Relationship Insecurity: সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন, সঙ্গীর থেকে বারবার আশ্বাস না পেলে মন ভেঙে যায় এই ৬ রাশির

Relationship Insecurity: সঙ্গীর কাছ থেকে নিয়মিত ভালোবাসার প্রতিশ্রুতি না পেলে মানসিক অস্থিরতায় ভোগেন কিছু রাশির মানুষ। নেপথ্যের জ্যোতিষ ব্যাখ্যা জেনে নিন বিস্তারিত।

Relationship Insecurity: সঙ্গীর কাছ থেকে নিয়মিত ভালোবাসার প্রতিশ্রুতি না পেলে মানসিক অস্থিরতায় ভোগেন কিছু রাশির মানুষ। নেপথ্যের জ্যোতিষ ব্যাখ্যা জেনে নিন বিস্তারিত।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Relationship Insecurity: সম্পর্কের নিরাপত্তাহীনতা।

Relationship Insecurity: সম্পর্কের নিরাপত্তাহীনতা।

Relationship Insecurity: সম্পর্ক মানেই শুধু ভালোবাসা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে বিশ্বাস, নিরাপত্তা আর মানসিক স্থিরতা। কিন্তু সব মানুষের আবেগের প্রকাশ এক রকম হয় না। কেউ সহজেই নিজেকে সামলে নিতে পারেন, আবার কেউ সঙ্গীর সামান্য দূরত্বেও ভেঙে পড়েন। জ্যোতিষ অনুযায়ী, রাশিচক্রের কিছু রাশির মানুষ জন্মগত ভাবেই বেশি আবেগপ্রবণ এবং সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সংবেদনশীল হয়ে থাকেন। তাঁদের কাছে ভালোবাসা মানে শুধু অনুভব নয়, বরং সেই ভালোবাসার নিয়মিত প্রকাশ এবং মৌখিক প্রতিশ্রুতি।

Advertisment

কর্কট

কর্কট রাশির জাতক-জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে আবেগতাড়িত। পরিবার, ভালোবাসা ও মানসিক নিরাপত্তা তাঁদের জীবনের মূল ভিত্তি। সঙ্গীর কাছ থেকে যদি তাঁরা নিয়মিত যত্ন, আদর কিংবা আশ্বাস না পান, তা হলে মনে করতে শুরু করেন যে তাঁরা অবহেলিত। কর্কট রাশির মানুষরা ভালোবাসাকে কথায় শুনতে চান। সঙ্গীর ব্যস্ততা বা নির্লিপ্ত আচরণ তাঁদের মনে নিরাপত্তার অভাব (insecurity) তৈরি করে, যার ফলে তাঁরা চুপচাপ হয়ে যান বা মুখ ভার করে বসে থাকেন। 

আরও পড়ুন- মুখের গড়নেই লুকিয়ে মানুষের আসল স্বভাব! জানলে চোখে পড়বে চরিত্রের গোপন দিক

সিংহ

সিংহ রাশির মানুষদের বাইরে থেকে আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা মনে হলেও সম্পর্কের ক্ষেত্রে চিত্রটা আলাদা। সঙ্গীর প্রশংসা ও গুরুত্বই তাঁদের মানসিক শক্তি। ভালোবাসার মানুষ যদি তাঁদের অর্জন, উপস্থিতি বা অনুভূতিকে স্বীকৃতি না দেন, তা হলে সিংহ রাশির ব্যক্তিরা নিজেকে অপ্রয়োজনীয় মনে করতে শুরু করেন। তাঁদের কাছে ভালোবাসার প্রতিশ্রুতি মানে নিজের অবস্থান নিশ্চিত করা।

আরও পড়ুন- আজ কেমন যাবে ১২ রাশির দিন? দেখুন আপনার ভাগ্যে কী আছে!

কন্যা

কন্যা রাশির জাতক-জাতিকারা মূলত নিজের মনেই বেশি লড়াই করেন। তাঁরা বারবার ভাবেন, সঙ্গী তাঁদের নিয়ে খুশি তো? কোনও ভুল করে ফেলছেন না তো? এই আত্মবিশ্লেষণ থেকেই জন্ম নেয় নিরাপত্তাহীনতা (insecurity)। সঙ্গী যদি স্পষ্ট ভাবে ভালোবাসা ও সন্তুষ্টির কথা না বলেন, তা হলে কন্যা রাশির মানুষদের মনে অস্থিরতা তৈরি হয়। আশ্বাস পেলেই তাঁরা মানসিকভাবে শান্ত হন।

আরও পড়ুন- মন ভোলানো কথায় ওস্তাদ এই ৪ রাশি, কথার জালে ফেলে মুহূর্তে আদায় করে নেয় কাজ!

তুলা

তুলা রাশির মানুষ সম্পর্কের মধ্যে ভারসাম্য খুঁজে ফেরেন। সঙ্গীর আচরণে সামান্য পরিবর্তন এলেই তাঁরা বুঝতে পারেন কিছু একটা ঠিক নেই। ভালোবাসার প্রকাশ যদি আগের মতো না থাকে, তা হলে তুলা রাশির মানুষরা নিজেদের দোষ খুঁজতে শুরু করেন। সঙ্গীর কাছ থেকে নিয়মিত ভালোবাসার প্রতিশ্রুতি না পেলে তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েন।

আরও পড়ুন- বুক ফাটলেও মুখ ফোটে না, আহ্লাদের মুখোশের আড়ালে দুঃখ লুকোন এই ৫ রাশি

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা গভীরভাবে ভালোবাসেন, কিন্তু বিশ্বাসঘাতকতার ভয় তাঁদের তাড়া করে বেড়ায়। অতীত অভিজ্ঞতা বা নিজের সন্দেহপ্রবণ মন তাঁদের নিরাপত্তাহীনতা (insecurity) বাড়িয়ে তোলে। সঙ্গীর কাছ থেকে স্পষ্ট দায়বদ্ধতা (commitment) ও ভালোবাসার কথা শুনতে পেলেই তাঁরা আবার নিজেকে পুরোপুরি উজাড় করে দেন।

মীন

মীন রাশির মানুষ স্বপ্ন ও কল্পনার জগতে বসবাস করেন। বাস্তবে তাঁরা অত্যন্ত সংবেদনশীল। ভালোবাসার প্রতিশ্রুতি তাঁদের কাছে আশ্রয়ের মত। সঙ্গী যদি তাঁদের অনুভূতি বুঝে না নেন, তা হলে তাঁরা চুপচাপ কষ্ট পান। নিরাপত্তাহীনতা (insecurity) থাকলেও সেটা প্রকাশ করতে না পারাই মীনের সবচেয়ে বড় দুর্বলতা।

সব মিলিয়ে বলা যায়, নিরাপত্তাহীনতা (insecurity) মানেই সম্পর্ক দুর্বল—এমনটা নয়। বরং এই রাশির মানুষদের ক্ষেত্রে নিয়মিত কথোপকথন, আশ্বাস ও আবেগের প্রকাশ সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করে তুলতে পারে।

Relationship Insecurity