Self Sabotage Zodiac Signs: নিজের গর্ত নিজেই খোঁড়েন! এই ৬ রাশির ব্যক্তিরাই হন নিজের সমস্যার মূল কারণ

Self Sabotage Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু রাশির মানুষ নিজের স্বভাবের কারণেই বারবার সমস্যায় জড়িয়ে পড়েন। জানুন কোন ছয় রাশির ব্যক্তিরা নিজেরাই হন নিজের ঝামেলার মূল কারণ।

Self Sabotage Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু রাশির মানুষ নিজের স্বভাবের কারণেই বারবার সমস্যায় জড়িয়ে পড়েন। জানুন কোন ছয় রাশির ব্যক্তিরা নিজেরাই হন নিজের ঝামেলার মূল কারণ।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Self Sabotage Zodiac Signs: রাশি অনুযায়ী ব্যক্তির স্বভাব জানুন।

Self Sabotage Zodiac Signs: রাশি অনুযায়ী ব্যক্তির স্বভাব জানুন।

Self Sabotage Zodiac Signs: রাশিচক্রের প্রতিটি রাশির মধ্যেই যেমন কিছু ভালো দিক থাকে, তেমনই থাকে কিছু দুর্বলতা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষ পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ হয় না। প্রত্যেকের স্বভাবেই আলো-আঁধারির মিশেল থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কিছু রাশির মানুষ এমন স্বভাবের অধিকারী হন যে তাঁরা নিজের অজান্তেই নিজের জীবনের সমস্যার বীজ বুনে ফেলেন। পরে সেই সমস্যাতেই জড়িয়ে পড়ে আক্ষেপ করেন। জ্যোতিষ বিশ্লেষণে এমন ছয়টি রাশির কথা বলা হয়, যাঁদের জাতক-জাতিকারা বারবার নিজেরাই নিজের গর্ত খুঁড়ে ফেলেন।

Advertisment

মেষ

মেষ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত সাহসী ও উদ্যোগী হলেও তাঁদের সবচেয়ে বড় দুর্বলতা হল হঠকারিতা। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া তাঁদের স্বভাবে নেই বললেই চলে। মুহূর্তের আবেগে তাঁরা অনেক সময় এমন কাজ করে বসেন, যার ফল পরে ভোগ করতে হয়। কখনও এই ঝুঁকিপূর্ণ মানসিকতা সাফল্য এনে দিলেও বেশিরভাগ সময়েই তা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই মেষ রাশির মানুষ নিজের সিদ্ধান্তের কারণেই বিভিন্ন ঝামেলায় পড়েন।

আরও পড়ুন- জয়া একাদশীতে বিরাট যোগ, কোন পূজায় মিলবে সুখ-শান্তি?

মিথুন

মিথুন রাশির মানুষ স্বভাবতই কৌতূহলী ও বুদ্ধিমান। কিন্তু এই অতিরিক্ত কৌতূহলই অনেক সময় তাঁদের দুর্বলতা হয়ে দাঁড়ায়। সব কিছু জানার আগ্রহে তাঁরা কোনও বিষয়েই গভীরে যেতে পারেন না। এক সিদ্ধান্তে স্থির না থাকতে পারার কারণে কাজ ও সম্পর্ক—দু’ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়। সকলের মন রাখতে গিয়ে নিজের ইচ্ছা ও অবস্থান হারিয়ে ফেলেন মিথুন রাশির মানুষ, যার ফল হিসেবে বিশ্বাসযোগ্যতার সংকট দেখা দেয়।

আরও পড়ুন- শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি মেনে চললে জীবন বদলে যাবে!

সিংহ

সিংহ রাশির জাতক-জাতিকারা আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণে ভরপুর হলেও অহংকার তাঁদের সবচেয়ে বড় শত্রু। ভুল করলেও তা স্বীকার করতে না পারা তাঁদের জীবনে জটিলতা বাড়িয়ে তোলে। নিজের ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে তাঁরা বাস্তব সমস্যাকে এড়িয়ে যান। ফলে ছোট ভুলই ধীরে ধীরে বড় সমস্যার আকার নেয় এবং সিংহ রাশির মানুষ নিজের অহংয়ের কারণেই বিপাকে পড়েন।

আরও পড়ুন- খেতে হবে না, দুধ দিয়ে কিছু উপায় পালনেই হওয়া যায় 'ভাল ছেলে'! আসবে সমৃদ্ধি, মিলবে নতুন আয়ের উৎস

তুলা 

তুলা রাশির মানুষ ভারসাম্য ও সৌহার্দ্য বজায় রাখতে গিয়ে নিজের পরিচয় হারিয়ে ফেলেন। সবাইকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে নিজের মতামত স্পষ্ট করে বলতে পারেন না। কারও মন খারাপ হবে এই আশঙ্কায় নিজের প্রয়োজন ও চাওয়াকে উপেক্ষা করেন। এর ফলেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং সমস্যার জালে আটকে যান।

আরও পড়ুন- পূর্বপুরুষেরা কি স্বপ্নে এসে কথা বলতে চান? নেপথ্যে থাকতে পারে ভয়ঙ্কর ইঙ্গিত!

ধনু

ধনু রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা ও রোমাঞ্চপ্রিয়। নতুন কিছু করার নেশা তাঁদের এগিয়ে নিয়ে গেলেও আগুপিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ার স্বভাব বহু সময় বিপদ ডেকে আনে। অন্যের পরামর্শ না শোনার কারণে কঠিন পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তাও তাঁরা পান না। নিজের সিদ্ধান্তেই তাঁরা নিজেকে জটিল পরিস্থিতির মুখোমুখি করে ফেলেন।

মীন

মীন রাশির মানুষ অত্যন্ত সংবেদনশীল ও সহমর্মী। সকলের প্রতি ভালো ব্যবহারই তাঁদের স্বভাব। কিন্তু এই অতিরিক্ত নরম মনোভাবই তাঁদের দুর্বলতা হয়ে দাঁড়ায়। অনেকেই তাঁদের সরলতা ও সহানুভূতির সুযোগ নেয়। প্রয়োজন ফুরোলেই পাশে না থাকায় মীন রাশির মানুষ ধীরে ধীরে একাকিত্বে ভুগতে শুরু করেন এবং মানসিক কষ্ট বাড়ে।

জ্যোতিষশাস্ত্র যা বলে

সব মিলিয়ে বলা যায়, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ছয় রাশির মানুষ ইচ্ছে করে নয়, বরং নিজেদের স্বভাবগত দুর্বলতার কারণেই বারবার সমস্যায় পড়েন। নিজের দোষগুলো চিনে নিয়ে সচেতন হতে পারলে এই রাশির জাতক-জাতিকারাও সহজেই জীবনকে আরও সুন্দর ও স্থিতিশীল করে তুলতে পারেন।

Zodiac Signs Sabotage