/indian-express-bangla/media/media_files/2025/06/02/iLtNGavFXX7KcRD5iONI.jpg)
Mirror: আয়না।
Vastu Tips: বাস্তু টিপস নিয়ে আলোচনা শুরু হলেই যে বিষয়টি বারবার উঠে আসে, তা হল ঘরের আয়নার অবস্থান। আমাদের বাড়িতে আয়না শুধু প্রয়োজনীয় জিনিস নয়, এটি গৃহসজ্জারও গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, আয়না কোথায় রাখা হচ্ছে তার ওপর বাড়ির পরিবেশ ও পরিবারের মানসিক অবস্থার প্রভাব পড়তে পারে। বিশেষ করে বিছানার সামনে আয়না রাখা হলে তা নানা সমস্যার কারণ হতে পারে বলেই মনে করা হয়।
বাস্তুমতে আয়না
বাস্তু মতে আয়না একটি প্রতিফলক বস্তু, যা শুধু আমাদের চেহারাই নয়, ঘরের শক্তিকেও প্রতিফলিত করে। বাস্তুশাস্ত্র অনুসারে, শোবার ঘর হল বিশ্রাম ও মানসিক শান্তির স্থান। এই ঘরে যদি আয়না সরাসরি বিছানার সামনে থাকে, তাহলে তা নেগেটিভ শক্তি বাড়িয়ে দিতে পারে বলে বিশ্বাস করা হয়। অনেকের মতে, এতে অকারণ অশান্তি, মানসিক চাপ ও অস্বস্তি তৈরি হয়।
আরও পড়ুন- ধনু রাশির এবছর কেমন যাবে? স্বাস্থ্য, চাকরি, প্রেম ও অর্থভাগ্য সম্পর্কে জানুন বিস্তারিত!
বিছানার সামনে আয়না রাখলে (Mirror in Front of Bed) রাখলে তার সবচেয়ে বড় প্রভাব পড়ে ঘুমের ওপর। রাতে ঘুমের সময় শরীর ও মন বিশ্রামে থাকে। কিন্তু আয়নায় নিজের প্রতিবিম্ব বা ঘরের প্রতিফলন দেখা গেলে অবচেতন মনে অস্থিরতা তৈরি হতে পারে। এর ফলে ঘুম আসতে দেরি হয়, মাঝরাতে ঘুম ভেঙে যায় বা দুঃস্বপ্ন দেখা দিতে পারে। দীর্ঘদিন এমন চলতে থাকলে মানসিক ক্লান্তি ও বিরক্তি বেড়ে যায়।
আরও পড়ুন- জীবনের প্রতি বাঁকে বাধা, সাফল্যের পথে বারবার ধাক্কা খায় এই ৭ রাশি
বাস্তু বিশেষজ্ঞরা আরও বলেন, বিছানার সামনে আয়না থাকলে দাম্পত্য জীবনে টানাপড়েন বাড়তে পারে। আয়নায় দু’জনের প্রতিবিম্ব প্রতিফলিত হওয়াকে অনেকে তৃতীয় শক্তির উপস্থিতির প্রতীক বলে মনে করেন। যদিও এর বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও বহু মানুষ ব্যক্তিগত অভিজ্ঞতায় এমন সমস্যার কথা জানিয়েছেন। ফলে Vastu Shastra মেনে চলতে আগ্রহীরা এই বিষয়টিকে গুরুত্ব দেন।
আরও পড়ুন- মহাশিবরাত্রির সঠিক তারিখ ও সময় কখন, শিবরাত্রির এই বিষয়গুলো জানেন?
তবে বাস্তব জীবনে সব সময় আয়নার অবস্থান বদলানো সম্ভব হয় না। আধুনিক ফ্ল্যাট বা ছোট ঘরে সাজসজ্জার কারণে আয়না অনেক সময় বিছানার সামনেই থাকে। এমন পরিস্থিতিতে কিছু সহজ উপায় মেনে চলা যেতে পারে। ঘুমোতে যাওয়ার আগে মোটা কাপড় বা পর্দা দিয়ে আয়নাটি ঢেকে রাখা একটি প্রচলিত সমাধান। এতে আয়নার প্রতিফলন সরাসরি চোখে পড়বে না এবং মানসিক অস্বস্তিও কম হতে পারে।
আরও পড়ুন- কিশোরবেলার প্রথম প্রেমের সঙ্গ কখনও ছাড়ে না এই ৪ রাশি
আরও একটি উপায় হল খাটের অবস্থান সামান্য বদলে দেওয়া, যাতে শোয়ার সময় সরাসরি আয়নায় নিজেকে দেখা না যায়। যদি আয়নাটি আলমারির দরজায় লাগানো থাকে, তাহলে স্লাইডিং দরজা বন্ধ রেখে ঘুমানো যেতে পারে। ছোট আয়না হলে সেটিকে অন্য দেওয়ালে সরানো ভালো।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us