Zodiac Love Traits: প্রেমে কে একনিষ্ঠ, কে বারবার সম্পর্কে জড়ান? জেনে নিন রাশি অনুযায়ী প্রেমিক-প্রেমিকার আসল স্বভাব!

Zodiac Love Traits: রাশি অনুযায়ী প্রেমিক-প্রেমিকার স্বভাব কেমন হয়? কে প্রেমে বারবার পড়েন, কে আবার এক সম্পর্কেই সারাজীবন থাকতে চান—জ্যোতিষ অনুসারে জানুন সহজ ভাষায়।

Zodiac Love Traits: রাশি অনুযায়ী প্রেমিক-প্রেমিকার স্বভাব কেমন হয়? কে প্রেমে বারবার পড়েন, কে আবার এক সম্পর্কেই সারাজীবন থাকতে চান—জ্যোতিষ অনুসারে জানুন সহজ ভাষায়।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Zodiac Love Traits: রাশি অনুযায়ী জানুন প্রেমের স্বভাব।

Zodiac Love Traits: রাশি অনুযায়ী জানুন প্রেমের স্বভাব।

Zodiac Love Traits: ভালোবাসা এক গভীর অনুভূতি। কিন্তু সেই অনুভূতি প্রত্যেক মানুষের মধ্যে একই রকমভাবে প্রকাশ পায় না। কেউ প্রেমে পড়লে সব কিছু উজাড় করে দিতে চান, আবার কেউ সম্পর্কে থেকেও নিজের স্বাধীনতা ছাড়তে পারেন না। সম্পর্কের এই ভিন্নতার পিছনে অনেক সময় ব্যক্তিত্ব, অভিজ্ঞতা এবং মানসিক গঠন কাজ করে। জ্যোতিষশাস্ত্র মনে করে, মানুষের রাশিচক্রও প্রেম ও সম্পর্কের আচরণে বড় ভূমিকা পালন করে। সেই কারণেই প্রেমিক বা প্রেমিকা হিসাবে কে কেমন হবেন, তার একটি স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় রাশি বিশ্লেষণের মাধ্যমে।

Advertisment

মেষ

মেষ রাশির জাতক-জাতিকারা প্রেমে সাহসী এবং স্পষ্ট। ভালবাসলে প্রকাশ করতে পিছপা হন না। এঁরা একনিষ্ঠ প্রেমে বিশ্বাসী এবং এক সম্পর্কেই স্থির থাকতে চান। জীবনে বারবার প্রেমে পড়ার প্রবণতা মেষ রাশির মধ্যে খুব একটা দেখা যায় না।

আরও পড়ুন- নতুন বছরের প্রথম দিনে এই ৫টি জিনিস বাড়িতে আনুন, সারা বছর ভাণ্ডার ভরে রাখবেন দেবী লক্ষ্মী

বৃষ

বৃষ রাশির মানুষরা প্রেমকে গুরুত্ব দেন, তবে আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি প্রাধান্য দেন। সম্পর্ক যদি নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য না দেয়, তাহলে তাঁরা সরে আসতেও দ্বিধা করেন না। জীবনে একাধিক প্রেমের সম্ভাবনা থাকলেও স্থায়ী সম্পর্কের খোঁজেই থাকেন।

আরও পড়ুন- রাহুর গোচর! ২০২৬-এ মীন রাশিতে প্রবেশ, ভাগ্য বদলাতে চলেছে এই ৩ রাশির

মিথুন

মিথুন রাশি প্রেমে কথার জাদু জানেন। তাঁদের বুদ্ধিদীপ্ত কথাবার্তায় সহজেই মানুষ আকৃষ্ট হয়। নিজেরাও খুব দ্রুত প্রেমে পড়েন, তবে এক সম্পর্কে থেকেও নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার ঝুঁকি এই রাশির ক্ষেত্রে বেশি।

আরও পড়ুন- হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ, ৩০ না ৩১ ডিসেম্বর কবে পৌষ পুত্রদা একাদশী?

কর্কট

কর্কট রাশি অত্যন্ত আবেগপ্রবণ ও যত্নশীল প্রেমিক। যাঁকে ভালবাসেন, তাঁর জন্য নিজের সবটা দিতে পারেন। তবে অতিরিক্ত প্রত্যাশা ও সংবেদনশীলতার কারণে জীবনে অন্তত একবার গভীর মানসিক আঘাত পান।

আরও পড়ুন- বার্ষিক প্রতিকার, কোন রাশির কী সমাধান জানিয়েছে লাল কিতাব?

সিংহ

সিংহ রাশির মানুষরা প্রেমে আত্মসম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। প্রশংসা পেলে উজ্জ্বল হন, কিন্তু অবহেলা করলে সম্পর্ক ভেঙে দিতেও দেরি করেন না। প্রেমে প্রতারিত হলেও আবার নতুন করে শুরু করার মানসিক শক্তি তাঁদের থাকে।

কন্যা

কন্যা রাশির জাতক-জাতিকারা নিজের সম্মান ও লক্ষ্যকে প্রেমের ঊর্ধ্বে রাখেন। আবেগ প্রকাশে দুর্বল হওয়ায় অনেক সময় সম্পর্ক জটিল হয়ে ওঠে। তাঁদের জীবনে সত্যিকারের প্রেম সাধারণত একবারই আসে।

তুলা

তুলা রাশি প্রেমে ভারসাম্য খোঁজেন। সম্পর্ক টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেন। ভালবাসার পাশাপাশি আত্মসম্মানকেও সমান গুরুত্ব দেন, তাই অসম সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না।

বৃশ্চিক

বৃশ্চিক রাশি প্রেমে গভীর ও তীব্র। একবার মন দিলে প্রাণ দিয়ে ভালবাসেন। তবে সন্দেহ ও ভুল বোঝাবুঝি তাঁদের সম্পর্ককে কঠিন করে তোলে।

ধনু

ধনু রাশির মানুষরা স্বাধীনচেতা। খুব দ্রুত প্রেমে পড়লেও দায়িত্ব বাড়লে পিছিয়ে যান। সঠিক সঙ্গীর খোঁজে বারবার সম্পর্ক বদলানোর প্রবণতা থাকে।

মকর 

মকর রাশি আবেগ লুকিয়ে রাখেন। প্রেমে গভীর হলেও প্রকাশ করতে না পারার কারণে ভুল বোঝাবুঝি হয়। তবে একবার প্রতিশ্রুতি দিলে দীর্ঘদিন টিকে থাকেন।

কুম্ভ

কুম্ভ রাশি প্রেমের থেকেও স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেন। সিদ্ধান্তহীনতার কারণে একাধিক প্রেমের সম্ভাবনা থাকে, তবে মানসিকভাবে গভীর সম্পর্ক গড়তে সময় নেন।

মীন

মীন রাশির মানুষরা প্রেমকে রূপকথার মত ভাবেন। একবার সত্যিকারের প্রেমে পড়লে সারাজীবনের জন্য তা ধরে রাখতে চান। অতিরিক্ত আবেগের কারণে ভুল বোঝাবুঝি বেশি হয়।

love Zodiac