Silver Ring Benefits: ডান না বাঁ হাত, কোন বৃদ্ধাঙ্গুলিতে আংটি পরলে খুলবে ভাগ্য? জানুন শাস্ত্রসম্মত নিয়ম

Silver Ring Benefits: বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরার উপকারিতা কী, ডান না বাঁ হাত—কোনটিতে পরলে কর্মক্ষমতা, আত্মবিশ্বাস আর মানসিক শান্তি বাড়ে? জানুন শাস্ত্রসম্মত ব্যাখ্যা ও সঠিক নিয়ম।

Silver Ring Benefits: বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরার উপকারিতা কী, ডান না বাঁ হাত—কোনটিতে পরলে কর্মক্ষমতা, আত্মবিশ্বাস আর মানসিক শান্তি বাড়ে? জানুন শাস্ত্রসম্মত ব্যাখ্যা ও সঠিক নিয়ম।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Silver Ring Benefits: কোন বৃদ্ধাঙ্গুলিতে পড়বেন কেমনন আংটি? জেনে নিন এখানে।

Silver Ring Benefits: কোন বৃদ্ধাঙ্গুলিতে পড়বেন কেমনন আংটি? জেনে নিন এখানে।

Silver Ring Benefits: বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরা আজকাল অনেকের কাছেই ফ্যাশনের অংশ হলেও, শাস্ত্র ও জ্যোতিষ মতে এর তাৎপর্য আরও গভীর। আমাদের হাতের প্রতিটি আঙুলের সঙ্গে নির্দিষ্ট শক্তি ও গ্রহের যোগ রয়েছে বলে বিশ্বাস করা হয়। সেই দিক থেকে বৃদ্ধাঙ্গুলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়, কারণ এই আঙুলের সঙ্গে যুক্ত থাকে ব্যক্তির ইচ্ছাশক্তি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আত্মবিশ্বাস। এই আঙুলে রুপোর আংটি পরলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে বলে বহু প্রাচীন বিশ্বাস প্রচলিত রয়েছে।

Advertisment

শাস্ত্র মতে, রুপোর সঙ্গে চাঁদের নিবিড় সম্পর্ক রয়েছে। চাঁদ মানুষের মন, আবেগ ও মানসিক স্থিতির প্রতীক। অন্যদিকে বৃদ্ধাঙ্গুলকে ব্যক্তিগত শক্তির কেন্দ্র বলা হয়। এই দুইয়ের মিলনে এক বিশেষ শক্তির সৃষ্টি হয়। ফলে বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরলে মানসিক শান্তি বজায় থাকে এবং চিন্তাভাবনায় স্থিরতা আসে বলে বিশ্বাস করা হয়।

আরও পড়ুন- মনের মতো আয় সত্ত্বেও টাকা থাকে না? জেনে নিন, বাড়ির কোন জায়গায় টাকা রাখলে নষ্ট হয় সঞ্চয়

ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরলে কর্মজীবনে বিশেষ সুফল পাওয়া যায়। শাস্ত্র অনুযায়ী, ডান হাত কর্ম ও বহির্জগতের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই এই আঙুলে রুপোর আংটি পরলে লক্ষ্য স্থির রাখতে সুবিধা হয়, কাজের প্রতি মনোযোগ বাড়ে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দৃঢ় হয়। যাঁরা জীবনে এগোতে চান, নেতৃত্বের দায়িত্ব নিতে চান বা নতুন পথে পা বাড়াতে চান, তাঁদের জন্য ডান হাতের বৃদ্ধাঙ্গুলে রুপোর আংটি সহায়ক হতে পারে।

আরও পড়ুন- বর্ষশেষে মন্দিরে দান করুন এই ৭ সামান্য জিনিস, সৌভাগ্যের দরজা খুলবে নতুন বছরে

অন্যদিকে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল আবেগ ও মনের সঙ্গে বেশি যুক্ত। বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরলে আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা সহজ হয় বলে বিশ্বাস করা হয়। মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা বা অকারণ ভয় কমাতে সাহায্য করে। সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে এবং মন শান্ত রাখতে এই আংটি কার্যকর বলে অনেকেই মনে করেন।

আরও পড়ুন- রান্নাঘরের ৩ জিনিস স্নানের জলে মেশালেই ‘শুদ্ধ’ হবে ভাগ্য! তবে মানতে হবে নির্দিষ্ট নিয়ম

বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরার আর একটি বড় উপকারিতা হল আত্মবিশ্বাস বৃদ্ধি। এই আংটি পরলে নিজের ওপর বিশ্বাস বাড়ে, সাহস সঞ্চয় হয় এবং যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়। ফলে ব্যক্তিগত জীবন হোক বা কর্মজীবন, নানা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সহজ হয়। অনেকের বিশ্বাস, রুপোর আংটি নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে সাহায্য করে। মন থেকে হীনমন্যতা, হতাশা বা অতিরিক্ত চাপ কমে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। নিয়মিত রুপোর আংটি পরলে মানসিক শান্তি বজায় থাকে এবং দৈনন্দিন জীবনে স্থিরতা আসে বলে মনে করা হয়।

আরও পড়ুন- বাড়ি থেকে বেরোনোর সময় শবযাত্রা দেখা কি অশুভ? জানুন কোন জিনিস দেখলে সফল হয় কাজ!

কীভাবে নেবেন যত্ন?

তবে রুপোর আংটির যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। মাঝেমধ্যে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত, যাতে আংটিতে ময়লা বা কালচে ভাব না জমে। শাস্ত্র মতে, অপরিষ্কার আংটি শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে। তাই নিয়মিত যত্ন নিলে আংটির গুণ বজায় থাকে এবং তার ইতিবাচক প্রভাব দীর্ঘদিন অনুভব করা যায়। সব মিলিয়ে বলা যায়, বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি শুধু সাজের অনুষঙ্গ নয়, বিশ্বাস অনুযায়ী এটি মানসিক শান্তি, আত্মবিশ্বাস, কর্মক্ষমতা এবং নেতৃত্বের গুণ বাড়াতে সাহায্য করে। নিজের প্রয়োজন ও মানসিক অবস্থার কথা মাথায় রেখে ডান বা বাঁ হাত বেছে নিলে এই আংটির সুফল আরও ভালোভাবে পাওয়া সম্ভব।

Silver benefits ring