, কিন্তু জ্যোতিষ মতে শুধুমাত্র তালুর প্রকৃতি দেখেও বহু তথ্য পাওয়া যায়।
পরিশ্রমী এবং দায়িত্ববান
যাঁদের তালু চওড়া, তাঁরা সাধারণত অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্ববান হন। এঁরা জীবনে সহজে হাল ছাড়েন না এবং একবার কোনও সিদ্ধান্ত নিলে তা পূরণ না করা পর্যন্ত থেমেও যান না। চওড়া তালুর মানুষদের কথা ও কাজে মিল থাকে বলেই সমাজে তাঁদের ওপর ভরসা করা যায়। কর্মক্ষেত্রে বা পারিবারিক জীবনে এঁরা নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত হন।
আরও পড়ুন- শুভ কাজে বেরোনোর সময় পিছু ডাকলেই কি অঘটন নিশ্চিত, সত্যিটা কী?
যে সকল মানুষের তালু দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সমান, অর্থাৎ বর্গাকার, তাঁরা বাস্তববাদী ও আত্মবিশ্বাসী হন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ধরনের মানুষরা নিজেদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন থাকেন। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলেন এবং যেটা পারেন না সেটার পিছনে সময় নষ্ট করেন না। কঠোর পরিশ্রম এবং বাস্তব চিন্তাধারাই তাঁদের সাফল্যের মূল চাবিকাঠি।
আরও পড়ুন- কেউ স্বাচ্ছন্দ্যের গণ্ডি পেরোন না, কেউ আবার সকলের ওপর ছড়ি ঘোরান! ১২ রাশির খারাপ দিকগুলি জানুন
সরু তালুর মানুষদের স্বভাব একটু ভিন্ন ধরনের হয়। এঁরা সাধারণত নিজের স্বার্থকে অগ্রাধিকার দেন এবং কোনও কাজ শুরু করার আগে নিজের লাভ-ক্ষতি বিচার করেন। অন্যের মতামতের ওপর খুব একটা নির্ভর না করে নিজের সিদ্ধান্তেই চলতে ভালোবাসেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এঁরা স্বাধীনচেতা হলেও অনেক সময় আত্মকেন্দ্রিক হয়ে উঠতে পারেন।
আরও পড়ুন- মনের মানুষের 'চোখের তারা', প্রেম এসে কড়া নাড়ে এই ৩ রাশির মনের দরজায়
নরম তালুর মানুষরা স্বভাবতই কোমল হৃদয়ের হন। এঁদের মধ্যে সহানুভূতি ও সহমর্মিতা প্রবল থাকে। অন্যকে সাহায্য করা এঁদের স্বভাবের অংশ এবং কোনও পরিস্থিতিতেই ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করেন না। শান্ত ও সংবেদনশীল এই মানুষরা সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন।
আরও পড়ুন- মুখোশধারী মানুষদের বদ উদ্দেশ্য চট করে ধরে ফেলেন এই ৪ রাশি, অভিনয় এঁদের সামনে টেকে না!
শক্ত তালু যাঁদের, তাঁদের জীবনপথ সহজ হয় না। নানা বাধা ও উত্থান-পতনের মধ্য দিয়েই এঁদের চলতে হয়। তবে শক্ত তালুর মানুষরা সমস্যার সামনে মাথা নোয়ান না। দৃঢ় মনোবল ও পরিশ্রমের জোরে তাঁরা প্রতিকূল পরিস্থিতিকে জয় করেন। কাজই এঁদের জীবনের প্রথম অগ্রাধিকার।
তালুর রং-ও ব্যক্তিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। লাল তালুর মানুষরা খুব সহজেই রেগে যান এবং আবেগপ্রবণ হন। নিজের রাগ নিয়ন্ত্রণ করা তাঁদের পক্ষে কঠিন হয়। এঁরা একা থাকতে ভালোবাসেন এবং সহজে কাউকে বিশ্বাস করেন না। হাতের তালু অনুযায়ী, এই রং শক্তিশালী আবেগের প্রতীক।
অন্যদিকে গোলাপি তালু মানেই মানসিক শান্তি ও ভারসাম্য। এই ধরনের মানুষরা কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারেন। চট করে রেগে যান না এবং ধৈর্যের সঙ্গে সমস্যার সমাধান করেন। পরিশ্রমী ও লক্ষ্যপূরণে অবিচল এই মানুষরা সাফল্য অর্জন না করা পর্যন্ত থামেন না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us