/indian-express-bangla/media/media_files/2025/05/28/X3Ax1yNiJwsGpsTmiM3Y.jpg)
Horoscope: হরস্কোপ।
Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি মানুষের চরিত্র গঠনে তাঁর রাশির বিশেষ প্রভাব থাকে। শুধু তাই নয়, একই রাশির পুরুষ ও মহিলাদের মধ্যেও স্বভাবগত বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় বলে মনে করেন জ্যোতিষীরা। বিশেষ করে নারীদের ক্ষেত্রে রাশিভেদে আবেগ, চিন্তাভাবনা, কাজের ধরন ও সম্পর্কের দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট তারতম্য দেখা যায়। কেউ অত্যন্ত সাহসী এবং স্বাধীনচেতা হন। কেউ আবার হন শান্ত ও আদুরে স্বভাবের।
মেষ
মেষ রাশির মেয়েরা সাধারণত দৃঢ় মানসিকতার অধিকারী। ভয় বা সংশয় তাঁদের সহজে গ্রাস করতে পারে না। যে কোনও কঠিন পরিস্থিতিতে তাঁরা সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করেন। স্বাধীনভাবে জীবনযাপন করাই তাঁদের মূল লক্ষ্য। নিজের সিদ্ধান্তে অটল থাকা এবং নিজের কাজ নিজে করার প্রবণতা এই রাশির মেয়েদের অন্যতম বৈশিষ্ট্য।
বৃষ
বৃষ রাশির মেয়েদের স্বভাব তুলনামূলকভাবে শান্ত ও স্থির। আবেগে ভেসে গিয়ে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া তাঁদের স্বভাবে নেই। জীবনের যে কোনও সংকটেই তাঁরা ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে পারেন। পরিবারের মানুষ ও প্রিয়জনদের প্রতি তাঁদের মমত্ববোধ অত্যন্ত গভীর হয়।
মিথুন
মিথুন রাশির মেয়েরা বুদ্ধিদীপ্ত ও স্পষ্টভাষী হন। মনের কথা চেপে রাখা তাঁদের ধাতে নেই। সত্য কথা বলতে তাঁরা কখনও দ্বিধা করেন না, যদিও সেই সত্য অনেক সময় কঠিন শোনাতে পারে। সমাজের মতামত নিয়ে খুব বেশি না ভেবে নিজের মতো করে চলতেই তাঁরা স্বচ্ছন্দবোধ করেন।
কর্কট
কর্কট রাশির মেয়েরা অত্যন্ত আবেগপ্রবণ ও কল্পনাপ্রবণ হয়ে থাকেন। বাস্তবের পাশাপাশি কল্পনার জগতে বিচরণ করতে তাঁরা ভালোবাসেন। নিজের অনুভূতি ও ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক সময়েই তাঁরা বেশি ব্যস্ত থাকেন। যুক্তির তুলনায় আবেগ তাঁদের সিদ্ধান্তে বড় ভূমিকা নেয়।
সিংহ
সিংহ রাশির মেয়েদের মধ্যে আত্মসম্মান ও জেদের পরিমাণ বেশি হয়। নিজের লক্ষ্য পূরণে তাঁরা অনড় থাকেন এবং প্রয়োজনে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন। নেতৃত্ব দেওয়ার গুণ তাঁদের স্বভাবজাত। যে কোনও দল বা পরিবারের দায়িত্ব নিতে তাঁরা এগিয়ে আসেন।
আরও পড়ুন- বেরোনোর সময় হাঁচি হলে কি বিপদ নিশ্চিত? শুভ কাজের আগে হাঁচি সত্যিই অশুভ, নাকি সবটাই কুসংস্কার?
কন্যা
কন্যা রাশির মেয়েরা স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতেও পিছপা হন না। আনন্দ ও সামাজিকতা তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলতে তাঁরা স্বচ্ছন্দবোধ করেন।
আরও পড়ুন- নতুন বছরে বাড়ির কোন দিকের দেওয়ালে ক্যালেন্ডার টাঙানো শুভ, কীসে বাড়বে অশুভ প্রভাব?
তুলা
তুলা রাশির মেয়েরা পরিশ্রমী ও বিচক্ষণ হয়ে থাকেন। নিজের বুদ্ধি ও অধ্যবসায়ের জোরে জীবনে সাফল্য অর্জন করার ক্ষমতা তাঁদের রয়েছে। মানসিক দিক থেকেও তাঁরা অত্যন্ত উদার। অন্যের বিপদে পাশে দাঁড়ানো তাঁদের স্বভাবগত বৈশিষ্ট্য।
আরও পড়ুন- কেউ অজান্তে ছুরি মারেন তো কেউ রং বদলাতে ওস্তাদ! এই ৬ রাশিকে বিশ্বাস করলে ঠকতে হবে!
বৃশ্চিক
বৃশ্চিক রাশির মেয়েরা আত্মনির্ভরশীল প্রকৃতির হন। নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন এবং অন্যের ওপর নির্ভরশীল হতে চান না। সাধারণত তাঁরা শান্ত স্বভাবের হলেও বিশ্বাসভঙ্গ হলে তাঁদের রূপ ভয়ংকর হয়ে উঠতে পারে।
আরও পড়ুন- নতুন বছরে কারা হবেন টাকার রাজা? ভাগ্য, সম্পদ, আর্থিক স্থিতিতে কোন রাশি থাকবে শীর্ষে?
ধনু
ধনু রাশির মেয়েরা সত্যবাদী ও ন্যায়পরায়ণ হন। মিথ্যা বলা বা অন্যায় সহ্য করা তাঁদের পক্ষে সম্ভব নয়। কারও অসততা তাঁরা খুব সহজেই ধরে ফেলতে পারেন এবং সেক্ষেত্রে স্পষ্ট অবস্থান নেন।
মকর
মকর রাশির মেয়েরা দায়িত্ববান ও পরিশ্রমী হন। জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্তব্যবোধ তাঁদের এগিয়ে নিয়ে যায়। ধৈর্য হারানো তাঁদের স্বভাবে নেই, ফলে ধীরে হলেও তাঁরা লক্ষ্যে পৌঁছন।
কুম্ভ
কুম্ভ রাশির মেয়েরা সামাজিক ও আদুরে স্বভাবের হয়ে থাকেন। একা থাকতে তাঁরা পছন্দ করেন না। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এবং ছোট ছোট আবদারে সম্পর্ককে মধুর করে তুলতে তাঁরা ভালোবাসেন।
মীন
মীন রাশির মেয়েরা আধ্যাত্মিক ও সংবেদনশীল প্রকৃতির হন। ধর্ম ও দর্শনের প্রতি তাঁদের আগ্রহ থাকে। ক্ষমাশীল মনোভাবের কারণে তাঁরা সহজে কারও ওপর রাগ জমিয়ে রাখেন না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us