Vastu Tips for Wall Clock: ঘরের দেওয়ালে কেমন আকৃতির ঘড়ি ঝোলানো শুভ? সময় এগিয়ে রাখা কি অশুভ, কী জানালেন জ্যোতিষী?

Vastu Tips for Wall Clock: ঘরের দেওয়ালে ভুল ঘড়ি ঝোলালে নষ্ট হতে পারে ভাগ্য। বাস্তু টিপস অনুযায়ী কোন আকৃতির ঘড়ি, কোন দিকে এবং কেমন সময়ে রাখা শুভ? জেনে নিন জ্যোতিষীর পরামর্শ।

Vastu Tips for Wall Clock: ঘরের দেওয়ালে ভুল ঘড়ি ঝোলালে নষ্ট হতে পারে ভাগ্য। বাস্তু টিপস অনুযায়ী কোন আকৃতির ঘড়ি, কোন দিকে এবং কেমন সময়ে রাখা শুভ? জেনে নিন জ্যোতিষীর পরামর্শ।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Room

Vastu Tips: বাস্তুর নিয়মকানুন জেনে নিন।

Vastu Tips for Wall Clock: প্রায় প্রতিটি বাড়িতেই দেওয়ালঘড়ি থাকে। সময় জানার জন্যই মূলত আমরা ঘরের দেওয়ালে ঘড়ি ঝুলাই। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, দেওয়ালঘড়ি শুধু সময়ই জানায় না, এটি আমাদের জীবনের সময়চক্র ও ভাগ্যের গতিপথকেও প্রভাবিত করে। অনেক সময় দেখা যায়, সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ করে কাজে বাধা আসছে, অর্থনৈতিক স্থবিরতা তৈরি হচ্ছে কিংবা মানসিক অশান্তি বাড়ছে। বাস্তুশাস্ত্র মতে, এর পিছনে বাড়ির ভেতরে রাখা কিছু জিনিসের ভুল অবস্থান দায়ী হতে পারে, যার মধ্যে দেওয়ালঘড়িও অন্যতম।

Advertisment

জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র 

জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরে কোন ধরনের ঘড়ি রাখা হচ্ছে, সেটির আকৃতি কেমন, কোন দিকে ঝোলানো হয়েছে এবং সেটির সময় ঠিক আছে কি না—এই সব কিছুর ওপর বাড়ির পজ়িটিভ ও নেগেটিভ শক্তির ভারসাম্য নির্ভর করে। ভুল আকৃতি বা ভুল দিকে রাখা ঘড়ি ধীরে ধীরে জীবনের গতি থামিয়ে দিতে পারে বলে বিশ্বাস করা হয়।

আরও পড়ুন- মাসের ১০ দিনেই পকেট ফাঁকা? এই টিপস মানলেই বদলাবে অর্থভাগ্য, দূর হবে টাকার টান!

ঘড়ির আকৃতির বিষয়টি বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোলাকার বা বৃত্তাকার ঘড়িকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই ধরনের ঘড়ি যে কোনও ঘরে ঝোলানো যেতে পারে এবং এটি পারিবারিক সম্পর্কের দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করে বলে বিশ্বাস। ডিম্বাকার ও অষ্টভুজাকার ঘড়িও শুভ ফল দেয়। পেন্ডুলাম ঘড়ি বসার ঘরে রাখলে ঘরে গতিশীলতা ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তবে শোয়ার ঘরে পেন্ডুলাম ঘড়ি রাখা উচিত নয়, কারণ এর দোল খাওয়া গতি স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে বলে জ্যোতিষীরা মনে করেন।

আরও পড়ুন- সকালে হাত থেকে এই ৪ জিনিস পড়লে নষ্ট হতে পারে ভাগ্য, কী বলছে বাস্তু শাস্ত্র?

ঘড়ি ঝোলানোর দিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুমতে বাড়ির উত্তর ও পূর্ব দিকের দেওয়ালে ঘড়ি ঝোলানো সবচেয়ে শুভ। এই দুই দিক অর্থভাগ্য, উন্নতি ও নতুন সুযোগের প্রতীক। এই দিকে ঘড়ি থাকলে জীবনে অগ্রগতি আসে এবং মানসিকভাবে মানুষ আরও স্থির থাকে। দক্ষিণ দিকে ঘড়ি ঝোলানোকে অশুভ ধরা হয়, কারণ এতে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস। একই ভাবে বাড়ির সদর দরজার ঠিক উপরে ঘড়ি ঝোলানোও অনুচিত, কারণ এতে বাড়ির ভেতরে প্রবেশ করা পজ়িটিভ শক্তি বাধাপ্রাপ্ত হয়।

আরও পড়ুন- তুলসী পাতা তোলার সময় দিনের দিকে খেয়াল না রাখলে হতে পারে বড় ক্ষতি

ঘড়ির ডায়েল বা চেহারার দিকেও নজর দেওয়া জরুরি। খুব রংচঙে, অতিরিক্ত নকশা করা বা ছবি আঁকা ডায়েলের ঘড়ি বাড়িতে রাখা ঠিক নয়। এতে জীবনে জটিলতা ও অস্থিরতা বাড়তে পারে। স্বচ্ছ, সাদা বা হালকা রঙের ডায়েল মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। শোয়ার ঘরে ঘড়ি কখনও মাথার ঠিক ওপরে ঝোলানো উচিত নয়, কারণ এতে কাজের ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস কমে যেতে পারে। ভাঙা কাচের ঘড়ি বা নষ্ট ডায়েলের ঘড়ি ঘরে রাখা একেবারেই অনুচিত।

আরও পড়ুন- শনির গোচর ২০২৬-এ, খুলবে তুলা-সহ এই রাশিগুলির ভাগ্যের দরজা, প্রবল ধনলাভের যোগ

সময় সংক্রান্ত বিষয়টি বাস্তুশাস্ত্রে সবচেয়ে সংবেদনশীল বলে ধরা হয়। অনেকেই ইচ্ছাকৃতভাবে ঘড়ির সময় এগিয়ে রাখেন, যাতে কাজে দেরি না হয়। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, এক-দুই মিনিটের বেশি সময় এগিয়ে বা পিছিয়ে রাখা অশুভ। এতে জীবনের স্বাভাবিক গতি ব্যাহত হয়। একইভাবে বন্ধ ঘড়ি বা খারাপ ঘড়ি ঘরে জমিয়ে রাখা উচিত নয়। বন্ধ ঘড়ি জীবনের স্থবিরতার প্রতীক। ঘড়ি যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তা হলে দ্রুত সেটি ঠিক করা প্রয়োজন, নইলে কাজের অগ্রগতি থমকে যেতে পারে বলে মনে করা হয়।

Vastu Tips clock