Short Temper Zodiac Signs: পান থেকে চুন খসলেই মেজাজ সপ্তমে, অল্পতেই ধৈর্য হারান এই ৫ রাশি

Short Temper Zodiac Signs: পান থেকে চুন খসলেই রেগে যান? জেনে নিন কোন রাশির মানুষ অল্পতেই বিরক্ত হন ও ধৈর্য হারান। রাশিফল অনুযায়ী জেনে নিন এখানে।

Short Temper Zodiac Signs: পান থেকে চুন খসলেই রেগে যান? জেনে নিন কোন রাশির মানুষ অল্পতেই বিরক্ত হন ও ধৈর্য হারান। রাশিফল অনুযায়ী জেনে নিন এখানে।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Monthly Horoscope 2025 March:

Horoscope: হরস্কোপ

Short Temper Zodiac Signs: ব্যস্ত জীবনে মাথা ঠান্ডা রাখা আজকাল সত্যিই কঠিন হয়ে উঠেছে। কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন, ভবিষ্যৎ অনিশ্চয়তা আর সর্বোপরি সারাক্ষণ মোবাইলের নোটিফিকেশন—সব মিলিয়ে অল্পতেই বিরক্ত হয়ে পড়ছেন অনেকেই। আগে মনে করা হত বয়স বাড়লে ধৈর্য কমে, কিন্তু এখন কুড়ির কোঠার তরুণ-তরুণীদের মধ্যেও রাগ এবং অস্থিরতার প্রবণতা চোখে পড়ছে। মনোবিদরা এর পেছনে লাইফস্টাইলের কথা বললেও জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, মানুষের মেজাজের সঙ্গে রাশিরও গভীর যোগ রয়েছে।

Advertisment

জ্যোতিষ মতে প্রতিটি রাশির নিজস্ব মানসিক বৈশিষ্ট্য রয়েছে। কেউ সহজে মানিয়ে নিতে পারেন, কেউ আবার সামান্য কারণেই বিরক্ত হয়ে পড়েন। পান থেকে চুন খসলেই যাঁদের মেজাজ সপ্তমে উঠে যায়, তাঁদের ধৈর্যের বাঁধ ভাঙতে খুব বেশি সময় লাগে না। এমন পাঁচটি রাশি রয়েছে যাঁদের মধ্যে এই স্বভাব তুলনামূলকভাবে বেশি দেখা যায়।

আরও পড়ুন- জীবনের ২২ গজে এঁরাই 'ক্যাপ্টেন কুল', দলের মাথা হিসেবে খেলাই বদলে দেন এই ৪ রাশি

মেষ

মেষ রাশির মানুষদের মধ্যে অদম্য এনার্জি থাকে, কিন্তু সেই সঙ্গে থাকে তাড়াহুড়ো করার প্রবণতা। কোথাও অপেক্ষা করতে হলে বা কোনও কাজ বারবার করতে হলে মেষ রাশির জাতক-জাতিকারা সহজেই বিরক্ত হয়ে পড়েন। তাঁদের কাছে সময়ের অপচয় মানেই অসহ্য যন্ত্রণা। ফলে একটু দেরি হলেই মাথা গরম হয়ে যায়। নিজের রাগ নিয়ন্ত্রণ করা তাঁদের কাছে সত্যিই কঠিন হয়ে পড়ে, আর সেই রাগের আঁচ অনেক সময় আশেপাশের মানুষকেও পুড়িয়ে দেয়।

আরও পড়ুন- ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের বিশেষ বৈশিষ্ট্য ও গুরুত্ব, জেনে নিন মোক্ষদায়ক শিবলিঙ্গ কোথায় রয়েছে?

বৃষ

বৃষ রাশির মানুষদের স্বভাব বাইরে থেকে শান্ত মনে হলেও ভিতরে থাকে প্রবল জেদ। এঁরা নিজের ছন্দে জীবন কাটাতে ভালোবাসেন এবং সেই ছন্দে সামান্য ব্যাঘাত ঘটলেও মেজাজ বিগড়ে যায়। কেউ যদি তাঁদের রুটিন নষ্ট করে বা নিজের জন্য ত্যাগ স্বীকার করতে বাধ্য করে, তাহলে বিরক্তি চেপে রাখা তাঁদের পক্ষে সম্ভব হয় না। বৃষ রাশির মানুষরা পরিবর্তন সহজে মেনে নিতে পারেন না, আর সেই কারণেই ধৈর্য হারানোর প্রবণতা দেখা যায়।

আরও পড়ুন- ঈশ্বরের উল্কি করানো কি অশুভ? শরীরে ধর্মীয় উল্কি করার আগে মানুন এই শাস্ত্রসম্মত নিয়ম

মিথুন

মিথুন রাশির জাতক-জাতিকারা কথা বলতে ভালোবাসেন এবং সামাজিক মেলামেশায় বেশ পারদর্শী। কিন্তু তাঁদের একটি বড় দুর্বলতা হল, নিজের কথা শোনা না হলে তাঁরা সহজেই বিরক্ত হয়ে যান। কেউ যদি কথার মাঝে কথা বলে ওঠে বা তাঁদের বক্তব্যকে গুরুত্ব না দেয়, তাহলে মনের অজান্তেই রাগ প্রকাশ পেয়ে যায়। চঞ্চল মনের অধিকারী মিথুনরা দ্রুত মুড বদলান, আর সেই সঙ্গে বদলায় তাঁদের মেজাজও।

আরও পড়ুন- ঈশ্বরের উল্কি করানো কি অশুভ? শরীরে ধর্মীয় উল্কি করার আগে মানুন এই শাস্ত্রসম্মত নিয়ম

কন্যা

কন্যা রাশির মানুষরা নিখুঁত হওয়ার প্রতি ভীষণ সংবেদনশীল। কাজ হোক বা সম্পর্ক, সব কিছুতেই তাঁরা পারফেকশন খোঁজেন। বাস্তব জীবনে সব কিছু মনের মতো না হওয়ায় তাঁদের মধ্যে জমে ওঠে বিরক্তি এবং ক্ষোভ। কোনও কাজ ঠিকঠাক না হলে বা কেউ দায়িত্বজ্ঞানহীন আচরণ করলে কন্যা রাশির জাতক-জাতিকারা রাগ চেপে রাখতে পারেন না। অনেক সময় সেই খোলামেলা রাগের জন্য কাছের মানুষদের সঙ্গেও দূরত্ব তৈরি হয়।

বৃশ্চিক

বৃশ্চিক রাশির মানুষদের বাইরে থেকে শান্ত এবং সংযত মনে হলেও ভিতরে থাকে গভীর আবেগ। যাঁদের তাঁরা আপন বলে মানেন, তাঁদের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন। কিন্তু মিথ্যা কথা, বিশ্বাসঘাতকতা বা অন্যায় দেখলে বৃশ্চিক রাশির মানুষরা এক মুহূর্তও সহ্য করেন না। সেই জায়গাতেই তাঁদের মেজাজ ভয়ংকর হয়ে উঠতে পারে। রাগ হলে তাঁরা সরাসরি তা প্রকাশ করেন, আর তখনই পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ে।

সব মিলিয়ে বলা যায়, রাগ বা বিরক্তি শুধু খারাপ অভ্যাস নয়, অনেক সময় তা জন্মগত স্বভাবের অংশও হতে পারে। তবে সচেতন হলে এবং নিজেকে বোঝার চেষ্টা করলে যে কোনও রাশির মানুষই নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেন। জ্যোতিষ শুধু ইঙ্গিত দেয়, পরিবর্তনের চাবিকাঠি কিন্তু শেষ পর্যন্ত নিজের হাতেই থাকে।

short Temper Zodiac Signs