Travel muhurat 2026: পুজোর ছুটিতে বেড়াতে যাবেন, এই দিনগুলোয় যাত্রা শুরু করা কি আদৌ শুভ?

Travel muhurat 2026: পুজোর ছুটি বা লম্বা ছুটিতে বেড়াতে যাওয়ার আগে জানুন বেড়ানোর সেরা মুহূর্ত (Travel muhurat 2026) কোনটি। জ্যোতিষ মতে কোন দিনে যাত্রা শুরু করা অশুভ, বিস্তারিত জানুন।

Travel muhurat 2026: পুজোর ছুটি বা লম্বা ছুটিতে বেড়াতে যাওয়ার আগে জানুন বেড়ানোর সেরা মুহূর্ত (Travel muhurat 2026) কোনটি। জ্যোতিষ মতে কোন দিনে যাত্রা শুরু করা অশুভ, বিস্তারিত জানুন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Travel muhurat 2026: ভ্রমণের শুভ মুহূর্ত কবে, জেনে নিন।

Travel muhurat 2026: ভ্রমণের শুভ মুহূর্ত কবে, জেনে নিন।

Travel muhurat 2026: পুজোর ছুটি মানেই অনেকের মনে ঘোরাঘুরির প্ল্যান। দীর্ঘদিনের কাজের চাপ, শহরের কোলাহল আর একঘেয়ে জীবনের মাঝখানে কয়েকটা দিনের ভ্রমণ যেন নতুন করে বাঁচার রসদ জোগায়। নতুন বছর শুরু হতেই অনেকেই ক্যালেন্ডার দেখে ঠিক করে ফেলেছেন কবে কোথায় বেড়াতে যাওয়া যায়। বিশেষ করে যাঁরা চাকরি করেন, তাঁদের কাছে অফিসের ছুটিই ভ্রমণের সময় ঠিক করার প্রধান মাপকাঠি। কিন্তু সেই তারিখটি যাত্রা শুরুর জন্য আদৌ শুভ কি না, সে বিষয়টি বেশির ভাগ ক্ষেত্রেই উপেক্ষিত থেকে যায়।

Advertisment

জ্যোতিষশাস্ত্র বলছে, ভ্রমণ কেবল আনন্দের বিষয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ কর্মও। যাত্রা শুরুর সময় গ্রহের অবস্থান অনুকূল না হলে পথে বাধা, শারীরিক সমস্যা বা মানসিক অস্থিরতার সম্ভাবনা তৈরি হতে পারে। সেই কারণেই প্রাচীনকাল থেকেই যাত্রা শুরুর আগে শুভ দিনক্ষণ দেখার রীতি চলে আসছে। বিশেষ করে দূর ভ্রমণ বা পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

আরও পড়ুন- অজান্তে করা ভুলের জন্যও পড়তে হয় শনির কোপে! দেখলে বুঝবেন গ্রহরাজ রেগে গিয়েছেন

২০২৬ সালে পুজোর ছুটি, গরমের ছুটি বা শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলে কিছু নির্দিষ্ট দিন এড়িয়ে চলাই শ্রেয়। জ্যোতিষ মতে, বছরের প্রতিটি মাসেই কয়েকটি করে দিন রয়েছে, যেগুলি যাত্রা শুরুর জন্য অনুকূল নয়। এই দিনগুলিতে ভ্রমণ শুরু করলে অকারণে দেরি, পরিকল্পনা ভেস্তে যাওয়া বা নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হতে পারে বলে বিশ্বাস করা হয়।

আরও পড়ুন- কেউ স্পষ্টবাদী, কেউ কর্মঠ, কেউ আবার আদুরে! মেয়েদের স্বভাব কেমন হয়, জানালেন জ্যোতিষী

বছরের শুরু জানুয়ারি মাসে তেরো, ষোলো, বাইশ ও একত্রিশ তারিখ যাত্রা শুরুর জন্য শুভ নয় বলে ধরা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে চার, সাত, আট এবং পঁচিশ তারিখ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মার্চ মাসে বাইশ, ছাব্বিশ ও ঊনত্রিশ তারিখ দূরে যাত্রা না করাই ভাল হবে। এপ্রিল মাসে তেরো, ষোলো, বাইশ এবং পঁচিশ তারিখকে অশুভ বলা হয়েছে।

আরও পড়ুন- বেরোনোর সময় হাঁচি হলে কি বিপদ নিশ্চিত? শুভ কাজের আগে হাঁচি সত্যিই অশুভ, নাকি সবটাই কুসংস্কার?

গরমের ছুটির সময় মে মাসে অনেকেই বেড়াতে যান, কিন্তু জ্যোতিষ মতে চার, সাত, আট ও তেরো মে যাত্রা শুরুর জন্য ভাল নয়। জুন মাসে বাইশ, ছাব্বিশ, সাতাশ এবং ঊনত্রিশ তারিখ ভ্রমণ পরিকল্পনা থেকে বাদ রাখাই নিরাপদ। জুলাই মাসে চার, সাত, আট এবং পনেরো তারিখ যাত্রা শুরু করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

আরও পড়ুন- নতুন বছরে বাড়ির কোন দিকের দেওয়ালে ক্যালেন্ডার টাঙানো শুভ, কীসে বাড়বে অশুভ প্রভাব?

বর্ষার শেষে অগস্ট মাসে ষোলো, বাইশ, পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ভ্রমণের জন্য অশুভ বলে বিবেচিত। সেপ্টেম্বরে তেরো, ষোলো, ছাব্বিশ ও ঊনত্রিশ তারিখ যাত্রা শুরু করা উচিত নয়। পুজোর মাস অক্টোবরের ক্ষেত্রে সাত, আট, ছাব্বিশ ও একত্রিশ তারিখ ভ্রমণের জন্য অনুকূল নয় বলে জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে।

বছরের শেষ ভাগে নভেম্বর মাসে তেরো, ষোলো ও বাইশ তারিখ ভ্রমণ পরিকল্পনা না করাই ভাল। ডিসেম্বর মাসে ষোলো, বাইশ ও সাতাশ তারিখ যাত্রা শুরুর জন্য অশুভ বলে মনে করা হচ্ছে। এই দিনগুলিতে বেড়াতে গেলে অপ্রত্যাশিত ঝামেলা বা মানসিক চাপ বাড়তে পারে বলে বিশ্বাস।

সচেতনতার জন্য

তবে মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্র ভয়ের জন্য নয়, সচেতনতার জন্য। সব সময় যে অশুভ দিনেই বিপদ ঘটবে এমন নয়, আবার শুভ দিনেও সাবধানতা জরুরি। কিন্তু গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক বেড়ানো বা বহুদিনের পরিকল্পিত যাত্রার ক্ষেত্রে শুভ দিনক্ষণ দেখে নিলে মানসিক শান্তি অনেকটাই বজায় থাকে। তাই পুজোর ছুটিতে বা অন্য কোনও ছুটিতে বেড়াতে যাওয়ার আগে কেবল ছুটির দিন নয়, যাত্রা শুরুর শুভ সময়ও একবার দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

travel muhurat 2026