/indian-express-bangla/media/media_files/2025/04/14/SVMnk5JdiipshSs629OO.jpg)
Rashi: গ্রহের হেরফেরে বদলে যেতে পারে ভাগ্য।
Weekly Zodiac Prediction: সোমবার ৮ থেকে ১৪ ডিসেম্বর ২০২৫-এর সপ্তাহটি বারো রাশির জীবনে বিভিন্ন পরিবর্তন ও নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। গ্রহগত কারণে কিছু রাশির জন্য এটি উন্নতির সময়, আবার কিছু রাশিকে সতর্ক থাকতে হবে। সপ্তাহজুড়ে স্বাস্থ্য, অর্থ, কর্মজীবন, পারিবারিক পরিবেশ ও শিক্ষাক্ষেত্রে কী পরিবর্তন দেখা যেতে পারে তা রাশি অনুযায়ী বিস্তারিতভাবে নীচে তুলে ধরা হল।
মেষ
মেষ রাশির জাতকদের এই সপ্তাহে শারীরিকভাবে স্বস্তি অনুভূত হবে। বিশেষ করে যাঁরা অনিয়মিত জীবনধারার কারণে শক্তি হারাচ্ছিলেন, তাঁরা নতুন করে উদ্যম ফিরে পাবেন। বাইরে সময় কাটানো, ব্যায়াম কিংবা খেলাধুলায় অংশ নেওয়া বিশেষভাবে উপকারী হবে। পরিবারের সঙ্গে আর্থিকভাবে লাভজনক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, কারণ এই সময়ে গৃহসম্পর্কিত বিনিয়োগ সৌভাগ্য বয়ে আনতে পারে। পারিবারিক সম্পর্ক উন্নত হবে এবং পুরোনো ভুল বোঝাবুঝিও কমে যাবে। কর্মস্থলে শত্রু বা বিরোধীরা মাথা তুললেও তারা কোনও ক্ষতি করতে পারবে না।
আরও পড়ুন- কীভাবে সাজাবেন নবদম্পতির ঘর? ফুলশয্যার সময় মাথায় রাখুন বাস্তুর এই নিয়মগুলি
বৃষ
বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি স্বাস্থ্যের উন্নতি এনে দেবে। বিশেষ করে যাঁদের বয়স ৫০-এর বেশি, তাঁরা হাঁটাচলা এবং দৈনন্দিন রুটিনে আরাম পাবেন। পরিবারের কারও সঙ্গে ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তবে খরচ কিছুটা বেশি হতে পারে। আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলাই ভালো। কর্মজীবনে নতুন চ্যালেঞ্জ সামনে আসবে, তবে অভিজ্ঞতা এবং পরিচিতজনদের সহায়তায় সমস্যা কাটিয়ে ওঠা সহজ হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো করতে পারবে এবং মনোযোগ ধরে রাখতে সক্ষম হবে।
আরও পড়ুন- সুপারি দিয়ে এই উপায়গুলি করলেই জীবনে আসবে উন্নতির স্রোত!
মিথুন
মিথুন রাশির জাতকদের চোখ-সংক্রান্ত সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি মিলবে। হালকা ব্যায়াম এবং খোলা জায়গায় হাঁটা স্বাস্থ্যকে আরও উন্নত করবে। হঠাৎ অতিথির আগমন বাড়িতে ব্যস্ততা বাড়ালেও খরচ কিছুটা বেশি হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের সমর্থন কম পাওয়া যেতে পারে, যা মনখারাপের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন পথ খুলে যাবে, এবং বিদেশ সংক্রান্ত কাজেও সুসংবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল। শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে ধৈর্য প্রয়োজন।
আরও পড়ুন- ৭–১৩ ডিসেম্বর ২০২৫, কারা জিততে পারেন লটারি, দেখে নিন এখানে
কর্কট
কর্কট রাশির জাতকদের সপ্তাহটি খাদ্যাভ্যাস ঠিক রাখার পরামর্শ দিচ্ছে। অল্পে ক্লান্ত হয়ে পড়ার ঘটনা এবং স্থূলতা কমবে। অর্থভাগ্য শক্তিশালী থাকবে এবং পরিকল্পিত ভাবে অর্থ সঞ্চয় করা সফল হবে। পারিবারিক টানাপোড়েন থাকলেও বড় কোনও সমস্যা হবে না। কর্মক্ষেত্রে জরুরি ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে দেখে নেওয়া জরুরি। যাঁদের উচ্চশিক্ষায় অতিরিক্ত ব্যয় হতে পারে, তাঁদের জন্য পরিবার থেকে সহায়তা নেওয়ার এটাই ভালো সময়।
আরও পড়ুন- বর্ষশেষে এই ডিসেম্বরে কোন রাশির সম্পর্কে বাড়বে উষ্ণতা, কার শীতলতা? দেখে নিন
সিংহ
সিংহ রাশির জাতকরা সপ্তাহের শুরুতে কিছুটা অসুস্থতা অনুভব করতে পারেন। অতএব অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। সপ্তাহের শেষভাগে শক্তি এবং মনোযোগ ফিরে আসবে। আর্থিকভাবে ভালো সময়, যে কোনও বিনিয়োগ লাভজনক হতে পারে। পারিবারিক পরিবেশ স্বাভাবিক থাকবে এবং আপনজনদের জন্য কিছু ছোট উপহার সম্পর্ককে আরও মজবুত করবে। কর্মক্ষেত্রে পুরোনো কাজ পুনরায় শুরু করতে বাধা আসতে পারে, তবে ধৈর্য ধরে এগোলে পরিস্থিতি ভালো হবে।
কন্যা
কন্যা রাশির জাতকদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর করে এগোলে আর্থিক লাভ আসবে। দাতব্য কাজ ও ধর্মীয় অনুষ্ঠানে সময় কাটালে মানসিক শান্তি মিলবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ মিলবে, তবে আবেগের দ্বারা সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার সুযোগের খবর পেতে পারেন।
তুলা
তুলা রাশির জাতকদের সম্পর্ক এবং বন্ধুত্বের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। কারও স্বার্থপর আচরণ মানসিক চাপ দিতে পারে। সপ্তাহটি সৌভাগ্যপূর্ণ, বিশেষ করে পুরোনো ঋণ পরিশোধ বা কোনও জটিল কাজ সমাধানের ক্ষেত্রে তো বটেই। পারিবারিক কারও পরামর্শে আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীরাও লাভ করতে পারেন। শিক্ষার্থীরা দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন।
বৃশ্চিক
তুলা রাশির জাতকদের সম্পর্ক এবং বন্ধুত্বের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। কারও স্বার্থপর আচরণ মানসিক চাপ দিতে পারে। পুরোনো ঋণ পরিশোধ বা কোনও জটিল কাজ সমাধানের ক্ষেত্রে সপ্তাহটি সৌভাগ্যপূর্ণ। পারিবারিক কারও পরামর্শে আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীরাও লাভ করতে পারেন। শিক্ষার্থীরা দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন।
ধনু
ধনু রাশির জাতকরা চোখ-সংক্রান্ত সমস্যায় আরাম পাবেন। অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে এবং তার একটি অংশ দান করলে আরও সৌভাগ্য বৃদ্ধি পাবে। পারিবারিকভাবে কোনও অনুষ্ঠান সপ্তাহটিকে ব্যস্ত করে তুলতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির অনেক সুযোগ থাকবে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে ধ্যান বা যোগব্যায়াম উপকারী।
মকর
মকর রাশির জাতকদের এই সপ্তাহে ভ্রমণের সুযোগ থাকবে। অতিরিক্ত খাওয়াদাওয়া এড়িয়ে চলা উচিত। সামাজিক সম্মান বাড়াতে গিয়ে বেশি খরচ হয়ে যেতে পারে। পারিবারিক সময় উপভোগ করবেন। পুরোনো কাজ পুনরায় শুরু করা কঠিন হবে, তবে ধৈর্য হারালে চলবে না। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন।
কুম্ভ
কুম্ভ রাশির জাতকদের চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়ায় মানসিক চাপ বাড়তে পারে। কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পও থেমে যেতে পারে। আর্থিক সহায়তা নেওয়া দরকার হতে পারে। পরিবারের কারও দূরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মনোযোগ ধরে রাখলে কর্মক্ষেত্রে সাফল্য আসবেই। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ কিছুটা ব্যাহত হলেও চেষ্টা করলে ভালো ফল মিলবে।
মীন
মীন রাশির জাতকরা স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ফল খেলে উপকার পাবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করলে আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শক্তি বাড়বে। কর্মক্ষেত্রে কম পরিশ্রমেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। যাঁরা দূরে থাকেন তারা পরিবারে ফিরে এলে ভালো সময় কাটবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us