রবিবার তৈরি হচ্ছে বিশেষ যোগ, মালামাল হবেন এই ৩ রাশি, চাকরিতে উন্নতি কাদের?

মেষ, তুলা, কন্যা এবং বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক বিষয় এবং ব্যবসায় সতর্কতা অবলম্বন করা উচিত। সমস্ত রাশির বর্তমান পরিস্থিতি জেনে নিন। মার্চের প্রথম দিন কেমন কাটবে?

মেষ, তুলা, কন্যা এবং বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক বিষয় এবং ব্যবসায় সতর্কতা অবলম্বন করা উচিত। সমস্ত রাশির বর্তমান পরিস্থিতি জেনে নিন। মার্চের প্রথম দিন কেমন কাটবে?

author-image
IE Bangla Web Desk
New Update
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal ( Jan 21 - Feb 19 )

পড়ুন আজকের রাশিফল

রবিবার, ১ মার্চ ২০২৬, ১২টি রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী কারও জীবনে আসতে চলেছে আর্থিক সতর্কতার ইঙ্গিত, আবার কারও ক্ষেত্রে সম্পর্ক ও স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। বিশেষ করে মেষ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের অর্থ ও ব্যবসায় বাড়তি সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক রবিবারের রাশিফল। 

Advertisment

মেষ রাশির জাতকদের জন্য দিনটি কিছুটা চ্যালেঞ্জের হতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজ নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায়, বিশেষ করে অংশীদারিত্বের ব্যাবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সামান্য অসতর্কতা বড় লোকসানের কারণ হতে পারে। কথাবার্তায় সংযম না রাখলে সম্পর্কের অবনতি হতে পারে। পারিবারিক কোনও দুঃসংবাদ মনকে বিচলিত করতে পারে।

বৃষ রাশির জাতকদের জন্য রবিবার নতুন উদ্যোগ শুরু করার অনুকূল সময়। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে এবং অংশীদারিত্ব ব্যাবসা থেকে লাভের সম্ভাবনা। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত আপনার পক্ষে যেতে পারে এবং আর্থিক বিষয়ে আত্মবিশ্বাস বাড়বে।

Advertisment

মিথুন রাশির জাতকদের দিনটি মোটামুটি স্বাভাবিক কাটবে। তবে শরীরের দিকে খেয়াল রাখা দরকার। পরিবারের কোনও ঘনিষ্ঠ সদস্যের আচরণ আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। ব্যবসায় বড় কোনও পরিবর্তন না করাই ভালো। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন এবং কথাবার্তায় সংযম বজায় রাখুন।

কর্কট রাশির জাতকদের প্রয়োজনে ভ্রমণ করতে হতে পারে, তবে সাবধানে চলাফেরা করা জরুরি। শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে মতবিরোধ বা বিশ্বাসঘাতকতার আশঙ্কা রয়েছে। কাজের পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখাই শ্রেয়। পরিবারে কোন দুঃখজনক ঘটনা মন খারাপের কারণ হতে পারে।

সিংহ রাশির জাতকদের জন্য দিনটি ইতিবাচক ইঙ্গিত বহন করছে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা মন ভালো করে দিতে পারে। ধর্মীয় ভ্রমণের পরিকল্পনা হতে পারে। বাড়িতে শুভ কোনও ঘটনার যোগ রয়েছে। ব্যবসায় গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব এবং শেয়ার বাজারে লাভের সম্ভাবনাও রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে চলা বিবাদের নিষ্পত্তি হতে পারে।

কন্যা রাশির জাতকদের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ নতুন দিশা দেখাতে পারে। তবে স্বাস্থ্যজনিত সমস্যা আর্থিক চাপ বাড়াতে পারে। ব্যবসায় বড় পরিবর্তন এড়িয়ে চলাই ভালো। সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারে বিবাদ দেখা দিতে পারে।

তুলা রাশির জাতকদের গুরুত্বপূর্ণ কাজে বাইরে যেতে হতে পারে। পরিবারে কোন দুঃসংবাদ আসতে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। যদিও পরিবার ও জীবনসঙ্গীর সহযোগিতা মানসিক শক্তি জোগাবে।

বৃশ্চিক রাশির জাতকদের জন্য দিনটি অনুকূল। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় দীর্ঘদিনের অমীমাংসিত কাজের সমাধান হতে পারে। ব্যবসায় আর্থিক লাভের যোগ রয়েছে এবং নতুন প্রকল্পের সূচনা হতে পারে। পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

ধনু রাশির জাতকদের নতুন অংশীদারিত্বে যাওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করা প্রয়োজন। ব্যবসায় ধার দেওয়া থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে এবং সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। স্বাস্থ্য সংক্রান্ত খরচও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশির জাতকদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে, বিশেষ করে রক্তচাপ সংক্রান্ত সমস্যায়। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সন্তানের পড়াশোনার কারণে মানসিক চাপ বাড়তে পারে। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ লাভজনক হতে পারে। ব্যবসা মোটামুটি স্বাভাবিক থাকবে।

কুম্ভ রাশির জাতকদের অন্যের প্রভাব থেকে নিজেকে দূরে রাখা জরুরি। অবিশ্বাস ও অহেতুক দোষারোপ সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। শান্ত ও সংযত মনোভাব বজায় রাখাই হবে সঠিক পথ। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া ক্ষতিকারক হতে পারে।

মীন রাশির জাতকদের প্রচেষ্টায় কিছু বাধা আসতে পারে। বিরোধীরা সক্রিয় থাকবে এবং ব্যবসায় মন্দার ইঙ্গিত রয়েছে। পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ দেখা দিতে পারে। শারীরিক স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন।

Weekly Horoscope Horoscope Bengali Horoscope