Zodiac Signs: মন ভোলানো কথায় ওস্তাদ এই ৪ রাশি, কথার জালে ফেলে মুহূর্তে আদায় করে নেয় কাজ!

Zodiac Signs: মন ভোলানো কথা, বুদ্ধিদীপ্ত বাক্য আর আবেগী সংলাপ দিয়ে মানুষকে নিজের কথার জালে ফাঁসাতে ওস্তাদ এই চার রাশি। জ্যোতিষশাস্ত্র বলছে, কথার মাধ্যমে কার্যসিদ্ধিতে এরা অনন্য।

Zodiac Signs: মন ভোলানো কথা, বুদ্ধিদীপ্ত বাক্য আর আবেগী সংলাপ দিয়ে মানুষকে নিজের কথার জালে ফাঁসাতে ওস্তাদ এই চার রাশি। জ্যোতিষশাস্ত্র বলছে, কথার মাধ্যমে কার্যসিদ্ধিতে এরা অনন্য।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Zodiac Signs: কথার জালে ফাঁসানো রাশি।

Zodiac Signs: কথার জালে ফাঁসানো রাশি।

Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি মানুষের ব্যক্তিত্ব, চিন্তাধারা এবং কথাবার্তার ধরন নির্ভর করে তার রাশির উপর। জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু রাশি এমন আছে, যাঁরা কথা বলার সময় শুধু শব্দ ব্যবহার করেন না, ব্যবহার করেন কৌশল, আবেগ এবং মনস্তত্ত্ব। এঁরা জানেন কোন মানুষের সামনে কোন কথা বললে কাজ আদায় করা যাবে। কথার জালে ফাঁসিয়ে কার্যসিদ্ধির এই ক্ষমতা সবার থাকে না। আজ জেনে নেওয়া যাক সেই চার রাশি সম্পর্কে, যাঁরা মন ভোলানো কথায় ওস্তাদ বলে পরিচিত।

Advertisment

মন ভোলানো কথায় ওস্তাদ

জীবনে সফল হওয়ার জন্য অনেকেই নানা পথ বেছে নেন। কেউ পরিশ্রমে বিশ্বাসী, কেউ ক্ষমতার ওপর নির্ভর করেন, আবার কেউ নিজের বুদ্ধি ও কথাবার্তাকেই হাতিয়ার করে নেন। জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু রাশির মানুষ জন্মগতভাবেই এমন এক বিশেষ গুণ নিয়ে জন্মান, যার সাহায্যে তাঁরা অন্যের মন বুঝে কথা বলতে পারেন। এঁরা কখন কী বলতে হবে, কখন চুপ থাকতে হবে, আবার কখন আবেগের সুতোয় টান দিতে হবে, সবটাই নিখুঁতভাবে জানেন।

মিথুন রাশির জাতক-জাতিকারা এই তালিকার প্রথমেই থাকেন। এঁদের সবচেয়ে বড় শক্তি হল কথার গতি ও উপস্থিত বুদ্ধি। মিথুন রাশির মানুষরা পরিস্থিতি বুঝে মুহূর্তের মধ্যেই নিজের বক্তব্য ঘুরিয়ে নিতে পারেন। সামনে থাকা মানুষটি কী শুনতে চাইছে, তা বুঝেই এঁরা কথা বলেন। ফলে অপর ব্যক্তি অনেক সময় বুঝতেই পারেন না যে তিনি ধীরে কথার জালে জড়িয়ে পড়ছেন। মিথুন রাশির জাতক-জাতিকারা সাধারণত হাসিখুশি ও বন্ধুত্বপূর্ণ স্বভাবের হন, যা তাঁদের এই কৌশলকে আরও কার্যকর করে তোলে।

আরও পড়ুন- বুক ফাটলেও মুখ ফোটে না, আহ্লাদের মুখোশের আড়ালে দুঃখ লুকোন এই ৫ রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কথার খেলায় অনেক বেশি গভীর ও রহস্যময়। এঁরা কখনও তাড়াহুড়ো করে কথা বলেন না। বরং আগে বিপরীতের মানুষটির মনোভাব, দুর্বলতা এবং আবেগ বুঝে নেন। জ্যোতিশাস্ত্র অনুযায়ী, বৃশ্চিক রাশির মানুষরা মানসিক বিশ্লেষণে খুবই পারদর্শী হন। তাই ঠিক কোন জায়গায় আঘাত করলে কাজ আদায় হবে, তা তাঁরা নিখুঁতভাবে জানেন। এঁদের বলা কথা সাধারণত এতটাই সূক্ষ্ম হয় যে, ধরা পড়ার কোনও সুযোগই থাকে না।

আরও পড়ুন- রান্নাঘরের ৩ জিনিস স্নানের জলে মেশালেই ‘শুদ্ধ’ হবে ভাগ্য! তবে মানতে হবে নির্দিষ্ট নিয়ম

মকর রাশির জাতক-জাতিকারা বাইরে থেকে খুব সাধারণ এবং গম্ভীর মনে হলেও, ভিতরে এঁরা ভীষণ কৌশলী। শনির প্রভাবে এঁদের ধৈর্য এবং পরিকল্পনার ক্ষমতা অসাধারণ। মকর রাশির মানুষরা অপ্রয়োজনীয় কথা বলেন না। তবে যখন প্রয়োজন পড়ে, তখন এমনভাবে নিজের বক্তব্য তুলে ধরেন যে, বিপরীতের মানুষ মনে করেন এটি তাঁর নিজেরই সিদ্ধান্ত। কথার মাধ্যমে এরা দায়িত্ব, ভবিষ্যৎ নিরাপত্তা এবং লাভের ছবি এঁকে দেন, যা সহজেই মানুষকে প্রভাবিত করে।

আরও পড়ুন- ঘুমের জগতে বারবার কড়া নাড়ছে সালঙ্কারা সুন্দরী! ভাগ্যের দিশা বদলের ইঙ্গিত, জানুন শুভ না অশুভ!

মীন রাশির জাতক-জাতিকারা কথার জালে ফাঁসানোর ক্ষেত্রে আবেগকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেন। এঁরা খুব ভালো জানেন কীভাবে মানুষের অনুভূতিকে নাড়া দিতে হয়। বাস্তব থেকে খানিকটা দূরে থাকা এই রাশির মানুষরা এমনভাবে কথা বলেন, যাতে অপর ব্যক্তি আবেগের বশে সিদ্ধান্ত নিতে বাধ্য হন। জ্যোতিষশাস্ত্র বলছে, মীন রাশির জাতক-জাতিকারা সহানুভূতিশীল ও সংবেদনশীল হওয়ায় মানুষ সহজেই এঁদের বিশ্বাস করে ফেলে।

আরও পড়ুন- বাড়ি থেকে বেরোনোর সময় শবযাত্রা দেখা কি অশুভ? জানুন কোন জিনিস দেখলে সফল হয় কাজ!

সব মিলিয়ে বলা যায়, এই চার রাশি কথাবার্তাকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে না, বরং এটিকে কৌশল হিসেবে কাজে লাগায়। তবে মনে রাখা জরুরি, এই গুণ যেমন ইতিবাচক কাজে ব্যবহার করা যায়, তেমনই নেতিবাচক দিকও থাকতে পারে। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই রাশিগুলির মানুষদের কথাবার্তা বুঝে শুনে বিশ্বাস করাই বুদ্ধিমানের কাজ।

Zodiac Signs