Toxic people to avoid: নতুন বছরে এই ৫ ধরনের মানুষ থেকে দূরে থাকুন, না হলে পিছিয়ে পড়বেন!

Toxic people to avoid: নতুন বছরে জীবন এগোতে চাইলে কিছু মানুষের থেকে দূরে থাকা জরুরি। কোন ৫ ধরনের মানুষ আপনার মানসিক শান্তি ও উন্নতির পথে বাধা, জেনে নিন সহজেই।

Toxic people to avoid: নতুন বছরে জীবন এগোতে চাইলে কিছু মানুষের থেকে দূরে থাকা জরুরি। কোন ৫ ধরনের মানুষ আপনার মানসিক শান্তি ও উন্নতির পথে বাধা, জেনে নিন সহজেই।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Toxic people to avoid: এই টক্সিকদের থেকে দূরে থাকুন।

Toxic people to avoid: এই টক্সিকদের থেকে দূরে থাকুন।

Toxic people to avoid: নতুন বছর মানেই এক নতুন আশা, নতুন লক্ষ্য এবং নিজের জীবনকে আরও ভালোভাবে গুছিয়ে নেওয়ার বিস্তর সুযোগ। অনেকেই নতুন বছরে কাজ, স্বাস্থ্য কিংবা আর্থিক পরিকল্পনা নিয়ে ভেবে থাকেন। কিন্তু, একটি বিষয় প্রায়শই উপেক্ষিত থেকে যায় এই ভাবনায়, তা হল সম্পর্ক। আমাদের চারপাশে থাকা মানুষগুলিই অনেক সময় দেখা যায় যে, আমাদের এগিয়ে যাওয়া বা পিছিয়ে পড়ার মূল কারণ হয়ে দাঁড়ান। তাই নতুন বছরে নিজের উন্নতির কথা ভাবলে কিছু মানুষের থেকে আমাদের সচেতনভাবেই দূরে থাকা অত্যন্ত জরুরি।

Advertisment

আসলে কিছু মানুষ আছেন, যাঁরা সবসময় নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচেন। যে কোনও ভালো খবরেও তাঁরা সমস্যা খুঁজে বের করতে ওস্তাদ। আপনি যদি নতুন কোনও পরিকল্পনার কথা বলেন, সঙ্গে সঙ্গে তাঁরা তার ব্যর্থতার দিকটি আপনার সামনে তুলে ধরবেন। দীর্ঘদিন এই ধরনের মানুষের সঙ্গে থাকলে নিজের ওপর আপনার বিশ্বাস কমতে শুরু করবে। আর, মন ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাবে। নতুন বছরে তাই নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে হলে এই ধরনের মানসিকতার মানুষদের থেকে দূরে থাকা দরকার।

আরও পড়ুন- আজ বৃহস্পতিবার কোন কাজ করলে আসবে টাকা, জানলে অবহেলা করবেন না!

আর এক ধরনের মানুষ হলেন যাঁরা সবসময় নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখাতে চান। তাঁদের জীবনে যা কিছু খারাপ ঘটে, তার জন্য সবসময় অন্যদের বা পরিস্থিতিকেই তাঁরা দায়ী করেন। নিজের ভুল স্বীকার করার মানসিকতা তাঁদের মধ্যে থাকে না। এই ধরনের মানুষের সঙ্গে বেশি সময় কাটালে আপনি অজান্তেই সেই একই মানসিকতায় অভ্যস্ত হয়ে পড়বেন। যা আপনার ব্যক্তিগত উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন- বিড়ালের মূর্তি থেকে অ্যাকোয়ারিয়াম, বাড়িতে রাখুন এই জিনিসগুলি, বদলে যেতে পারে খারাপ সময়

কিছু মানুষ আবার কেবল নিজের স্বার্থটা ছাড়া আর কিছুই বোঝেন না। আপনার সাফল্যে তাঁরা খুশি হওয়ার বদলে ঈর্ষান্বিতই হবেন। আর, সুযোগ পেলে আপনাকে ছোট করার চেষ্টা করবেন। বাইরে থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ করলেও ভিতরে ভিতরে তাঁরা আপনার অগ্রগতি মোটেও মেনে নিতে পারেন না। নতুন বছরে যদি আপনি সত্যিই এগোতে চান, তবে এই ধরনের মানুষের মুখোশ চিনে নেওয়াটাও অত্যন্ত জরুরি।

আরও পড়ুন- নতুন বছর শুরু হতেই এই ভুলগুলো শুধরে নিন, না হলে ২০২৬ জুড়ে আফসোস করতে হতে পারে!

এ ছাড়াও এমন মানুষজনও আছেন যাঁরা সবসময় অতীতেই আটকে থাকেন। পুরোনো ব্যর্থতা, পুরোনো কষ্ট কিংবা পুরোনো অভিযোগ নিয়েই তাঁদের জীবন সবসময় ঘোরে। তাঁরা নতুন সুযোগকে ভয় পান এবং পরিবর্তনকে সহজে মানতে চান না। এই ধরনের মানুষের সঙ্গে থাকলে নতুন বছরে নতুন কিছু শুরু করার আগ্রহ আপনার ধীরে কমে যেতে পারে। মনে রাখবেন, জীবন এগোয় কিন্তু পরিবর্তনের মাধ্যমে, সেই পরিবর্তনকে ভয় পাওয়া মানুষদের প্রভাব থেকে নিজেকে দূরে রাখা জরুরি।

আরও পড়ুন- সূর্যের শক্তিতে খুলবে ভাগ্য, এই জন্ম তারিখগুলির জন্য ২০২৬-এ পদোন্নতির যোগ প্রবল!

আর একটি ক্ষতিকর শ্রেণির মানুষ হলেন যাঁরা আপনার সময় এবং শক্তির মূল্যই বোঝেন না। তাঁরা অপ্রয়োজনীয় কথাবার্তা, অভিযোগ কিংবা নাটক তৈরি করে আপনার মানসিক শক্তি শুষে নেওয়ার চেষ্টা করেন। দিনের শেষে আপনি বুঝতেই পারেন না যে, কেন এত ক্লান্ত লাগছে। নতুন বছরে নিজের লক্ষ্য পূরণ করতে চাইলে সময় ও মানসিক শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দূরে থাকা মানে সম্পর্ক ছিন্ন নয়

এই ধরনের মানুষদের থেকে দূরে থাকা মানে কিন্তু সম্পর্ক ছিন্ন করা নয়, বরং নিজের সীমানাটা নির্ধারণ করা। সকলের সঙ্গে সব কথা ভাগ করে নেওয়া বা সব সমস্যার দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার প্রয়োজন নেই, একথা মাথায় রাখুন। নতুন বছরে নিজেকে অগ্রাধিকার দেওয়াটা আপনার দরকার। এটা কোনও স্বার্থপরতা নয়, বরং সুস্থ থাকার একটি অনন্য উপায়।

দেখা যায় যে, অনেক সময় আমরা অভ্যাসবশত কিছু সম্পর্ক আঁকড়ে ধরে রাখি, যদিও তা আমাদের ক্ষতি করে থাকে। নতুন বছর আপনার সেই অভ্যাস বদলানোরই সেরা সময়। নিজের জীবনে কারা আপনাকে অনুপ্রাণিত করছে এবং কারা আপনাকে পিছিয়ে দিচ্ছে, তা ভেবে দেখাই এখন আপনার প্রথম ধাপ।

people toxic