/indian-express-bangla/media/media_files/2026/01/12/love-and-astrology-2026-01-12-15-23-42.jpg)
Love and Astrology: ভালোবাসা এবং জ্যোতিষতত্ত্বের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক।
Zodiac Signs Who Fear Commitment: ভালবাসা এমন এক অনুভূতি, যা মানুষকে সাহসী করে তোলে, আবার কখনও ভয় পাইয়েও দেয়। জীবনে সবাই চায় এমন একজন মানুষ, যাঁর সঙ্গে মনের কথা বলা যাবে, যাঁর সঙ্গে সময় কাটালে ক্লান্তি দূর হবে। তবুও বাস্তব জীবনে দেখা যায়, অনেকেই গল্প করেন, আড্ডা দেন, গভীর রাত পর্যন্ত কথা বলেন, এমনকী 'বিশেষ সময়'ও কাটান, কিন্তু সেই সম্পর্ককে প্রেমের তকমা দিতে গেলেই পিছিয়ে যান। জ্যোতিষশাস্ত্র বলছে, এই আচরণের নেপথ্যে ব্যক্তিত্বের পাশাপাশি রাশিচক্রের প্রভাবও কাজ করে।
মেষ
মেষ রাশির মানুষদের স্বাধীনচেতা মনই তাঁদের ভালবাসা থেকে দূরে রাখে। তাঁরা নিজেদের মতো করে বাঁচতে ভালোবাসেন। কারও কাছে জবাবদিহি করতে বা আবেগের বন্ধনে বাঁধা পড়তে তাঁরা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। গল্প, বন্ধুত্ব, মজা—সবই চলতে পারে, কিন্তু প্রেম মানেই যদি নিয়ম, প্রত্যাশা আর দায়বদ্ধতা হয়, তাহলে মেষ রাশির মানুষ সেখান থেকে নিজেকে সরিয়ে নেন। তাঁদের কাছে সম্পর্ক মানে মুক্তি, বাঁধন নয়।
আরও পড়ুন- যাঁর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনিই আপনার জীবনের সঠিক মানুষ তো? জানুন জ্যোতিষীর থেকে
কন্যা
কন্যা রাশির জাতক-জাতিকারা অত্যন্ত বিশ্লেষণধর্মী। তারা কোনও সম্পর্কে জড়ানোর আগে প্রতিটি দিক ভেবে দেখেন। ভালবাসা তাঁদের কাছে আবেগের বিষয় হলেও, সেই আবেগ যদি জীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট করে, তবে তাঁরা পিছিয়ে যান। তাঁরা ভয় পান, প্রেমে পড়লে হয়তো নিজেদের ব্যক্তিগত জগৎ হারিয়ে ফেলবেন। তাই বন্ধুত্বে তাঁরা বিশ্বস্ত হলেও, প্রেমের প্রস্তাব এলেই তাঁদের মধ্যে অদ্ভুত এক দ্বিধা কাজ করে।
আরও পড়ুন- গলা ব্যথা আর কাশিতে ভুগছেন? কফ সিরাপের বদলে কাজে লাগান এই ঘরোয়া জিনিসগুলো!
বৃশ্চিক
বৃশ্চিক রাশির মানুষরা বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতরে তাঁরা ভীষণ আবেগপ্রবণ। অতীতে কষ্ট পাওয়ার অভিজ্ঞতা থাকলে এই রাশির মানুষরা নতুন সম্পর্কে জড়াতে ভয় পান। তারা গল্প করেন, পাশে থাকেন, মানসিকভাবে যুক্ত হন, কিন্তু প্রেমের নাম শুনলেই মনে হয় আবার কেউ তাঁদের হৃদয় ভেঙে দেবে। এই ভয় থেকেই তাঁরা সম্পর্ককে একটি নির্দিষ্ট সীমার বাইরে যেতে দেন না।
আরও পড়ুন- শুয়ে-বসে পা নাড়ানোর অভ্যাস আছে? অজান্তেই ডেকে আনছেন দুর্ভাগ্য এবং জীবনের বড় ক্ষতি!
মকর
মকর রাশির জাতক-জাতিকারা বাস্তববাদী এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলেন। জীবনে কী চাইছেন, তা তাঁরা খুব ভালোভাবেই জানেন। প্রেম যদি তাঁদের লক্ষ্যপূরণে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাঁরা স্বেচ্ছায় সেই পথ এড়িয়ে যান। তাঁরা ভালবাসাকে অস্বীকার করেন না, কিন্তু সম্পর্কের জন্য যদি নিজের সিদ্ধান্ত, সময় বা স্বাধীনতায় ছাড় দিতে হয়, তবে তাঁরা প্রেমের বদলে একাকিত্বকেই বেছে নেন।
আরও পড়ুন- এই ঘরোয়া জিনিস ব্যবহার করলেই তেলাপোকা ও বোলতার যন্ত্রণা শেষ, ঘর ভরবে প্রাকৃতিক সতেজতায়
কুম্ভ
কুম্ভ রাশির মানুষদের সঙ্গে কথা বলা সহজ, সময় কাটানো আনন্দের। তারা নতুন মানুষ, নতুন ভাবনা আর নতুন গল্পে মেতে থাকতে ভালোবাসেন। কিন্তু সম্পর্কের গভীরে গিয়ে নিজেকে বেঁধে ফেলতে তারা ভয় পান। তাঁদের কাছে ভালোবাসা মানে স্বাধীনভাবে একে অপরকে বোঝা, মালিকানা নয়। তাই বন্ধুত্ব আর প্রেমের মাঝখানে তাঁরা এক অদ্ভুত সীমারেখা টেনে রাখেন।
সব মিলিয়ে বলা যায়, এই পাঁচ রাশির মানুষরা ভালবাসাকে অস্বীকার করেন না, বরং ভালবাসার সঙ্গে জড়িয়ে থাকা দায়, কষ্ট আর সীমাবদ্ধতাকেই ভয় পান। তাঁরা হয়তো ধীরে বিশ্বাস করতে শিখেছেন। এঁরা সম্পর্কের নামকরণ এড়িয়ে চলেন। জ্যোতিষের দৃষ্টিতে এটি তাঁদের স্বভাব। তবে সঠিক মানুষ ও সঠিক সময়ে এই ভয় তাঁরা কাটিয়েও উঠতে পারেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us