Zodiac Personality Traits: সাপের গালেও চুমু, ব্যাঙও আপন, দ্বিচারিতায় দিন কাটে যে ৪ রাশির

Zodiac Personality Traits: রাশিচক্রে এমন চার রাশি রয়েছে যাঁদের স্বভাবেই দ্বিচারিতা। মত বদল, দ্বিমুখী আচরণ আর সুবিধামতো রং বদল— জেনে নিন কোন কোন রাশির ব্যক্তিরা এই দলে পড়েন।

Zodiac Personality Traits: রাশিচক্রে এমন চার রাশি রয়েছে যাঁদের স্বভাবেই দ্বিচারিতা। মত বদল, দ্বিমুখী আচরণ আর সুবিধামতো রং বদল— জেনে নিন কোন কোন রাশির ব্যক্তিরা এই দলে পড়েন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Monthly Horoscope 2025 March:

Horoscope: রাশিফল।

Zodiac Personality Traits: আমাদের দৈনন্দিন জীবনে এমন বহু মানুষের সঙ্গে দেখা হয়, যাঁরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের রং বদলে ফেলেন। একজনের সামনে যাঁরা একরকম, অন্য জনের সামনে আবার সম্পূর্ণ ভিন্ন। কখনও প্রশংসা, কখনও সমালোচনা— সবটাই চলে সুবিধা বুঝে। সাধারণ ভাবে আমরা এই আচরণকে দ্বিচারিতা বলেই চিহ্নিত করি। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, অনেক সময় এই স্বভাব কোনও সচেতন কৌশল নয়, বরং রাশিগত বৈশিষ্ট্যেরই প্রতিফলন।

Advertisment

দ্বিমুখী আচরণ

রাশিচক্রের কিছু কিছু রাশির জাতক-জাতিকাদের মধ্যে দ্বিমুখী আচরণ স্বাভাবিক ভাবেই লক্ষ্য করা যায়। এঁরা ইচ্ছে করে সকলের সঙ্গে ভিন্ন মুখোশ পরে থাকেন এমন নয়। বরং মানিয়ে নেওয়ার প্রবণতা, কৌতূহল এবং চারপাশের সব কিছু জানার তাগিদ থেকেই তাঁদের আচরণে এই দ্বিচারিতা প্রকাশ পায়। তাই এঁদের ক্ষেত্রে, 'সাপের গালেও চুমু, ব্যাঙও আপন' প্রবাদটি যেন একেবারে খাপে খাপে মিলে যায়।

আরও পড়ুন- সয়াবিন তেল কি স্বাস্থ্যকর, কী বলছেন বিশেষজ্ঞরা?

মিথুন রাশির কথাই ধরা যাক। এই রাশির প্রতীকেই রয়েছে দ্বৈত সত্তার ইঙ্গিত। মিথুন রাশির ব্যক্তিরা অত্যন্ত বুদ্ধিমান এবং দ্রুত পরিস্থিতি বুঝে নিতে পারেন। সেই কারণেই তাঁরা মানুষের সঙ্গে কথা বলার সময় নিজের মতামত বারবার বদলে ফেলতে পারেন। একজনের সামনে যে কথা বলছেন, অন্যজনের সামনে তার সম্পূর্ণ উলটো কথাও বলতে তাঁদের বিশেষ অসুবিধা হয় না। তবে এর পিছনে সাধারণত ক্ষতির উদ্দেশ্য থাকে না। কৌতূহল এবং সব দিক থেকে বিষয়টি বোঝার আগ্রহ থেকেই তাঁরা এই পথে হাঁটেন। ফলে অনেক সময় নিজেরাও বুঝে উঠতে পারেন না, কখন তাঁদের আচরণ দ্বিচারিতার রূপ নিচ্ছে।

আরও পড়ুন- শীতকালে দিনে কতটা জল পান করা উচিত? জানুন, বিশেষজ্ঞরা কী বলেন

কন্যা রাশির জাতক-জাতিকাদের দ্বিচারিতা আরও সূক্ষ্ম। এঁরা সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চান। আশপাশে কী হচ্ছে, কে কী বলছে— সব কিছু জানার প্রবল আগ্রহ থাকে তাঁদের। সেই কারণেই তাঁরা কখনও কারও বিরোধিতা করেন না, আবার কারও পুরোপুরি পক্ষেও দাঁড়ান না। একজনের সঙ্গে বন্ধুত্ব রেখে অন্যজনের কাছ থেকে খবর জোগাড় করা তাঁদের স্বভাব। এই কারণেই বলা হয়, কন্যা রাশির ব্যক্তিরা সাপের সঙ্গেও বন্ধুত্ব রাখেন, আবার ব্যাঙকেও দূরে ঠেলে দেন না। তাঁদের কাছে তথ্যই আসল সম্পদ।

আরও পড়ুন- শীতে পেয়ারা খেলে শরীর পায় রোগ প্রতিরোধ শক্তি থেকে ত্বকের সুরক্ষা, জানেন কীভাবে?

তুলা রাশির ব্যক্তিদের দ্বিচারিতা তুলনামূলক ভাবে বেশি কৌশলী। এঁরা জানেন কখন কী বলতে হবে এবং কার সামনে কোন মুখোশ পরতে হবে। নিজেদের এই স্বভাব তাঁরা এত নিপুণ ভাবে আড়াল করেন যে আশপাশের মানুষ আন্দাজ পেলেও সরাসরি ধরতে পারেন না। সামাজিক মেলামেশায় এঁরা অত্যন্ত সাবলীল। কিন্তু এই স্বভাবের কারণে অনেক সময় নিজের বন্ধুর নামেও অন্যের কাছে বলতে পিছপা হন না। ভারসাম্য রক্ষা করতে গিয়ে তাঁরা কখনও কখনও সত্যের দিক থেকে সরে যান, যা অন্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

আরও পড়ুন- একবার ব্যবহার করা তেল ফের গরম করে রান্না? নিজের কতটা ক্ষতি করেছেন দেখুন!

মীন রাশির দ্বিচারিতা একটু আলাদা ধরনের। এঁদের দ্বন্দ্ব মূলত নিজের মনেই চলে। কখনও অত্যন্ত আবেগপ্রবণ ও কল্পনাপ্রবণ হয়ে ওঠেন, আবার পর মুহূর্তেই বাস্তবের মাটিতে পা রাখার চেষ্টা করেন। ভাবনার জগৎ আর বাস্তব জীবনের টানাপোড়েন তাঁদের আচরণে দ্বৈততা তৈরি করে। তবে এই দ্বিচারিতা খুব একটা প্রকাশ্য নয়। আশপাশের মানুষের ওপর এর প্রভাবও তুলনামূলক ভাবে কম পড়ে। কিন্তু নিজের ভিতরে চলতে থাকা এই মানসিক দোলাচল তাঁদের সিদ্ধান্তহীন করে তুলতে পারে।

জ্যোতিষ মতে, এই চার রাশির ব্যক্তিরা অনেক সময় চাইলেও নিজেদের স্বভাব বদলাতে পারেন না। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, সকলের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং সব দিক থেকে বিষয় বোঝার তাগিদ থেকেই তাঁদের এই আচরণ জন্ম নেয়। তাই সকল দ্বিচারিতাই যে নেতিবাচক, তা নয়। তবে মাত্রা ছাড়ালে এই স্বভাব বিশ্বাসের ফাটল ধরাতে পারে। কারও আচরণ বুঝতে গেলে শুধু কথার ওপর নয়, তাঁর উদ্দেশ্য এবং পরিস্থিতির দিকেও নজর রাখা প্রয়োজন। কারণ অনেক সময় রাশিগত বৈশিষ্ট্যই মানুষের স্বভাবকে এই পথে ঠেলে দেয়। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে দ্বিচারিতার আড়ালে থাকা মানসিক জটিলতাও সহজে ধরা পড়ে।

Personality Zodiac