/indian-express-bangla/media/media_files/2025/02/05/jBdt31aghaqnuHfWZQZf.jpg)
Horoscope: রাশিফল।
Zodiac Personality: আমাদের চারপাশে নানা ধরনের মানুষ রয়েছেন। কেউ খুব সহজেই নিজের মনের কথা প্রকাশ করেন, আবার কেউ আছেন যাঁদের ভাবনা বোঝা সত্যিই কঠিন। কাছের মানুষ হয়েও অনেক সময় বোঝা যায় না, ঠিক কী চলছে তাঁদের মনে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মানুষের স্বভাব ও মানসিক গঠনের ওপর রাশিচক্রের একটি গভীর প্রভাব রয়েছে। জন্মরাশির কারণে অনেকের আচরণ হয়ে ওঠে অস্থির, রহস্যময় কিংবা পরিবর্তনশীল।
জ্যোতিষশাস্ত্র যা বলে
জ্যোতিষশাস্ত্র বলছে, রাশিচক্রের চারটি রাশি রয়েছে যাঁদের মনের কথা বোঝা সবচেয়ে কঠিন। এঁদের ক্ষেত্রে ক্ষণে ক্ষণে ইচ্ছা বদলায়, মতামত পাল্টে যায় এবং আচরণেও দেখা যায় হঠাৎ পরিবর্তন। ফলে পরিবার, বন্ধু কিংবা সঙ্গীরাও অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন।
আরও পড়ুন- আশাতীত উন্নতি হবে, পেশাক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছবেন এই ৫ রাশির জাতকরা
মিথুন রাশির জাতক-জাতিকাদের স্বভাব অত্যন্ত চঞ্চল। এই রাশির ওপর বুধ গ্রহের প্রভাব থাকার কারণে এঁদের চিন্তাভাবনা দ্রুত বদলায়। আজ যে বিষয়টি তাঁদের খুব প্রিয়, পরের দিন সেটিই তাঁদের কাছে একেবারে মূল্যহীন হয়ে যেতে পারে। একাধিক বিষয়ে একসঙ্গে আগ্রহ দেখানো এবং আবার হঠাৎ করে আগ্রহ হারিয়ে ফেলা মিথুন রাশির অন্যতম বৈশিষ্ট্য। এই কারণেই আশপাশের মানুষের পক্ষে বোঝা কঠিন হয়ে যায়, এই রাশির ব্যক্তিরা আসলে কী চান।
আরও পড়ুন- অফিসের ডেস্ক ভুল জিনিসে সাজালে কর্মক্ষেত্রে ঝড় বইতে পারে, ৫ ‘শুভ’ জিনিস রাখলেই সাফল্য হবে মুঠোবন্দি
বৃশ্চিক রাশির ব্যক্তিরা সংবেদনশীল হলেও নিজেদের অনুভূতি প্রকাশ করতে খুব একটা পছন্দ করেন না। এঁরা মনের কথা নিজের মধ্যেই চেপে রাখেন। বাইরে থেকে শান্ত ও স্থির মনে হলেও ভিতরে চলতে থাকে নানা আবেগের টানাপোড়েন। কখনও খুব স্নেহশীল ও বন্ধুত্বপূর্ণ আচরণ, আবার কখনও হঠাৎ গম্ভীর হয়ে যাওয়া—এই বৈপরীত্যই বৃশ্চিক রাশির মানুষদের সবচেয়ে রহস্যময় করে তোলে। ফলে তাঁদের মনে কী চলছে, তা বোঝা সত্যিই সহজ নয়।
আরও পড়ুন- আমাদের প্রতিদিনের চা কোন পাত্রে খাওয়া সবচেয়ে ভালো? জানলে, বদলাতে পারেন অভ্যাস
মকর রাশির জাতক-জাতিকারা অত্যন্ত বাস্তববাদী এবং আত্মনির্ভরশীল। শনির প্রভাবের কারণে এঁরা নিজেদের অনুভূতির ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখেন। প্রয়োজন ছাড়া খুব বেশি কথা বলা বা আবেগ প্রকাশ করার প্রবণতা এঁদের নেই। নিজের নিয়মে চলাই এঁদের পছন্দ। কখন কার সঙ্গে মিশবেন বা কথা বলবেন, সেটাও সম্পূর্ণ তাঁদের ইচ্ছার ওপর নির্ভর করে। এই আত্মকেন্দ্রিক স্বভাবের কারণেই মকর রাশির ব্যক্তিদের মনের খবর অনেক সময় কাছের মানুষও পান না।
আরও পড়ুন- বিশ্বগুরু কলকাতা! বাইরের দুনিয়াকে হেড ম্যাসাজ, শ্যাম্পুর সঙ্গে পরিচয় করিয়েছিলেন এই শহরের নাগরিক
কুম্ভ রাশির মানুষরা স্বাধীনচেতা ও ছকভাঙা স্বভাবের। সামাজিক নিয়মকানুন বা অন্যের মতামতের তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমতো চলতেই তাঁরা স্বাচ্ছন্দ্যবোধ করেন। কখন কী ভাববেন বা কখন হঠাৎ নতুন কোনও সিদ্ধান্ত নেবেন, তা আগাম বলা প্রায় অসম্ভব। এই অনিশ্চিত আচরণই কুম্ভ রাশির মানুষদের আলাদা করে তোলে এবং তাঁদের মনের ভাব বোঝা কঠিন করে দেয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us