Vastu Cleaning Rules: ঘর মোছার জলে শুধু নুন দিলেই অশুভ শক্তি দূর হবে না, সঠিক নিয়ম না মানলে এইসব ক্ষতি হওয়ার সম্ভাবনা!

Vastu Cleaning Rules: ঘর মোছার জলে নুন ব্যবহার করলেই কি অশুভ শক্তি দূর হয়? বাস্তুমতে ঘর মোছার সঠিক সময়, নিয়ম এবং ভুল জানুন। এখানে বিস্তারিত পড়ুন।

Vastu Cleaning Rules: ঘর মোছার জলে নুন ব্যবহার করলেই কি অশুভ শক্তি দূর হয়? বাস্তুমতে ঘর মোছার সঠিক সময়, নিয়ম এবং ভুল জানুন। এখানে বিস্তারিত পড়ুন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Vastu Cleaning Rules: ঘর মোছার সময় বাস্তুর এই নিয়মগুলো মেনে চলুন।

Vastu Cleaning Rules: ঘর মোছার সময় বাস্তুর এই নিয়মগুলো মেনে চলুন।

Vastu Cleaning Rules: ঘর শুধু চার দেওয়ালের একটি জায়গা নয়, এটি মানুষের মানসিক শান্তি এবং দৈনন্দিন শক্তিরও প্রধান উৎস। বাস্তুশাস্ত্র মতে, একটি বাড়ির ভেতরে কী ধরনের শক্তি কাজ করবে তা অনেকটাই নির্ভর করে সেই ঘরের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের ওপর। অনেকেই মনে করেন, নিয়মিত ঘরে ঝাড়ু দেওয়া ও মোছা হলেই বাড়িতে শুভ শক্তির প্রবাহ বজায় থাকে। কিন্তু বাস্তব সত্য হল, সঠিক নিয়ম না মেনে ঘর মোছা হলে তার সুফলের বদলে কুফলও দেখা দিতে পারে।

Advertisment

ঘর মোছার জল

বর্তমানে অনেক বাড়িতেই ঘর মোছার জলে নুন মেশানোর রীতি চালু আছে। বিশ্বাস করা হয়, নুন অশুভ শক্তি শোষণ করে নেয় এবং ঘরের পরিবেশকে শুদ্ধ করে। এই ধারণা পুরোপুরি ভুল নয়, তবে অসম্পূর্ণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী, কেবল নুন মিশিয়ে ঘর মুছলেই নেতিবাচক শক্তি দূর হয় না। সময়, নিয়ম এবং ব্যবহারের পদ্ধতি ঠিক না হলে এই অভ্যাস থেকেই উল্টো প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন- এই টোটকায় টাকা আসবে হু-হু করে, পছন্দের মানুষও গ্রহণ করবে প্রেমের প্রস্তাব!

বাস্তুমতে ঘর মোছার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল সূর্যোদয়ের পর। সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর মুছলে ঘরে জমে থাকা নেতিবাচক শক্তি দূর হয়। এই সময় ঘর মোছা হলে সূর্যের প্রাকৃতিক শক্তি ঘরের ভেতরে প্রবেশ করে এবং পরিবেশকে ইতিবাচক করে তোলে। দুপুরের সময় বা সূর্য মধ্যগগনে থাকার সময় ঘর মোছা বাস্তুশাস্ত্র সম্মত নয়। এতে ঘরের শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে বলেই মনে করা হয়।

আরও পড়ুন- ফেব্রুয়ারিতে কবে বিজয়া একাদশী? জেনে নিন শুভ সময়, উপবাস বিধি এবং এর ধর্মীয় গুরুত্ব

অনেকেই অফিস বা কাজ সেরে সন্ধ্যার পর ঘর মোছেন। বাস্তুশাস্ত্র মতে এটি অত্যন্ত অশুভ। সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু দিলে বা মুছলে ঘরের শুভ শক্তি বাইরে বেরিয়ে যেতে পারে। শাস্ত্রমতে বলা হয়, এই সময়ে ঘর পরিষ্কার করলে লক্ষ্মীদেবী অসন্তুষ্ট হন, যার প্রভাব সংসারের আর্থিক স্থিতি ও মানসিক শান্তির ওপর পড়তে পারে। তাই সকালেই ঘর পরিষ্কার করার কাজ সেরে ফেলার চেষ্টা করা উচিত।

আরও পড়ুন- স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, ব্যবসা ও প্রেমের ব্যাপারে মিথুন রাশির বছর কাটবে কেমন?

ঘর মোছার পর ব্যবহৃত কাপড়, মপ বা বালতি যেখানে-সেখানে ফেলে রাখা উচিত নয়। এই জিনিসগুলিতে নোংরা জল ও নেতিবাচক শক্তির প্রভাব থেকে যেতে পারে। কাজ শেষ হলে পরিষ্কার জল দিয়ে সেগুলি ধুয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া উচিত। এতে ঘরের ভেতরে অযাচিত শক্তি জমে থাকার সম্ভাবনা কমে।

আরও পড়ুন- বছরজুড়ে ‘পৌষ মাস’! মার্চে চাকরি, সেপ্টেম্বরে সাফল্য—২০২৬ সালে আপনার রাশির সবচেয়ে শুভ মাস কোনটি?

আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিদিন নুন মিশিয়ে ঘর মোছা বাস্তুশাস্ত্র মতে সঠিক নয়। বিশেষ করে বৃহস্পতিবার ও রবিবার নুন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলেই ধরা হয়। এই দুই দিনে নুনের পরিবর্তে লেবু মেশানো জল ব্যবহার করা যেতে পারে। লেবুকে শুদ্ধতার প্রতীক হিসেবে ধরা হয় এবং এটি ঘরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বলেই বিশ্বাস করা হয়।

অনেকে ঘর মোছার পর সন্ধ্যার সময় সেই নোংরা জল বা আবর্জনা বাড়ির বাইরে ফেলে দেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, সন্ধ্যার পর ঘর থেকে আবর্জনা বা মোছার জল বাইরে ফেলা উচিত নয়। এতে ঘরের শুভ শক্তি নষ্ট হয় এবং অশুভ প্রভাব বাড়তে পারে। এই কাজগুলি দিনের আলো থাকতেই সেরে নেওয়া সবচেয়ে ভালো।

Cleaning Vastu