/indian-express-bangla/media/media_files/2025/04/25/rScNwmItDelaUHy2TQ8a.jpg)
Horoscope: আপনার ভাগ্য বদলে দিতে পারে এই যোগ।
Zodiac Women Traits: প্রতিটি মানুষের ব্যক্তিত্ব আলাদা। তবে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের স্বভাব ও আচরণের ওপর রাশির একটি গভীর প্রভাব রয়েছে। একই রাশির পুরুষ ও মহিলাদের মধ্যে স্বভাবগত পার্থক্য লক্ষ্য করা যায় বলেই মনে করেন জ্যোতিষীরা। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আবেগ, সিদ্ধান্ত গ্রহণ, সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ববোধে রাশির প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। সেই কারণেই রাশি অনুযায়ী মেয়েদের স্বভাব বিশ্লেষণ করা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
মেষ
মেষ রাশির মেয়েরা স্বভাবতই সাহসী এবং আত্মবিশ্বাসী হন। যে কোনও পরিস্থিতিতে নিজের অবস্থান বজায় রাখতে জানেন তাঁরা। ভয় বা দ্বিধা তাঁদের চরিত্রে খুব কমই জায়গা পায়। এঁরা স্বাধীনভাবে জীবনযাপন করতে ভালবাসেন এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করেন। অন্যের ওপর নির্ভর না করে নিজের পরিশ্রমেই এগিয়ে যেতে চান।
আরও পড়ুন- কেউ স্বাচ্ছন্দ্যের গণ্ডি পেরোন না, কেউ আবার সকলের ওপর ছড়ি ঘোরান! ১২ রাশির খারাপ দিকগুলি জানুন
বৃষ
বৃষ রাশির মেয়েরা শান্ত ও ধৈর্যশীল প্রকৃতির হন। কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে সমস্যার সমাধান করতে জানেন। কাছের মানুষদের প্রতি এঁদের মমত্ববোধ গভীর। পরিবার ও সম্পর্ককে জীবনে অত্যন্ত গুরুত্ব দেন এবং স্থিতিশীলতাকেই সবচেয়ে বেশি মূল্য দেন।
আরও পড়ুন- মনের মানুষের 'চোখের তারা', প্রেম এসে কড়া নাড়ে এই ৩ রাশির মনের দরজায়
মিথুন
মিথুন রাশির মেয়েরা স্পষ্টবাদী ও বুদ্ধিদীপ্ত হন। কারও পিছনে কথা বলা এঁদের স্বভাবে নেই। যা মনে আসে, তা স্পষ্টভাবে প্রকাশ করতে জানেন। আত্মবিশ্বাস এঁদের অন্যতম শক্তি। সমাজ কী বলছে, তা নিয়ে এঁরা খুব একটা ভাবেন না। নতুন বিষয় শেখার আগ্রহ এবং তীক্ষ্ণ বুদ্ধি এঁদের আলাদা করে চিহ্নিত করে।
আরও পড়ুন- মুখোশধারী মানুষদের বদ উদ্দেশ্য চট করে ধরে ফেলেন এই ৪ রাশি, অভিনয় এঁদের সামনে টেকে না!
কর্কট
কর্কট রাশির মেয়েরা আবেগপ্রবণ ও কল্পনাপ্রবণ হন। বাস্তবতার তুলনায় অনুভূতিকে এঁরা বেশি গুরুত্ব দেন। নিজেদের জগতেই অনেক সময় ডুবে থাকেন। কাছের মানুষের সঙ্গে গভীর আবেগের বন্ধন তৈরি করতে পারেন, তবে আঘাত পেলে সহজে তা ভুলতে পারেন না।
আরও পড়ুন- একবার কষ্ট পেলে আর ফিরে তাকান না যে ৫ রাশি, কাঁদানোর ফল হয় ভয়ঙ্কর
সিংহ
সিংহ রাশির মেয়েরা নেতৃত্বগুণে ভরপুর। আত্মসম্মান এবং আত্মবিশ্বাস তাঁদের ব্যক্তিত্বের মূল ভিত্তি। জেদি হলেও সেই জেদ দিয়েই বহু অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এঁরা স্বাভাবিকভাবেই অন্যদের থেকে এগিয়ে থাকেন।
কন্যা
কন্যা রাশির মেয়েরা পরিশ্রমী এবং বাস্তববাদী হন। স্বপ্ন দেখতে ভালবাসলেও সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতে এঁরা পিছপা হন না। সামাজিক এবং আনন্দপ্রিয় স্বভাবের জন্য সহজেই সকলের সঙ্গে মানিয়েও নিতে পারেন।
তুলা
তুলা রাশির মেয়েরা বুদ্ধিমান এবং কর্মঠ। পরিশ্রম ও যুক্তির সমন্বয়ে জীবনে সফলতা অর্জন করেন। মনের দিক থেকেও এঁরা উদার। অন্যের কষ্টে পাশে দাঁড়ানো তাঁদের স্বভাবেরই অংশ।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির মেয়েরা আত্মনির্ভরশীল। নিজের কাজ নিজে করতে পছন্দ করেন। সাধারণত শান্ত থাকলেও কেউ বিশ্বাস ভঙ্গ করলে কঠোর হয়ে উঠতে পারেন। এঁদের ব্যক্তিত্বে দৃঢ়তা স্পষ্ট ধরা পড়ে।
ধনু
ধনু রাশির মেয়েরা সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। মিথ্যা বা অন্যায়কে কোনওভাবেই প্রশ্রয় দেন না। কারও অসৎ উদ্দেশ্য এঁরা সহজেই বুঝে ফেলতে পারেন।
মকর
মকর রাশির মেয়েরা দায়িত্বশীল এবং ধৈর্যশীল। কর্তব্যবোধ অত্যন্ত প্রবল। জীবনের লক্ষ্য অর্জনে অবিচল থাকেন।
কুম্ভ
কুম্ভ রাশির মেয়েরা সামাজিক ও আদুরে প্রকৃতির হন। একা থাকতে পছন্দ করেন না। কাছের মানুষদের সঙ্গে আবেগের বন্ধন গভীর।
মীন
মীন রাশির মেয়েরা আধ্যাত্মিক ও কৌতূহলী। ধর্ম ও জ্ঞানচর্চার প্রতি আগ্রহী। ক্ষমাশীল স্বভাবের জন্য সহজেই সকলকে আপন করে নিতে পারেন। সব মিলিয়ে বলা যায়, রাশি অনুযায়ী মেয়েদের স্বভাবের এই বৈচিত্র্যই তাঁদের ব্যক্তিত্বকে করে তোলে অনন্য।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us