Saraswati Puja Samagri List: সরস্বতী পুজোর ফর্দ, দেখে নিন কোনওটি মিস করেননি তো?

Saraswati Puja Samagri List: সরস্বতী পুজোর দিন ঘনিয়ে এসেছে। বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনায় কোন উপকরণ লাগবে, হাতেখড়ির ফর্দ কী, তিথি কখন শুরু জেনে নিন।

Saraswati Puja Samagri List: সরস্বতী পুজোর দিন ঘনিয়ে এসেছে। বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনায় কোন উপকরণ লাগবে, হাতেখড়ির ফর্দ কী, তিথি কখন শুরু জেনে নিন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Saraswati Puja Samagri List: সরস্বতী পুজোর ফর্দ দেখে নিন।

Saraswati Puja Samagri List: সরস্বতী পুজোর ফর্দ দেখে নিন।

Saraswati Puja Samagri List: বিদ্যা, জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনার দিন বসন্ত পঞ্চমী, বাঙালি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের শুরুতেই এই পুজো হওয়ায় ছাত্রছাত্রী থেকে শিল্পী, শিক্ষক, লেখক—সকলের কাছেই এই দিনটি আলাদা গুরুত্ব বহন করে। শাস্ত্র মতে দেবী সরস্বতী বৈদিক দেবী এবং তাঁর চার হাতে বই, জপমালা, জলের পাত্র ও বীণা- বিদ্যা, জ্ঞান, সৃজনশীলতা ও সঙ্গীতের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই সরস্বতী পুজো মানেই কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি জ্ঞানের সাধনার এক পবিত্র উপলক্ষ।

Advertisment

চলতি বছরে সরস্বতী পুজো জানুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পঞ্চমী তিথি শুরু হবে ২২ জানুয়ারি রাত ২টো ৩০ মিনিটে এবং শেষ হবে ২৩ জানুয়ারি রাত ১টা ৪৭ মিনিটে। উদয় তিথি অনুযায়ী ২৩ জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজো পালিত হবে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পঞ্চমী তিথির সূচনা ২২ জানুয়ারি রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ডে এবং শেষ হবে ২৩ জানুয়ারি রাত ১২টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে। ফলে পুজোর মূল দিন একই থাকছে।

আরও পড়ুন- কালসর্পের থেকেও ভয়ংকর এই দোষে ধ্বংস হতে পারে কেরিয়ার, বিবাহ ও সম্মান

সরস্বতী পুজোয় ব্যবহৃত উপকরণের একটি বিস্তৃত তালিকা রয়েছে, যা অনেক সময় শেষ মুহূর্তে মনে না থাকায় সমস্যা তৈরি হয়। পুজোর ফর্দে সাধারণত সিদ্ধি, সিন্দূর, পুরোহিত বরণের উপকরণ, তিল, হরিতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, ঘট, কুন্ডহাঁড়ি, দর্পণ, তিরকাঠি, ঘটাচ্ছাদন গামছা, বরণডালা, সশীষ ডাব, একসরা আতপচাউল, পুষ্পাবি, আসনাঙ্গুরীয়ক, মধুপর্কের বাটি, নৈবেদ্য, কুচা নৈবেদ্য, সরস্বতীর শাটী ও লক্ষীর শাটী, চন্দ্রমালা, বিল্বপত্রমাল্য, থালা, ঘটি, শঙ্খ, লৌহ, নথ, আমের মুকুল, যবের শীষ, কুল, আবির, অভ্র, দোয়াত ও লেখনী, ভোগের দ্রব্যাদি, বালি, কাঠ, গব্যঘৃত, পান ও পানের মশলা, হোমের বিল্বপত্র, কর্পূর, পূর্ণপাত্র এবং দক্ষিণা রাখা হয়।

আরও পড়ুন- এবছরের জয়া একাদশী কবে? শুভ যোগ, ধর্মীয় তাৎপর্য, সঠিক তিথি সম্পর্কে জেনে নিন

একনজরে সরস্বতী পুজোর উপকরণ

====================== ====================== ======================

সরস্বতী পূজার উপকরণ / ফর্দ
======================

সিদ্ধি, সিন্দূর, পুরোহিতবরণ ১, দিল, হরিতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব ১, ঘট ১, কুন্ডহাঁড়ি ১, তেকাঠা ১, দর্পণ ১, তীরকাঠি ৪, ঘটাচ্ছাদন গামছা ১, বরণডালা, সশীষ ডাব ১, একসরা আতপচাউল, পুষ্পাবি, আসনাঙ্গুরীয়ক ২, মধুপর্কের বাটী ২, নৈবেদ্য ২, কুচা নৈবেদ্য ১, সরস্বতীর শাটী ১, লক্ষীর শাটী ১, চন্দ্রমালা ১, বিল্বপত্রমাল্য ১, থালা ১, ঘটি ১, শঙ্খ ১, লৌহ ১, নথ ১, রচনা, আমের মুকুল, যবের শীষ, কুল, আবির, অভ্র, মস্যাধার(দোয়াত) ও লেখনী, ভোগের দ্রব্যাদি, বালি, কাষ্ঠ, খোড়কে, গব্যঘৃত এক সের, পান, পানের মশলা, হোমের বিল্বপত্র ২৮, কর্পূর, পূর্ণপাত্র ১, দক্ষিণা।

বিদ্যারম্ভের উপকরণ / হাতেখড়ির ফর্দ 
===========================

বিষ্নুপূজার ধুতি ১, লক্ষী ও সরস্বতী পূজার শাটি ২, বালকের পরিধেয় বস্ত্র ১, মধুপর্কের কাংস্য বাটী ৩, আসন ৩, রূপার অঙ্গুরীয়ক ৩, দধি, মধু, তিল, হরিতকী, ফল-মুলাদি, সিন্দুর, ধূপ, দীপ, নৈবেদ্য ৩, কুচা নৈবেদ্য ১, ফল, স্লেট, রাম খড়ি ১, বর্ণমালা পুস্তক ১ খনি, তুলসী, বিল্বপত্র, দূর্ব্বা ও পুষ্পাদি, দক্ষিণা। সরস্বতী পূজার দ্রব্য।

====================== ====================== ======================

বসন্ত পঞ্চমীতে আমের মুকুল ও যবের শীষ বিশেষ তাৎপর্যপূর্ণ। বসন্তের আগমনের প্রতীক হিসেবে এগুলি দেবীর পুজোয় অর্পণ করা হয়। দোয়াত ও কলম বা লেখনী রাখার প্রথা বিদ্যার প্রতীক হিসেবে বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। ছাত্রছাত্রীরা বই, খাতা, কলম দেবীর সামনে রেখে আশীর্বাদ প্রার্থনা করে।

আরও পড়ুন- এই সবজিটি শুধু অন্ত্র-বান্ধবই নয়, 'সুপারপাওয়ার'ও! কেন বলছেন করিনা কাপুর?

এই দিনেই অনেক পরিবারে বিদ্যারম্ভ বা হাতেখড়ি অনুষ্ঠান করা হয়। হাতেখড়ির জন্য আলাদা কিছু উপকরণ প্রয়োজন হয়। বিষ্ণুপূজার ধুতি, লক্ষ্মী ও সরস্বতী পূজার শাড়ি, শিশুর নতুন পোশাক, মধুপর্কের কাঁসার বাটি, আসন, রূপার অঙ্গুরীয়ক, দধি, মধু, তিল, হরিতকী, ফলমূল, সিন্দুর, ধূপ, দীপ, নৈবেদ্য, কুচো নৈবেদ্য, ফল, স্লেট, রাম খড়ি, বর্ণমালা পুস্তক, তুলসী, বিল্বপত্র, দূর্বা, ফুল ও দক্ষিণা এই অনুষ্ঠানের অংশ। 

আরও পড়ুন- সময়ের সঙ্গে দাম্পত্যে 'ঝলকানি' কমে যাওয়া স্বাভাবিক? জানুন শিল্পা শেট্টির কাহিনি!

সরস্বতী পুজোর সবচেয়ে সুন্দর দিক হল এর সরলতা। এই পুজোয় জাঁকজমকের চেয়ে শুদ্ধতা এবং নিষ্ঠার ওপর বেশি জোর দেওয়া হয়। সঠিক তিথিতে মনোযোগ দিয়ে পুজো করা এবং প্রয়োজনীয় উপকরণ আগে থেকে প্রস্তুত রাখলেই দেবীর কৃপা লাভ করা যায় বলে বিশ্বাস। তাই শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে আগেভাগেই সরস্বতী পুজোর ফর্দ মিলিয়ে নেওয়াই সবচেয়ে ভালো।

List Saraswati Puja