/indian-express-bangla/media/media_files/2025/12/29/vastu-tips-for-wall-clock-2025-12-29-17-47-25.jpg)
Vastu Tips for Wall Clock: বাস্তু অনুযায়ী বাড়িতে ঘড়ি টাঙিয়ে রাখার নিয়ম জেনে নিন।
Vastu Tips for Wall Clock: জীবনে শান্তির জন্য বাস্তুর নিয়ম মানা অত্যন্ত জরুরি। আর, বাস্তুর নিয়ম মানার ক্ষেত্রে দেওয়াল ঘড়ির গুরুত্ব অপরিসীম। এই নিয়ম বলে যে, দেয়ালের নির্দিষ্ট দিকে ঘড়ি রাখলে ঝামেলা বাড়ে। কারণ, তাতে দেবী লক্ষ্মী ক্রোধান্বিত হন। বিশেষজ্ঞরা বলে থাকেন যে আমাদের বাড়ি, কর্মক্ষেত্র যদি বাস্তুনীতি মেনে তৈরি হয়, তাহলে জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। আমরা দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাই। আর, বাস্তুনীতি মেনে তৈরি না হলে অভাব ঘটে সুখ এবং সমৃদ্ধির। দারিদ্র্যও বিরাজ করে।
আর, যদি ঘরের জিনিসপত্র ঠিক দিকে রাখা না হয়, তাহলে সুখ নষ্ট হয়ে যায়। আর, ঘরের ভিতরে দেয়াল ঘড়ি ভুল দিকে রাখলে বা ভুল জায়গায় রাখলে একজন ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এটি আপনার বা আপনার পরিবারের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। সেই কারণে বাড়িতে ঘড়ি রাখার সময় এই বাস্তুর নিয়মগুলো মানা জরুরি।
আরও পড়ুন- স্বল্প চেনা মানুষের দেওয়া এই ৪ খাবার, খেলেই জীবনে ঢুকে পড়তে পারে নেগেটিভ এনার্জি!
ঘড়িগুলো ভুল করে এদিকে রাখবেন না
বাস্তুশাস্ত্র বলছে, ঘড়ি কখনও ঘরের দক্ষিণ দিকে রাখা উচিত নয়। কারণ, এই দিকটিকে পূর্বপুরুষ এবং যমরাজের বাসস্থান বলে মনে করা হয়। তাই, কখনও ঘরের দক্ষিণ দিকে ঘড়ি রাখা উচিত নয়। এতে জীবনে সমস্যা তৈরি হতে পারে। এমনকী, পরিবারের সদস্যদের জীবনের অগ্রগতিতেও আসতে পারে বাধা।
আরও পড়ুন- ব্রেকফাস্টে এই ৫ খাবারের ভুলে নীরবে পচতে শুরু করে আপনার অন্ত্র, আজই বদলান অভ্যাস
ঘরের এই দিকে রাখুন ঘড়ি
বাস্তু অনুসারে বাড়ির উত্তর, পূর্ব এবং পশ্চিম দিকে সর্বদা একটি ঘড়ি রাখা সর্বদা শুভ বলে মনে করা হয়। আর, সেটা রাখলে জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে। দেবী লক্ষ্মীর আশীর্বাদও নিশ্চিত পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের দরজার ওপরে কখনও ঘড়ি ঝুলিয়ে রাখা উচিত নয়। সেটা হলে দর্শনার্থীদের জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। ঘরে নেতিবাচকতা তৈরি হয়। বাস্তু দেবতা রেগে যান।
আরও পড়ুন- শীতের বিষণ্ণতা কাটাতে সহজ ও কার্যকর উপায়, পান মানসিক স্বস্তি, ফিরুন স্বাভাবিক জীবনে
যে ঘড়ি পড়বেন না
বিশেষজ্ঞদের মতে, ঘরে কখনও ভাঙা কাচের ঘড়ি রাখা উচিত নয়। সেটা রাখলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে। পরিবারের সদস্যদের ওপর পড়তে পারে বিরূপ প্রভাব। এর জেরে অপ্রয়োজনীয় ব্যয় এবং স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
আরও পড়ুন- প্রতিদিন জলপাই তেল খেলে শরীরে কী ঘটে? জানলে আজ থেকেই বদলে ফেলবেন অভ্যাস!
বাস্তুবিদদের মতে গোলাকার, অষ্টভুজাকার, ডিম্বাকার এবং পেন্ডুলাম ঘড়ি শুভ। এগুলো ঘরে থাকলে পরিবারের সর্বাঙ্গীণ উন্নতি হয়। যদিও সেনিয়েও বাস্তুবিদদের মধ্যে মতভেদ আছে। অনেক বাস্তুবিদ যেমন মনে করেন যে পেন্ডুলাম ঘড়ি নাকি মোটেও শুভ নয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us