পাঁচ মিনিটেই উধাও হবে দাঁতের ব্যাথা, ঘরোয়া এই 'ম্যাজিক' সলিউশন লাখো মানুষের বড় ভরসা

আজকের ব্যস্ত জীবনে অনিয়মিত খাদ্যাভ্যাস, মুখের সঠিক যত্ন না এবং দাঁতে ক্ষয় সহ নানান কারণে দাঁতের ব্যথা একটি সাধারণ ঘটনা হয়ে উঠছে। কীভাবে এই সমস্যা থেকে মিলবে স্বস্তি?

আজকের ব্যস্ত জীবনে অনিয়মিত খাদ্যাভ্যাস, মুখের সঠিক যত্ন না এবং দাঁতে ক্ষয় সহ নানান কারণে দাঁতের ব্যথা একটি সাধারণ ঘটনা হয়ে উঠছে। কীভাবে এই সমস্যা থেকে মিলবে স্বস্তি?

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
toothache relief, home remedies for toothache, instant toothache relief, natural tooth pain remedies, salt water gargle, hing lemon toothache, garlic paste for tooth pain, clove oil benefits, ginger for toothache, tooth pain treatment at home, quick tooth pain relief, dental pain home treatment, toothache solutions

পাঁচ মিনিটেই উধাও হবে দাঁতের ব্যাথা

আপনি কি দাঁতের ব্যাথায় কষ্ট পাচ্ছেন? এখন মাত্র পাঁচ মিনিটে দাঁতের ব্যথা থেকে উপশম পেতে পারেন আপনি। হ্যাঁ অবাক লাগলেও ঘরোয়া এই 'ম্যাজিক' উপায় এখন অনেকের কাছেই বড় এক ভরসার জায়গা। 

Advertisment

আরও পড়ুন- এই ঘরোয়া সামান্য জিনিসেই চুল করুন মজবুত আর ঘন! 

আজকের ব্যস্ত জীবনে অনিয়মিত খাদ্যাভ্যাস, মুখের সঠিক যত্ন না এবং দাঁতে ক্ষয় সহ নানান কারণে দাঁতের ব্যথা একটি সাধারণ ঘটনা হয়ে উঠছে। দাঁতের ব্যথা শুধু দাঁতেই সীমাবদ্ধ থাকে না, মাথা, কান পর্যন্ত তীব্র যন্ত্রণা মানুষকে কার্যত অস্থির করে তোলে। মাড়ি ফুলে যাওয়া, দাঁতের ক্ষয়, ইনফেকশন—এই সকল কারণেই মূলত দাঁতে ব্যাথা হয়।

এমন পরিস্থিতিতে সহজ কিছু ঘরোয়া প্রতিকার দ্রুত দাঁতের ব্যথা কমাতে কার্যকর ভূমিকা নিতে পারে। বিশেষজ্ঞরাও বলছেন, সাময়িক উপশমের জন্য বাড়িতে থাকা কিছু উপাদানই অনেক সময় দ্রুত স্বস্তি দিতে পারে।

Advertisment

আরও পড়ুন- কিশোর কুমার ছিলেন জীবনসঙ্গী, কিন্তু রুমা গুহঠাকুরতা প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজ গুণে

লবণ-জলে গার্গল
দাঁতের ব্যথা উপশমের সবচেয়ে প্রচলিত উপায় হলো লবণ-জলে গার্গল করা। গরম জলে অল্প লবণ মিশিয়ে দিনে দু’বার গার্গল করলে দাঁতের  ব্যথা ও মাড়ির ফোলাভাব কমে যায়।

হিং ও লেবুর মিশ্রণ
খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি হিং দাঁতের ব্যথা কমাতেও সাহায্য করতে পারে। অল্প পরিমাণে হিং লেবুর রসের সঙ্গে মিশিয়ে ব্যথার জায়গায় লাগালে কয়েক মিনিটের মধ্যেই ব্যাথা থেকে উপশম মিলতে পারে।

রসুন ও লবণের পেস্ট
রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দাঁতের ব্যথা কমাতে বেশ কার্যকর। দুটি রসুনের কোয়া চেঁছে এতে লবণ মিশিয়ে ব্যথা স্থানে লাগালে ব্যাকটেরিয়া নষ্ট হয় এবং দ্রুত ব্যথা কমে।

লবঙ্গ তেল
ছোটবেলায় দাঁতে ব্যথা হলে লবঙ্গ চিবিয়ে ব্যথা কমানোর কথা অনেকেই জানেন। লবঙ্গ তেল গুণ দাঁতের ব্যথা দ্রুত উপশমে সাহায্য করে। তুলোর সাহায্যে ব্যথার স্থানে লাগালে স্বস্তি মেলে।

আদার রস
আদাও দাঁতের ব্যথা কমাতে কার্যকর সলিউশন। আদা ঘষে তার রস ব্যথার স্থানে লাগালে প্রদাহ কমে এবং ব্যথা ধীরে ধীরে উপশম হয়। এরপর কিছু সময় খাবার বা পানি গ্রহণ না করাই ভালো।

বিশেষজ্ঞদের মতে, এসব ঘরোয়া প্রতিকার সাময়িকভাবে ব্যথা কমাতে সাহায্য করলেও দীর্ঘমেয়াদি সমস্যা থাকলে অবশ্যই দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

আরও পড়ুন- এই ঘরোয়া সামান্য জিনিসেই চুল করুন মজবুত আর ঘন! 

toothpaste tooth pain