Zodiac Marriage Match: স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে রাখেন এই ৭ রাশির পাত্র, মেয়ের বিয়ে দিলে চিন্তামুক্ত হন মা-বাবা!

Zodiac Marriage Match: জ্যোতিষ মতে কোন রাশির ছেলেরা স্বামী হিসেবে সবচেয়ে বিশ্বস্ত ও দায়িত্ববান? মেষ থেকে মীন—কোন রাশির পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিলে নিশ্চিন্ত মা-বাবা?

Zodiac Marriage Match: জ্যোতিষ মতে কোন রাশির ছেলেরা স্বামী হিসেবে সবচেয়ে বিশ্বস্ত ও দায়িত্ববান? মেষ থেকে মীন—কোন রাশির পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিলে নিশ্চিন্ত মা-বাবা?

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Zodiac Marriage Match: রাশি অনুযায়ী ভালো স্বামী কারা?

Zodiac Marriage Match: রাশি অনুযায়ী ভালো স্বামী কারা?

Zodiac Marriage Match: বিয়ে শুধু সামাজিক রীতি নয়, এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধন। বিশেষ করে মেয়ের বিয়ের ক্ষেত্রে মা-বাবার মনে হাজারো চিন্তা ঘোরাফেরা করে। মেয়েটিকে যে মানুষটির হাতে তুলে দিচ্ছেন, তিনি সত্যিই ভরসাযোগ্য তো? সুখে-দুঃখে পাশে থাকবেন তো? সম্মান আর ভালবাসায় মেয়েকে আগলে রাখবেন তো? এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাই স্বাভাবিক।

Advertisment

হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, বিয়ের পর মেয়েকে নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হয়। তাই যাঁর সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে, তাঁর চরিত্র, মানসিকতা এবং দায়িত্ববোধ বিচার করে নেওয়াই মা-বাবার প্রথম কর্তব্য হয়ে দাঁড়ায়। জ্যোতিষশাস্ত্র বলছে, রাশিচক্রে এমন কিছু রাশি রয়েছে, যাঁদের পুরুষেরা স্বামী হিসেবে অত্যন্ত বিশ্বস্ত, দায়িত্ববান এবং প্রেমময়। এই সাত রাশির পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে হলে ভবিষ্যৎ নিয়ে বিশেষ দুশ্চিন্তার দরকার পড়ে না।

আরও পড়ুন- পায়ে সোনা পরা কি অশুভ? ভাগ্যে কি খারাপ প্রভাব পড়ে? জানুন শাস্ত্রীয় ব্যাখ্যা

মেষ

মেষ রাশির পুরুষেরা স্বামী হিসেবে অত্যন্ত দৃঢ়চেতা এবং দায়িত্বশীল। স্ত্রীর নিরাপত্তা ও সম্মান তাঁদের কাছে সবার আগে। সংসারের প্রয়োজনে নিজের স্বার্থ বিসর্জন দিতেও তাঁরা দ্বিধা করেন না। স্ত্রীকে অসম্মান করা তাঁদের স্বভাবের বাইরে। জীবনসঙ্গীর ইচ্ছা ও মতামতকে গুরুত্ব দিয়ে চলাই তাঁদের বৈশিষ্ট্য।

আরও পড়ুন- আজ কেমন যাবে ১২ রাশির ভাগ্য? জানুন বিস্তারিত রাশিফল 

কর্কট

কর্কট রাশির পুরুষেরা স্বভাবগতভাবেই যত্নশীল। স্ত্রী কীসে খুশি হবেন, কীসে কষ্ট পাবেন, তা তাঁরা অল্প কথাতেই বুঝে নেন। সংসারে আবেগ এবং দায়িত্বের ভারসাম্য বজায় রেখে চলতে তাঁরা সিদ্ধহস্ত। স্ত্রীর মন খারাপ হতে পারে, এমন কোনও কাজ করতেই তাঁরা চান না।

আরও পড়ুনকানাভাঙা থালায় খাবার খান? নিজেই কিন্তু বিপদ ডেকে আনছেন!

কন্যা

কন্যা রাশির পুরুষেরা স্বামী হিসেবে অত্যন্ত সংবেদনশীল এবং বাস্তববাদী। স্ত্রীর চাহিদা, অনুভূতিকে সম্মান জানানো তাঁদের অভ্যাস। শুধু স্ত্রী নয়, তাঁর বাপের বাড়ির লোকজনের প্রতিও তাঁরা দায়িত্ববান থাকেন। দাম্পত্য জীবনে সমস্যা এলেও স্ত্রীকে দোষারোপ না করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন- এই সপ্তাহে কোন রাশির প্রেমে আসছে সুখ, কোথায় বাড়বে দূরত্ব?

তুলা

তুলা রাশির পুরুষেরা যুক্তিবাদী হলেও স্ত্রীর আবেগের মূল্য দিতে জানেন। সম্পর্কের ক্ষেত্রে তাঁরা শান্তি ও ভারসাম্য বজায় রাখতে চান। স্ত্রীর মনে আঘাত লাগে, এমন কথা বলা বা কাজ করা থেকে তাঁরা দূরে থাকেন। রোম্যান্টিক স্বভাবের জন্য দাম্পত্য জীবনে তাঁদের ভালবাসার উষ্ণতা বজায় থাকে।

বৃশ্চিক

বৃশ্চিক রাশির পুরুষেরা আবেগপ্রবণ হলেও অত্যন্ত বিশ্বস্ত। স্ত্রী ও সংসারের প্রতি তাঁদের দায়বদ্ধতা প্রশ্নাতীত। স্ত্রীর ইচ্ছা পূরণের জন্য তাঁরা সব রকম চেষ্টা করেন। রাগ বা অভিমান হলে কীভাবে তা ভাঙাতে হয়, সেই কৌশলও তাঁরা ভালোভাবেই জানেন।

মকর

মকর রাশির পুরুষদের ওপর চোখ বুজে ভরসা করা যায়। তাঁরা দায়িত্বশীল, স্থির এবং অনুগত স্বামী হন। অন্য নারীর প্রতি আকর্ষণ দেখানো তাঁদের স্বভাব নয়। স্ত্রীর পছন্দ ও সিদ্ধান্তকে সম্মান করে চলতেই তাঁরা স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই রাশির পাত্রের সঙ্গে সংসার সাধারণত স্থিতিশীল ও সুখের হয়।

মীন

মীন রাশির পুরুষেরা অত্যন্ত সহানুভূতিশীল এবং প্রেমময়। স্ত্রীকে কখনও একা বোধ করতে দেন না। সংসারে ভালবাসা ও আবেগের ঘাটতি থাকে না। বিয়ের পর জীবনসঙ্গীর সুখকেই নিজের জীবনের প্রধান লক্ষ্য করে নেন।

সব মিলিয়ে জ্যোতিষ মতে, এই সাত রাশির পুরুষেরা স্বামী হিসেবে ভরসাযোগ্য এবং দায়িত্ববান। মেয়ের ভবিষ্যৎ নিয়ে যাঁরা দুশ্চিন্তায় থাকেন, তাঁদের কাছে এই রাশিগুলি কিছুটা হলেও নিশ্চিন্তির বার্তা দেয়।

marriage Match Zodiac