/indian-express-bangla/media/media_files/2025/11/15/konark-sun-temple-in-odisha-2025-11-15-17-52-24.jpg)
Konark Sun Temple in Odisha: ওড়িশায় কোনারকের সূর্য মন্দির।
Indian Monuments: ভারত সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের এক অনন্য ভান্ডার। এখানে প্রতিটি প্রদেশেই এমন কিছু স্থাপত্য রয়েছে, যা শুধু সময়ের পরীক্ষাতেই দাঁড়িয়ে নেই। বরং ভারতীয় সভ্যতার শিকড় কত গভীরে প্রোথিত, তা-ও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বহু প্রাচীন স্থাপত্যের মধ্যে কিছু মনুমেন্ট রয়েছে যেগুলোর বয়স ৫০০ বছরেরও বেশি। এই স্থাপত্যগুলো আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। তাদের স্থাপত্যশৈলী, শিল্পকলা ও ইতিহাসচর্চা সুবিশাল উপস্থিতি আজও দর্শকদের চোখ টানে।
এই স্থাপত্যগুলো হল
১. হাম্পি – কর্ণাটক: বিজয়নগর সাম্রাজ্যের ( প্রায় ৭০০ বছর পুরনো )
হাম্পি এক সময় বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। আর, এখানকার স্থাপত্য বর্তমানে ইউনেস্কোর হেরিটেজ সাইট (UNESCO World Heritage Site), ১৪শ শতকে গড়ে ওঠা এই নগরী ৪,০০০ হেক্টরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে বিরূপাক্ষ মন্দির, বিখ্যাত পাথরের রথ-সহ বিটঠল মন্দির, লোটাস মহল। এইসব স্থাপত্য আজও ড্রাবিড় স্থাপত্যশৈলীর মহিমাকে তুলে ধরে। হাম্পির ইতিহাস- বাণিজ্য, সংস্কৃতি এবং ধর্মচর্চার এক অসাধারণ সাক্ষী।
আরও পড়ুন- সকাল নাকি বিকেল, সূর্যের আলো থেকে কখন বেশি ভিটামিন ডি মেলে?
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/11/15/hampi-in-karnataka-2025-11-15-17-48-42.jpg)
২. আগ্রা ফোর্ট – উত্তরপ্রদেশ: মুঘল স্থাপত্যের নিদর্শন (৪৫০–৫০০ বছরের পুরোনো)
আগ্রা ফোর্ট সম্রাট আকবর ১৫৬৫ সালে নির্মাণ করেন। যদিও এটি ৪৫০ বছরেরও বেশি পুরনো, তবে এর কিছু অংশ ৫০০ বছরেরও পুরোনো নির্মাণের ওপর তৈরি। লাল বেলেপাথরের ওপর তৈরি এই দুর্গে রয়েছে— জাহাঙ্গিরি মহল, দেওয়ান-ই-খাস, মুসাম্মান বুর্জ (যেখানে শাহজাহান বন্দি ছিলেন)। মুঘল স্থাপত্যে হিন্দু ও পারসিক শৈলীর মিশ্রণ আগ্রা ফোর্টকে বিশেষ মর্যাদা দিয়েছে।
আরও পড়ুন- সকালে হাঁটার আগে শুধু খেয়ে নিন এই জিনিসটা, বড়সড় রোগভোগ থেকে বেঁচে যাবেন
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/11/15/diwan-e-aam-at-agra-fort-2025-11-15-17-50-02.jpg)
৩. মীনাক্ষি অম্মান মন্দির – মাদুরাই, তামিলনাড়ু (৫০০ বছরেরও বেশি পুরোনো)
মীনাক্ষী অম্মান মন্দিরের ইতিহাস ২০০০ বছরেরও বেশি পুরোনো। তবে বর্তমান রূপটি নায়ক রাজবংশ ১৬শ শতকে পুনর্নির্মাণ করেছিল। যার বয়স আজ ৫০০ বছরেরও বেশি। দেবী মীনাক্ষী ও ভগবান সুন্দরেশ্বরের উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরের গোপুরম বা বিশাল টাওয়ারগুলো দুর্দান্ত ভাস্কর্যে সজ্জিত। এখানে দেখতে পাবেন পোর্তামারাই কুলাম (সোনার পদ্মের জলাধার), প্রশস্ত করিডোর, অনন্য ড্রাবিড় ভাস্কর্য। এই সব ভাস্কর্য এই মন্দিরকে ভারতের অন্যতম শিল্পকলা কেন্দ্রের মর্যাদা দিয়েছে।
আরও পড়ুন- রাতের এই ৪ অভ্যাসেই দফারফা হচ্ছে আপনার ঘুমের? এখনই না ছাড়লে ছারখার হতে পারে জীবন!
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/11/15/meenakshi-amman-temple-madurai-2025-11-15-17-51-04.jpg)
৪. চিতোরগড় দুর্গ – রাজস্থান (৫০০ বছরেরও বেশি বয়স)
চিতোরগড় দুর্গ রাজপুত মহিমা, সাহস এবং আত্মত্যাগের প্রতীক। যদিও দুর্গটি ৭ম শতকে গড়ে উঠেছিল, তবে এর বিখ্যাত অংশগুলো ৫০০ বছরেরও বেশি পুরোনো। এখানকার বিজয় স্তম্ভ তৈরি হয়েছিল ১৪৪৮ সালে। এছাড়া রয়েছে কীর্তি স্তম্ভ, রানা কুম্ভর প্রাসাদ। এই দুর্গে তৎকালীন রাজপুত যোদ্ধাদের গৌরব এবং সংগ্রামের অসংখ্য গল্প লুকিয়ে আছে। আলাউদ্দিন খিলজি, আকবর —উভয়ের আক্রমণের ইতিহাস এখানকার প্রতিটি প্রাচীর আজও বয়ে বেড়ায়।
আরও পড়ুন- প্রয়াণ দিবসে অজানা সৌমিত্র চট্টোপাধ্যায়! কিংবদন্তি অভিনেতাকে ফিরে দেখা
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/11/15/chittorgarh-fort-rajasthan-2025-11-15-17-51-44.jpg)
৫. কোনারকের সূর্য মন্দির – ওডিশা (প্রায় ৮০০ বছরের পুরোনো)
সম্ভবত ১২৫০ খ্রিষ্টাব্দে নির্মিত কোনারকের সূর্য মন্দির ভারতের সবচেয়ে বিখ্যাত ইউনেস্কো হেরিটেজ সাইটগুলোর (UNESCO Heritage Site) অন্যতম। রাজা নারসিংহদেব প্রথম এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি তৈরি করা হয়েছিল সূর্যদেবের রথের আদলে। এখানে খোদাই করা চাকা এবং সাতটি পাথরের ঘোড়া রয়েছে। এগুলো সূর্যের আকাশযাত্রার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। যদিও মন্দিরের অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও এর সূক্ষ্ম ভাস্কর্য বিশ্বব্যাপী স্থপতিদের বিস্মিত করে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us